Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘এক ব্যক্তি এক পদ’, নেত্রীর অনুমোদন নেই! স্পষ্ট বার্তা ফিরহাদের

একুশের বিধানসভা নির্বাচনে জয়ের পরেই তৃণমূল কংগ্রেসের তরফে সিদ্ধান্ত নেওয়া হয় 'এক ব্যক্তি এক পদ'-এর নীতি কার্যকর হবে দলে

Share:

নিজস্ব প্রতিনিধি: একুশের বিধানসভা নির্বাচনে জয়ের পরেই তৃণমূল কংগ্রেসের তরফে সিদ্ধান্ত নেওয়া হয় ‘এক ব্যক্তি এক পদ’-এর নীতি কার্যকর হবে দলে। একাধিক সাক্ষাৎকারে অভিষেক জানান, এই নীতি তিনি কার্যকর করবেনই। কিন্তু এই নীতির জেরেই দলের অন্দরে শুরু হয় দ্বিধাবোধ। যার প্রেক্ষিতে গত দু’দিন ধরেই ফেসবুক কিংবা টুইটারে তৃণমূল কংগ্রেসের যুব ও ছাত্র নেতারা প্রচার করতে থাকেন ‘এক ব্যক্তি এক পদ’ কার্যকর করতে। যার সমর্থনে এগিয়ে আসেন আকাশ বন্দ্যোপাধ্যায়, অগ্নীশা বন্দ্যোপাধ্যায়রা। কিন্তু এই নীতি নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচার নেত্রীর অনুমোদন ছাড়াই হচ্ছে। শুক্রবার সাংবাদিক সম্মেলন করে স্পষ্ট জানিয়ে দিলেন ফিরহাদ হাকিম।

এদিন পরিবহণমন্ত্রী জানিয়ে দিয়েছেন, ‘এক ব্যক্তি এক পদ নেত্রী অনুমোদন করেন না। সভানেত্রী নতুন ভাবে নীতি নির্ধারণ করবেন। দলনেত্রীর সিদ্ধান্তই চূড়ান্ত। সভানেত্রীর সিদ্ধান্তই আমাদের দলের চূড়ান্ত সিদ্ধান্ত। এটাই সর্বধার্য। আমাদের নেত্রী যে সিদ্ধান্ত নেবেন, দলে সেই সিদ্ধান্তই হবে। দলে আমরা সেই প্রতিশ্রুতিও নিয়েছিলাম। তাই এই ধরনের পোস্টের অনুমোদন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দেয় না। সোশ্যাল মিডিয়ায় আজ মানুষকে বিভ্রান্ত করার জন্য ক্যাম্পেন হচ্ছে। এই দল অত্যন্ত শৃঙ্খলাবদ্ধ দল। এই দলের পুরোটাই আমরা সভানেত্রীর ওপর ছেড়ে দিয়েছি। দল চালানোর জন্য যখন যেটা দরকার, সভানেত্রী সেটা করবেন আবার চেঞ্জও করতে পারেন। এটা কোনও ভুল বোঝাবুঝি নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর আস্থা রেখেই দল চলে।’

বিগত কিছুদিন ধরেই ‘এক ব্যক্তি এক পদ’ নিয়ে তৃণমূলের একাংশের মধ্যে প্রচার চলছে। যা কোনওমতেই নেত্রীর অনুমোদন যোগ্য নয় বলেই জানিয়েছেন ফিরহাদ হাকিম। তাই তিনি তৃণমূলের সকল নেতৃত্বকেই সেই প্রচার থেকে সরে আসতে আর্জি জানিয়েছেন।

বাংলাতেও ভোট চুরি হয়েছে, মমতাকে ফোনে জানালেন রাহুল গান্ধী

পাঁচ বছরের জন্য বাংলায় বিশেষ দায়িত্বে ‘সিংহম’ অজয় পাল শর্মা!

বিজেপি নয়, বামেদের প্রাপ্ত ভোটই টালিগঞ্জে অরূপের হারের মূল ফ্যাক্টর!

গেরুয়া ঝড়ে কুপোকাত রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা, গড় ধরে রাখতে ব্যর্থ সুজিত-অরূপরা

ঝাড়গ্রামের ৪ আসনেই বিজেপির জয়, তৃণমূলের ঝুলিতে শূন্য

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

৯ মে ব্রিগেডের মাঠে খোলা আকাশের নিচে শপথ নেবেন বাংলার মুখ্যমন্ত্রী

বিজেপির জয়ে ৩২ বছরের প্রতিজ্ঞা পূরণ,ধূপগুড়িতে মাথা ন্যাড়া করলেন খোকন

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের