বিনা খরচে গ্রিসে থাকার সুযোগ! শর্ত শুধু একটাই, জানেন কি?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ গ্রিস মানেই চোখের সামনে ভেসে ওঠে নীল সমুদ্র, পাহাড়ের গায়ে সারি সারি সাদা বাড়ি, সরু গলি আর রঙিন বোগেনভেলিয়া। প্রকৃতি, ইতিহাস ও সংস্কৃতির মেলবন্ধনে ভরপুর এমনই এক সুন্দর দ্বীপ সাইরোস। আর এই দ্বীপেই মিলছে এক অভিনব সুযোগ-এক মাস সম্পূর্ণ বিনামূল্যে থাকার সুযোগ। তবে তার জন্য একটি বিশেষ কাজ করতে হবে-দ্বীপের পথবিড়ালদের দেখাশোনা করা।

কোথায় এই সুযোগ মিলছে?

•ইউরোপের দেশ গ্রিস-এর এজিয়ান সাগরের কোলে অবস্থিত সুন্দর দ্বীপ সাইরোসে।

•এটি Cyclades দ্বীপপুঞ্জের অন্যতম ঐতিহাসিক ও সাংস্কৃতিক কেন্দ্র।

•শান্ত পরিবেশ, সাদা বাড়ি ও ধীর জীবনযাপনের জন্য এই দ্বীপ পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয়।

কে দিচ্ছে এই সুযোগ?

•স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘সাইরোস ক্যাট’ নামে এক  সংস্থা  এই বিশেষ উদ্যোগ নিয়েছে।

•তাদের ‘সাইরোেস ক্যাট ভলেন্টিয়ার প্রোগ্রাম’-এর মাধ্যমে আগ্রহীদের এক মাস বিনামূল্যে থাকার সুযোগ দেওয়া হয়।

কী কাজ করতে হবে?

•দ্বীপের পথবিড়ালদের নিয়মিত খাবার দেওয়া।

•প্রয়োজন হলে প্রাথমিক ওষুধ দেওয়া বা যত্ন নেওয়া।

•বিড়ালদের নিরাপদ ও সুস্থ রাখার দিকে নজর রাখা।

•বিড়ালপ্রেমীদের জন্য এটি দারুণ অভিজ্ঞতা-তাদের সঙ্গে সময় কাটানো ও ছবি তোলার সুযোগও থাকবে।

কীভাবে আবেদন করবেন?

•২০২৬ সালের জন্য আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই শেষ হয়ে গেছে।

•তবে ২০২৭ সালের জন্য আবেদন করা যাবে।

•চলতি বছরের সেপ্টেম্বর মাসে নতুন করে আবেদন প্রক্রিয়া শুরু হবে।

•আগ্রহীরা ‘সাইরোেস ক্যাটস’-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন।

প্রকৃতির সৌন্দর্য উপভোগের পাশাপাশি প্রাণীদের যত্ন নেওয়ার সুযোগ-এই দুইয়ের মিলনেই সাইরোসে কাটানো সময় হয়ে উঠতে পারে জীবনের এক অনন্য অভিজ্ঞতা।

গুজরাতের গির অভয়ারণ্যে মৃত্যু ছয় সিংহের, পর্যবেক্ষণে আরও ১৭

ট্রাম্পের ছবি-সহ ২৫০ ডলারের নোট চালুতে রাজি না হওয়ায় অপসারিত আধিকারিক

কুরবানির মাংস কাটছেন ঢাকাই নায়িকা অপু বিশ্বাস, ভিডিও ভাইরাল

২০ বছরে প্রথম, ভারতীয় আমের উপরে নিষেধাজ্ঞা জাপানের

ক্যান্সারের মতো মারণ রোগের সফল চিকিৎসা পুরুলিয়ায় গভর্মেন্ট মেডিক্যাল কলেজে

কর্নাটকের পরবর্তী মুখ্যমন্ত্রী নিয়ে সাসপেন্স, দিল্লিতে সিদ্দারামাইয়া-ডি কে শিবকুমার

বিশ্বাস পরিবারে ভাঙন! ডিভোর্সের পথে স্বরূপ ও তৃণমূল কাউন্সিলর জুঁই

পদত্যাগ করলেন ভদ্রেশ্বর পুরসভার চেয়ারম্যান সহ ৮ কাউন্সিলর

পশ্চিমবঙ্গ থেকে পুশব্যাক রুখতে গ্রামবাসীদের হাতে অস্ত্র তুলে দিচ্ছে বিজিবি!

বাংলায় নতুন বিধায়কদের ১৭৬ জনই ৫০ শতাংশের বেশি ভোট পেয়েছেন

‘আলবিদা’, ইস্তফা দিলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া

‘অনুপ্রবেশকারীরা স্বেচ্ছায় ফিরে গেলে কোনও মামলা হবে না’, বার্তা অমিত শাহের

বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়াই কাল, দামোদরের জলে তলিয়ে গেল নাবালক

কাজে দেবে না ছাতাও, কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী