ইরানের যুদ্ধ থামাতে গিয়ে রেড কার্পেটে পড়ে কাঁধের হাড় ভাঙলেন পাক বিদেশমন্ত্রী

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সঙ্গে আমেরিকা ও ইজরায়েলের যুদ্ধ থামাতে মধ্যস্থতা করছে পাকিস্তান। এই সময়ে ঘটল বড় অঘটন। রেড কার্পেট দিয়ে হাঁটার সময় হোঁচট খেয়ে পড়ে কাঁধের হাড় ভাঙলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইসহাক দার। রবিবার পাকিস্তানের উপ প্রধানমন্ত্রী একটি বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়। মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমন বিষয়ক আলোচনার জন্য ইসলামাবাদে মিশরের বিদেশমন্ত্রী বদর আবদেলআত্তিকে অভ্যর্থনা জানানোর সময় তিনি মুহূর্তের জন্য ভারসাম্য হারিয়ে ফেলেন এবং পিছলে পড়ে যান। 

ঘটনাটি পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যালয়ে ঘটেছে। তিনি মিশের বিদেশমন্ত্রী বাদের আবদেলাতিকে স্বাগত জানাচ্ছিলেন। ইসহাক দার সেই সময়ে রেড কার্পেটের মধ্যে  হাঁটার সময় ছবি তোলার জন্য পোজ দিচ্ছিলেন এবং করমর্দন করছিলেন, এমন সময় তিনি পা পিছলে পড়ে যান এবং তার কাঁধ ও পায়ে আঘাত পান। সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। ভিডিও ক্লিপটিতে গিয়েছে অতিথিদের অভ্যর্থনা জানানোর সময় ইসহাক দার ভারসাম্য হারিয়ে ফেলেন এবং মাটিতে পড়ে যান। তাৎক্ষণিকভাবে পাশেই দাঁড়িয়ে থাকা নিরাপত্তা কর্মীরা তাকে সহায়তা করেন। পরবর্তীতে কর্তৃপক্ষ জানায় যে, পড়ে যাওয়ার ফলে মন্ত্রীর কাঁধে একটি ‘হেয়ারলাইন ফ্র্যাকচার’ (সূক্ষ্ম চিড়) দেখা দিয়েছে। তবে পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী তিনি বৈঠক চালিয়ে যান।  

 

 রবিবার (২৯ মার্চ) তিনি  ইসলামাবাদে মিশর, তুরস্ক ও সৌদি আরবের  বিদেশমন্ত্রীদের একটি বৈঠক করছিলেন।  ঘটনার পর পাক বিদেশমন্ত্রীর ছেলে  আলি দার জানিয়েছেন,  তাঁর বাবার কাঁধের হাড় ভেঙে গিয়েছে।  ইনস্টাগ্রামে একটি পোস্টে আলি দার লিখেছেন, “আজ মিশরের  বিদেশমন্ত্রীকে স্বাগত জানানোর সময় আঘাত পাওয়া সত্ত্বেও, ইসহাক দার সাহেব সারাদিন ব্যথানাশক ওষুধ খেয়ে তার সব গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নিয়েছেন।” আলি দার আরও বলেছেন তাঁর বাবা সব  কাজ শেষ হওয়ার পর রাত ৯টার দিকে তিনি স্বাস্থ্য পরীক্ষা করান। এক্স-রেতে তার কাঁধে একটি সূক্ষ্ম ফাটল ধরা পড়েছে। তিনি   ইনস্টাগ্রামে লিখেছেন, “তার এক্স-রে রিপোর্ট সার্বিকভাবে ভালো এসেছে। তার কাঁধে একটি হেয়ারলাইন ফ্র্যাকচার হয়েছে। আগামী কয়েকদিন ধরে ওষুধ এবং অন্যান্য সতর্কতামূলক ব্যবস্থার মাধ্যমে তার ব্যথা নিয়ন্ত্রণে রাখা হবে। আপনাদের পাঠানো বার্তা,  প্রার্থনা এবং শুভকামনার জন্য সবাইকে ধন্যবাদ।” 

উল্লেখ্য রবিবারের বৈঠকে পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক ও মিশরের  বিদেশমন্ত্রীরা একত্রিত হযেছিলেন। ইরান সংঘাত প্রশমনের লক্ষ্যে একটি সমন্বিত আঞ্চলিক প্রচেষ্টার অংশ ছিল এটি। যুদ্ধ শুরুর এক মাসেরও বেশি সময় পর, এই সংঘাত আরও তীব্র হয়ে বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহ ব্যাহত করার আশঙ্কা তৈরি করেছে।  

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৩

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের