Loading live market data...
Loading active stocks...
Connecting...

১ সপ্তাহ পার করেও বুথে নেই সাপ্লিমেন্টারি তালিকা! উৎকন্ঠায় ভোটাররা

Share:

নিজস্ব প্রতিনিধি : একের পর এক সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। কিন্তু প্রথম তালিকা প্রকাশ হওয়ার পর এক সপ্তাহ কেটে গেলেও রাজ্যের একাধিক বুথে এখনও সেই লিস্ট পৌঁছায়নি। এর ফলে ‘বিচারাধীন’ ভোটাররা আতঙ্কে রয়েছেন। নিজেদের ভোটারাধিকারের ভবিষ্যৎ নিয়ে অন্ধকারে রয়েছেন তাঁরা। আসন্ন নির্বাচনে আদৌ তাঁরা ভোট দিতে পারবেন কিনা সেই আশঙ্কা দানা বাঁধছে।

জানা গিয়েছে, রীতি মেনে ভোটার তালিকা প্রকাশ হওয়ার পর প্রত্যেকটি বুথে তা টাঙিয়ে দেওয়া হয়। খসড়া তালিকা এবং চূড়ান্ত ভোটার তালিকার ক্ষেত্রে সেটাই দেখা গিয়েছে। কিন্তু সাপ্লিমেন্টারি তালিকার ক্ষেত্রে সমস্যা তৈরি হয়েছে। রাজ্যের ৮০ হাজারের বেশি বুথে কোথাও সাপ্লিমেন্টারি তালিকা ঝোলানো হয়নি। শুধুমাত্র ওয়েবসাইটেই দেখতে পাওয়া যাচ্ছে। অনেকের অভিযোগ, ওয়েবসাইট সব সময় তারা দেখতে পারছেন না। বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি হচ্ছে। ফলে নিজেদের নাম সাপ্লিমেন্টারি তালিকাতে রয়েছে কিনা সেটাও জানতে পারছেন না অনেকেই।

বুথে তালিকা না টাঙানো নিয়ে অনেকেই বলছেন, বিএলও-কে জিজ্ঞাসা করেও সদুত্তর মিলছে না। ওয়েবসাইটে এপিক নম্বর দিয়ে খুঁজলেও নাম পাওয়া যাচ্ছে না। এরপরেই তাদের মধ্যে আতঙ্ক কাজ করছে, ভোটারাধিকার হারালেন না তো? তারওপর নাম বাদ গেলে ট্রাইবুন্যালে আবেদন করা যাবে। সেই ট্রাইবুনালও তৈরি হয়নি। মনোনয়ন প্রক্রিয়া শেষ হয়ে যাওয়ার পর ভোটার তালিকা ফ্রিজ হয়ে যাবে। ট্রাইবুনালের মাধ্যমে কেউ বৈধ ভোটার প্রমাণিত হলেও ভোটারাধিকার মিলবে না। লক্ষ লক্ষ ভোটারের নিষ্পত্তি হওয়া অসম্ভব। সূত্রের খবর ২৩টি জেলার জন্য ১৯টি ট্রাইবুনাল গঠনের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তাতে এখনও ছাড়পত্র দেয়নি হাইকোর্ট। ফলে জটে আটকে ভোটাররা।

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ন্যাজাট, গুলিবিদ্ধ পুলিশ ও কনস্টেবল

রাজ্যে পালাবদলের জেরে মুখ্যমন্ত্রীর মুখ‍্য উপদেষ্টার পদ থেকে ইস্তফা আলাপন-হরিকৃষ্ণ দ্বিবেদীর

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘পদত্যাগ না করলে, বরখাস্ত করুন মমতাকে’, কড়া ভাষায় আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

রিগিং করে দখল নেওয়ার অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন বিজেপি কর্মীরা

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের