Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পাকিস্তানে মাসুদ আজহারের ভাইয়ের অস্বাভাবিক মৃত্যু, নেপথ্যে কোন কারণ?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পাকিস্তানে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের প্রধান মাসুদ আজহারের পরিবারের এক সদস্যের রহস্যমৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। জইশ প্রধানের ভাই মহম্মদ তাহির আনোয়ারের অস্বাভাবিক মৃত্যুর খবর সামনে আসতেই শুরু হয়েছে নানা জল্পনা।

পাকিস্তানের বিভিন্ন সূত্রে জানা গিয়েছে, তাহির আনোয়ারের মৃত্যুর সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। তিনি স্বাভাবিক কারণে মারা গেছেন, নাকি অসুস্থতা বা অন্য কোনও কারণে তাঁর মৃত্যু হয়েছে, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। এই ঘটনায় এখনও পর্যন্ত পাকিস্তান প্রশাসনের পক্ষ থেকে কোনও বিস্তারিত বিবৃতি প্রকাশ করা হয়নি। সূত্রের দাবি, সোমবার গভীর রাতে পাকিস্তানের বাহাওয়ালপুর শহরের একটি মসজিদে তাহির আনোয়ারের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরেই তিনি জইশ-ই-মহম্মদের সঙ্গে যুক্ত ছিলেন এবং সংগঠনের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে পরিচিত ছিলেন বলে জানা গিয়েছে।

উল্লেখ্য, জইশ প্রধান মাসুদ আজহারের নাম ভারতের একাধিক বড় জঙ্গি হামলার ঘটনায় উঠে এসেছে। বিশেষ করে দিল্লির পার্লামেন্ট হামলা এবং পুলওয়ামা হামলার ঘটনায় তাঁর সংগঠনের ভূমিকা নিয়ে বহুবার অভিযোগ উঠেছে। তবে তাহির আনোয়ারের মৃত্যুর প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। ফলে ঘটনাটি নিয়ে পাকিস্তানসহ আন্তর্জাতিক মহলে নানা প্রশ্ন ও জল্পনা তৈরি হয়েছে।

বিস্তারিত আসছে……

কমিশনের নির্দেশে মমতা ও অভিষেকের বাড়ির সামনে নামানো হল কেন্দ্রীয় বাহিনী

ভোটের ময়দানে খেলোয়াড় প্রার্থীরা কে কোন স্থানে?

গণনা চলাকালীন তৃণমূল-বিজেপির সংঘর্ষে তপ্ত আসানসোল

বারামতীতে পাওয়ার পরিবারের গড়ে বিপুল জয়ের পথে অজিত পত্নী সুনেত্রা

সোনারপুর দক্ষিণে কোণঠাসা লাভলি, ১০ হাজার ভোটে এগিয়ে বিজেপির রূপা গঙ্গোপাধ্যায়

বরানগরে পাল্টা লড়াই! ৬ হাজারের বেশি ভোটে এগিয়ে সজল, পিছিয়ে সায়ন্তিকা

ভোটের পরেও রাজ্যে কেন্দ্রীয় বাহিনীকে রেখে দেওয়া নিয়ে আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

ভোটের বিজয় মিছিলে শর্ত বাঁধলেন কমিশন, হিংসা রুখতে কড়া বার্তা CEO-র

‘‌মন খারাপের কোনও কারণ নেই, ওয়েট–ওয়াচ অ্যান্ড সি’‌, জরুরি বার্তা মমতার

কেরলে বাম সরকারের বিদায়ঘণ্টা, তামিলভূমে জোর টক্কর স্ট্যালিন-বিজয়ের

ইরানের রাতের ঘুম ওড়াতে ‘Project Freedom’ মিশনের ঘোষণা ট্রাম্পের

তামিলনাড়ুতে বিপুল ভোটে এগিয়ে TVK, বিজয়ের চেন্নাইয়ের বাড়িতে নিরাপত্তা জোরদার

বাংলা জয় বিজেপির! বারাণসীতে বিলি হল ঝালমুড়ি

অরুণাচলের হিডেন জেম মেছুকা: কেন বার বার ছুটে যেতে ইচ্ছে করে স্বর্গসুন্দর উপত্যকায়?