দিলীপের পথেই হাঁটলেন সুকান্ত, নির্বাচনী মরশুমে পুলিশকে দিলেন কড়া হুমকি

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। আর তারপরই প্রার্থী তালিকা ঘোষণা করতে শুরু করে বিরোধী দলগুলি। যদিও আংশিক প্রার্থী তালিকা প্রকাশ করে বিরোধীরা। সেখানে পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করে তৃণমূল কংগ্রেস ব্যাকফুটে পাঠিয়ে দেয় বিরোধীদের। এই আবহে এখন জোরদার ভোট প্রচারে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলি। সব দলের প্রার্থীরাই এখন নিজ নিজ কেন্দ্রে চষে বেড়াচ্ছেন। তার মধ্যে এবার কুশমণ্ডিতে দাঁড়িয়ে স্থানীয় থানার আইসি এবং বিডিও–কে নজিরবিহীন ভাষায় হুমকি দিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। খড়্গপুর সদরের পদ্মপ্রার্থী দিলীপ ঘোষের পথে হেঁটে উর্দিধারীদের হুমকি দিলেন সুকান্ত।

এদিকে বিডিও–কেও নজিরবিহীন ভাষায় আক্রমণ করেন সুকান্ত মজুমদার। দলীয় প্রার্থীর সমর্থনে আয়োজিত জনসভা থেকে সুকান্ত মজুমদারের দাবি, ‘‌পুলিশ যদি নিরপেক্ষ হয়ে যায়, তবে তৃণমূলের পার্টি অফিস খোলার লোক খুঁজে পাওয়া যাবে না। পুলিশের ইউনিফর্ম পরে যদি তৃণমূল কংগ্রেসের ক্যাডারের মতো কাজ করতে হয়, তবে ওটা ছেড়ে সরাসরি ঘাসফুলের ঝান্ডা হাতে নিয়ে ভোটে দাঁড়ান। মনে রাখবেন, নিরপেক্ষভাবে কাজ না করলে নির্বাচন কমিশন সংবিধানের ৩১১ ধারা প্রয়োগ করে আপনাকে বরখাস্ত করতে পারে। তখন মুখ্যমন্ত্রীও বাঁচাতে পারবেন না আপনাদের।’‌

অন্যদিকে মানিকোর হাইস্কুল মাঠে কুশমণ্ডির বিজেপি প্রার্থী তাপসচন্দ্র রায়ের সমর্থনে এক জনসভা থেকে সুকান্ত দাবি করেন, কুশমণ্ডি থানার আইসি নাকি তৃণমূল নেতাদের ফোন করে কাজে নামার নির্দেশ দিচ্ছেন। আইসি’‌র উদ্দেশে তোপ দেগে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ‘‌যদি ভাল চান, বউ–বাচ্চা নিয়ে সুখে থাকতে চান আর রবিবার শান্তিতে খাসির মাংস ও তুলাইপাঞ্জি চালের ভাত খেতে চান, তবে সোজা হয়ে কাজ করুন। আমাদের হয়ে কাজ করতে হবে না। শুধু নিরপেক্ষ থাকুন। বাকিটা আমরাই বুঝে নেব। পুলিশ যদি নিরপেক্ষ হয়ে যায়, তবে তৃণমূলের পার্টি অফিস খোলার লোক খুঁজে পাওয়া যাবে না।’‌

এছাড়া সুকান্ত মজুমদারের আগে খড়্গপুর সদরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষও পুলিশের ভূমিকা নিয়ে হুঁশিয়ারি দিয়েছিলেন। হুমকি দিয়েছিলেন। দিলীপ ঘোষ বলেছিলেন, ‘‌৪ তারিখের পর সব পালটে যাবে। দেখবেন বাংলায় পরিবর্তন হবেই। যে পুলিশ আজ গুন্ডাদের সঙ্গে বসে চা খাচ্ছে, চোর নেতাদের চামচাগিরি করছে, সেই পুলিশ দেখবেন উত্তরপ্রদেশের স্টাইলে কেমন এনকাউন্টার হবে।’‌ যদিও পালটা জবাব দিয়ে সাংবাদিক বৈঠকে ব্রাত্য বলেন, ‘‌ক্ষমতায় আসলে বিজেপি এভাবেই বেছে বেছে বাঙালিদের হত্যা করবে।’‌

বর্ষায় টানা বৃষ্টিতে ঘরে স্যাঁতসেঁতে গন্ধ? সহজ কয়েকটি উপায়ে দুর্গন্ধ দূর করুন

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল ম্যাচের এক টিকিটের দাম ২৮ লক্ষ টাকা!

‘জঙ্গল ধ্বংস করতে দেব না’, বুলডোজারের পথ রুখল হাতি, রইল ভিডিও

নবরূপে IRCTC-র ওয়েবসাইট, এবার নিমেষেই মিলবে ট্রেনের টিকিট….

‘রামায়ণ’ মুক্তির আগেই ১৫ বছরের দাম্পত্যে ইতি টানলেন ‘ভরত’ আদিত্য কোঠারে

‘বাংলাজুড়ে মিড-ডে মিলের দায়িত্বে ইসকন’, রথযাত্রার অনুষ্ঠানে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মমতার সঙ্গ ছেড়ে এবার ঋতব্রতদের দলে রাজারহাটের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়!

সহপাঠীকে ডুবতে দেখে বাঁচাতে গিয়ে সলিল সমাধি তিন শিশুর

পুরীর রথযাত্রায় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু এক ভক্তের, আহত কমপক্ষে ১২০

তিরুপতি মন্দিরের লক্ষ্মীর ভান্ডার উপচে পড়ল, একদিনেই ৯৭ কোটি দান ভক্তদের

ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে নামার আগেই ভারতের তরুণ পেসারকে শাস্তি দিল আইসিসি

নবদ্বীপ-মায়াপুরে বিদেশিদের হোটেল বা অতিথিশালা ভাড়া দিতে ফরম জমা করতে হবে অনলাইনে

‘সনাতনের উত্থানেই বদ্ধপরিকর সরকার’, মায়াপুর থেকে বড় বার্তা দিলীপের

হোটেলে সারারাত ধর্ষণ, চলে নির্যাতনও! যুবকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ যুবতীর