রাম নবমীতে বিশেষ সংযোগ, সোনার মতো ভাগ্য চমকাবে এই রাশির জাতকদের

ঞ্জিকা অনুসারে, চৈত্র মাসের শুক্লপক্ষের নবম দিনে ভগবান শ্রীরামের জন্মবার্ষিকী পালিত হয়। তবে এবার দুই দিন পড়েছে রাম নবমী।

Share:

নিজস্ব প্রতিনিধি: পঞ্জিকা অনুসারে, চৈত্র মাসের শুক্লপক্ষের নবম দিনে ভগবান শ্রীরামের জন্মবার্ষিকী পালিত হয়। তবে এবার দুই দিন পড়েছে রাম নবমী। এমন পরিস্থিতিতে কবে নবরাত্রি পালন হবে, তা নিয়ে দ্বিধায় রয়েছেন ভক্তরা। ধর্মীয় বিশ্বাস অনুসারে, ভগবান রামের জন্ম হয়েছিল দুপুরে। সেই কারণেই ২০২৬ সালের ২৬ মার্চ দিনটিতে রাম নবমী পালন শুভ বলে মনে করা হচ্ছে। তবে উদয় তিথি অনুসারে, ২৭ মার্চও রাম নবমী পালনের জন্য শুভ। পাশাপাশি এই দিনে বিশেষ কিছু যোগও তৈরি হচ্ছে, যা এর তাৎপর্য আরও বাড়িয়ে তুলছে। এই দিনে শুক্র মেষ রাশিতে প্রবেশ করবে, বৃহস্পতি ও চন্দ্রের সংযোগে গজকেশরী যোগের সৃষ্টি হবে। এছাড়াও, বৃহস্পতি ও মঙ্গলের মিলনে নবপঞ্চম রাজযোগ তৈরি হবে। পাশাপাশি, কিছু রাশিতে ত্রিগ্রাহী যোগও গঠিত হচ্ছে। এই সমস্ত যোগের প্রভাব বিভিন্ন রাশির জাতক দের উপর পড়বে। তাহলে চলুন জেনে নিন, কোন কোন রাশির জন্য রাম নবমী শুভ হবে।

এই বছর মেষ, বৃষ এবং কন্যা রাশির জাতক-জাতিকা দের জন্য রাম নবমী বিশেষভাবে ফলপ্রসূ। এই রাশি গুলির জাতকরা দীর্ঘদিনের সমস্যা থেকে মুক্তি পাবেন এবং তাদের জীবনে বর্ধিত সুখ অনুভব করবেন। পরিবারের অভ্যন্তরীণ মতবিরোধের সমাধান হবে এবং সম্পর্ক আরও সৌহার্দ্যপূর্ণ হবে। কর্মক্ষেত্রে আপনার কাজ প্রশংসিত হবে, যার ফলে পদোন্নতি বা নতুন দায়িত্ব আসবে। ব্যবসায়িক লাভের সম্ভাবনাও রয়েছে। আপনার আর্থিক অবস্থা শক্তিশালী হবে এবং আপনি পুরোনো ঋণ থেকে মুক্তি পাবেন।

এছাড়াও, মিথুন, কুম্ভ, তুলা, মকর এবং সিংহ রাশির জাতক-জাতিকারাও এই দিনে কিছু ইতিবাচক ফল পাবেন। বৃশ্চিক এবং মীন রাশির জাতক-জাতিকাদের সতর্ক থাকতে হবে। তাঁদের স্বাস্থ্যের অবনতি হবে। তবে, এটি তাঁদের কাজের উপর কোনও নেতিবাচক প্রভাব ফেলবে না।

প্রতিকার: এই দিনে ভগবান রামের আশীর্বাদ পেতে চাইলে আপনি কিছু সহজ উপায় অবলম্বন করতে পারেন। রামচরিতমানসের বালকাণ্ড পাঠ করা শুভ। ভগবান রামকে তুলসী পাতার মালা অর্পণ করুন। হনুমান চালিসা পাঠ করলেও ইতিবাচক ফল পাওয়া যাবে।

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৩

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের