IPL-এর এই নিয়ম নিয়ে শোরগোল! প্রশ্ন তুললেন গিল, অবস্থান জানাল BCCI

Share:

নিজস্ব প্রতিনিধি: আইপিএল শুরু হওয়ার কয়েকদিন আগে বেশ কয়েকটি নিয়ম আরোপ করেছিল বিসিসিআই। তার মধ্যে একটি নিয়ে শুরু হয়েছে বিতর্ক। ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ নিয়ম নিয়ে বর্তমানে চর্চা তুঙ্গে। গুজরাট টাইটান্সের অধিনায়ক শুভমান গিল এই নিয়ম নিয়ে অসন্তোষ প্রকাশ করে বলেছেন, এটি ক্রিকেটের প্রকৃত ভারসাম্য এবং দক্ষতাকে প্রভাবিত করছে।  

শুভমন গিল সংবাদ সম্মেলনে স্পষ্টভাবে বলেছেন যে ক্রিকেট মূলত ১১ জন খেলোয়াড়ের খেলা, কিন্তু ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ এই পরিকাঠামো বদলে দিচ্ছে। গিল বলেছেন, “আমি বিশ্বাস করি ক্রিকেট ১১ জন খেলোয়াড়ের খেলা। আমরা যে ধরনের পিচ ও মাঠে খেলি, তাতে একজন অতিরিক্ত ব্যাটসম্যান যোগ করলে খেলার ভারসাম্য নষ্ট হয় এবং দক্ষতার ঘাটতি দেখা দেয়।” তিনি জোর দিয়ে বলেন যে সীমিত সংখ্যক ব্যাটসম্যান নিয়ে খেলাই আসল চ্যালেঞ্জ। এখানেই শেষ নয়, গিল বলেছেন তিনি মনে করেন, একজন খেলোয়াড়ের আসল পরীক্ষা হলো দলকে পরিচালনা করা এবং দ্রুত উইকেট পতনের পর স্কোরের ওপর ভিত্তি করে এগিয়ে যাওয়া।

আরও পড়ুন: আইপিএলের দ্বিতীয় পর্বের সূচি ঘোষণা করল BCCI, দেখে নিন কবে কোন ম্যাচ

গুজরাট টাইটান্সের অধিনায়কের মতে ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ নিয়মটি খেলাকে সহজ এবং আরও একপেশে করে তুলছে। তিনি বলেন যে, কঠিন পিচে ১৬০ বা ১৮০ রান তাড়া করা বেশি চ্যালেঞ্জের অন্যদিকে ফ্ল্যাট পিচে ২২০ রান করা ততটা চ্যালেঞ্জের নয়। তবে শুধু গিল নয় অন্যান্য আইপিএলের অন্যান্য টিমের অধিনায়করাও বিসিসিআই-এর সঙ্গে এক বৈঠকে এই বিষয়ে তাঁদের উদ্বেগ প্রকাশ করেছেন। তবে, বোর্ড স্পষ্ট করে দিয়েছে যে ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ নিয়মটি ২০২৭ সাল পর্যন্ত বহাল থাকবে।

বরুণ-পূজা থেকে কৈলাশ খের, IPL-এর ফাইনালে পারফরম্যান্স করছেন একঝাঁক বলি-তারকা!

IPL ফাইনালের আগে উদযাপন নিয়ে কড়া বার্তা বেঙ্গালুরু পুলিশের, জারি বিশেষ নির্দেশিকা

বড় ধাক্কা মমতার, গরহাজির ৬০ বিধায়ক, বাতিল বৈঠক

পুলিশ নয়, ‘অন্নপূর্ণার লক্ষ্মীরা’ ধারাবাহিকে মস্তানের চরিত্রে সৌম্যদীপ, কীভাবে প্রস্তুতি নিয়েছেন?

‘তৃণমূলই আক্রমণ করছে’, কল্যাণের ওপরে হামলা প্রসঙ্গে কটাক্ষ শমীকের

বিজেপির বুথ মিটিংয়ে হামলা, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হাতে আক্রান্ত বিজেপি কর্মীরা

আমেরিকার শক্তিশালী এমকিউ-১ ড্রোন ধ্বংস করার দাবি ইরানের

সরকারি ত্রাণসামগ্রী চুরির অভিযোগ, গ্রেফতার তৃণমূল পঞ্চায়েত সদস্য-সহ ২

পোষ্য বিড়ালের মাধ্যমে মিলল ক্যান্সার জয়ের যুগান্তকারী সূত্র

রবিবার আইপিএলের ট্রফি উঠবে কোহলিদের হাতে! ফাইনালের আগে চমকপ্রদ তথ্য

পশ্চিমবঙ্গ থেকে সীমান্ত টপকে ঢোকার সময় ১০ জনকে আটক করল বিজিবি

তৃণমূলের কার্যালয়ে উদ্ধার ৩ হাজার আধার কার্ড, আলোড়ন পানিহাটিতে

প্রবল ঝড়বৃষ্টির সতর্কতা, আপতত স্থগিত কেদারনাথ যাত্রা

মদনের কামারহাটির বাড়িতে তালা ভেঙে ঢুকে পুলিশের তল্লাশি, বাজেয়াপ্ত নথিপত্র