হর্ষিত রানার বিকল্প হিসাবে কাকে নিল কলকাতা নাইট রাইডার্স?

Share:

নিজস্ব প্রতিনিধি: চোট পেয়ে ছিটকে যাওয়া হর্ষিত রানার জায়গায় নবদীপ সাইনিকে দলে নিল কলকাতা নাইট রাইডার্স। আজ বুধবার (২৫ মার্চ) শাহরুখ খানের দলের তরফে এ কথা জানানো হয়েছে। অন্যদিকে গুজরাত টাইটান্সের তরফে পৃথ্বীরাজ ইয়ারার স্থলে নেওয়া হয়েছে বাঁ-হাতি পেসার কুলবন্ত খেজরোলিয়াকে।

আগামী ২৮ মার্চ থেকে শুরু হচ্ছে চলতি বছরের আইপিএল। আর বিশ্বের অন্যতম আকর্ষণীয় আসর বসার আগেই শেষ মুহুর্তের রদবদল সেরে নিচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলো। একদিকে বিক্রি হয়ে গিয়েছে রাজস্থান রয়্যালস-রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, অন্যদিকে আইপিএল থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করেছেন একাধিক খেলোয়াড়। চোটের কারণে অনেকেই ছিটকে গিয়েছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হল কলকাতা নাইট রাইডার্সের হর্ষিত রানা।

তাঁর বিকল্প হিসাবে নেওয়া হয়েছে নবদীপ সাইনিকে।  ২০১৯ সালে প্রথমবার আইপিএলে খেলেছিলেন ৩৩ বছর বয়সী ক্রিকেটার। সে বার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলেছিলেন। ১৩ ম্যাচে ১১ উইকেট নিয়েছিলেন। পরের দুই বছরও তিনি খেলেছিলেন বিরাট কোহলিদের দলে। এর পর রাজস্থান রয়্যালসে সই করেন। দুই মরশুম রাজস্থানে খেলে মাত্র চারটে ম্যাচে সুযোগ পান। টানা ২০২৩ সাল পর্যন্ত আইপিএল খেললেও গত দু’বছর দল পাননি ভারতের জাতীয় দলে খেলা প্রাক্তন ক্রিকেটার। চলতি বছর আইপিএলের মিনি নিলামে নবদীপ সাইনি অবিক্রিত ছিলেন। তাঁর ৭৫ লাখ টাকার বেস প্রাইসেও তাঁকে দলে নিতে আগ্রহ দেখায়নি কোনও ফ্র্যাঞ্চাইজি।

সরকারি দফতরগুলিতে কত শূন্যপদের পরিসংখ্যান জানতে নবান্নর কাছে রিপোর্ট তলব

প্রখর তাপপ্রবাহে শান্তিপুর ট্রাফিক গার্ডের উদ্যোগে জলছত্র, দেওয়া হচ্ছে তরমুজ ও জল

ঘরে বসে প্রতি মাসে ঢুকবে ১০ হাজার টাকা, Post Office-এর এই স্কিম সম্পর্কে জানেন?

গারুলিয়া পুরসভার ১১ জন কাউন্সিলরের গণ ইস্তফা, বাকি ১০ জন দিতে পারেন সোমবার

রাশিয়ার হয়ে যুদ্ধে লড়তে গিয়ে মাইন বিস্ফোরণে ছিন্নভিন্ন তিন বাংলাদেশি যুবক

আরজি কর কাণ্ড: অভীক দে’র বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ

বামনগোলা গ্রামীণ হাসপাতালে বিজেপি বিধায়ক জুয়েল মুর্মু, বিশিষ্ট চিকিৎসকদের আনার পরিকল্পনা

অ্যাম্বুলেন্সে করে ছাগল চুরি! হুগলিতে গ্রেফতার তিনজন

মোদিকে আমেরিকা সফরের জন্য আমন্ত্রণ জানালেন প্রেসিডেন্ট ট্রাম্প

‘স্বাস্থ্যসাথীর উপভোক্তারাই জুলাই মাস থেকে পাবেন আয়ুষ্মান ভারতের কার্ড,’ ঘোষণা শুভেন্দুর

দক্ষিণ দমদম পুরসভার কাউন্সিলর সঞ্জয় দাসের অস্বাভাবিক মৃত্যু

হাসপাতালের চার তলা থেকে পড়ে মৃত্যু চিকিৎসাধীন রোগীর, ব্যাপক চাঞ্চল্য রায়গঞ্জে

বিয়ের ২৫ দিনের মাথায় আত্মঘাতী নববধূ, শোক সামলাতে না পেরে গলায় দড়ি স্বামীর

তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার সাদা থান, শোরগোল বোলপুরে