‘অপূরণীয় ক্ষতি, গোপন রাখার অনুরোধ করছি’, রাহুলের মৃত্যুতে শোকে পাথর স্ত্রী প্রিয়াঙ্কা

এখন আমাদের জন্য গভীর শোক ও চরম হতাশার সময়। এই কঠিন মুহূর্তে, বিনীতভাবে আমাদের একান্ত নিজস্ব পরিসর ও গোপনীয়তা বজায় রাখার জন্যে অনুরোধ করছি

Share:

নিজস্ব প্রতিনিধি: অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ গোটা টলিউড। এমন প্রতিভাবান অভিনেতার মৃত্যুতে কেঁপে উঠেছে গোটা বাংলা। রবিবার (২৯ মার্চ) দিঘার তালসারিতে শুটিংয়ে গিয়ে সমুদ্রে তলিয়ে গিয়েছেন অভিনেতা। জলে ডুবে গিয়েছিলেন তিনি। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই সম্ভবত হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে তাঁর। মৃত্যুকালে অভিনেতার বয়স হয়েছিল ৪৩ বছর।

জানা যায়, বিকেল ৫ টার সময় ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং শেষ করেই তিনি সমুদ্রে যান। তাঁর সঙ্গে সহ অভিনেত্রী শ্বেতাও ছিলেন। কিন্তু অভিনেতা সমুদ্রের গভীরে এগিয়ে গিয়েছিলেন, শ্বেতা পারেই দাঁড়িয়েছিলেন। এরপর তিনি হঠাৎ-ই দেখতে পান রাহুল তলিয়ে যাচ্ছেন, এরপর শ্বেতা চিৎকার করতে থাকেন। অভিনেতা ততক্ষণে ডুবে যান। এরপর টেকনিশিয়ানরি ধরাধরি করে অভিনেতাকে তুলে হাসপাতালে নিয়ে গেলে তার আগেই মৃত্যু হয় অভিনেতার। অভিনেতার মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছেন গোটা টলিউড। শ্বেতাও কান্নায় ভেঙে পড়েছেন, তাঁকে ধরে রাখা যাচ্ছেনা। একটা ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে শ্বেতাকে বলতে দেখা যায়, সমুদ্রে দুজনেই পড়ে গিয়েছিলেন, কিন্তু তাঁর কিছু হয়না। মাত্র আধ ঘণ্টা আগেই তাঁরা একসঙ্গে শুটিং করেছেন। শুধু অভিনেতা ছিলেন না, একজন দক্ষ লেখকও ছিলেন রাহুল, তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন অভিনেতার সকল সহকর্মীরা। তবে অভিনেতার স্ত্রী এতক্ষন চুপ করে থাকলেও এখন মুখ খুলেছেন। ‘চিরদিনই তুমি যে আমার’ ছবিতে অভিনয়ের সময়েই প্রিয়াঙ্কার সঙ্গে প্রেম হয় রাহুলের। এরপর বিয়ে করেন তাঁরা। তবে ২০১৭ সালে তাঁরা ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু ছেলে সহজের কথা ভেবে আবারও এক হন ২০২৩ সালে। অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার স্বামীর মৃত্যুর খবরটি ফেসবুকে জানিয়েছেন এবং তাঁদের গোপনীয়তা বজায় রাখার জন্যে মিডিয়া বন্ধুদের অনুরোধ করেছেন।

অভিনেত্রী ফেসবুকে একটি পোস্টে লিখেছেন, ‘এখন আমাদের জন্য গভীর শোক ও চরম হতাশার সময়। এই কঠিন মুহূর্তে, বিনীতভাবে আমাদের একান্ত নিজস্ব পরিসর ও গোপনীয়তা বজায় রাখার জন্যে অনুরোধ করছি। এখানে রয়েছে আমার সন্তান, একজন মা, একটি পরিবার এবং প্রিয়জনেরা—যারা সম্মিলিতভাবে এই অপূরণীয় ক্ষতি সামলে ওঠার চেষ্টা করছেন। গণমাধ্যমের বন্ধু ও সহকর্মীদের প্রতি আমাদের বিনীত নিবেদন—আপনারা আমাদের ব্যক্তিগত সীমানাকে সম্মান জানাবেন, আমাদের একান্ত পরিসরে অনধিকার প্রবেশ থেকে বিরত থাকবেন এবং আমাদের শান্তিতে শোক প্রকাশের মর্যাদাটুকু দেবেন। এই সময়ে আপনাদের সহমর্মিতা ও সমর্থন আমাদের কাছে অন্য যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি মূল্যবান।’

‘এমন মুখ ঢেকে বেরোচ্ছেন কেন? উনি কি করোনা রোগী’, সায়নীকে কটাক্ষ কুণাল ঘোষের

অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতে ইতিহাস গড়ল টাইগাররা

‘বৃহস্পতিবার রাতেই ইরানে কঠোর হামলা’, ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

‘আগে শুদ্ধিকরণ, তারপর…’, নবান্নে পার্থর ঘরে বসার আগে পুজোর প্রস্তুতি বিশাল লামার

ভিলেন বৃষ্টি, ৩৪৯ রান করেও আফগানিস্তানের কাছে হেরে গেলেন বৈভবরা

দিল্লিকে চাপে রাখতে জুনের শেষেই চিন সফরে যাচ্ছেন তারেক রহমান

অফিসে কার জন্য বাড়ছে মানসিক চাপ? প্রযুক্তির সাহায্যে খুঁজে বের করলেন বেঙ্গালুরুর যুবক

বিশ্বকাপ শুরুর দিনেই জোর ধাক্কা মরক্কোর, ছিটকে গেলেন দুই ফুটবলার

পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভকারীদের উপরে নির্বিচারে গুলি সেনার, প্রাণ গেল ১৬ জনের

সুপ্রিম ধাক্কা জ্যাকলিনের, ২০০ কোটির জালিয়াত মামলার শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি

তৃণমূলে আরও এক উইকেটের পতন, মমতাকে ছেড়ে বিদ্রোহী শিবিরে প্রসূন

১২ বছর বছরের কিশোরীকে ধর্ষণের পর ছুড়ে ফেলা হল তিনতলা থেকে, হাড়হিম কাণ্ড তেলঙ্গানায়

আমেরিকায় ঢুকতেই দেওয়া হয়নি, দেশে ফিরে বীরের মর্যাদা পেলেন রেফারি

‘শিল্প-বাণিজ্যের প্রসার ঘটলে রাজ্যের অর্থনীতিও শক্তিশালী হবে’, বার্তা অর্থমন্ত্রীর