ভোটার তালিকা থেকে উধাও কাউন্সিলরের পরিবারের ৪ জনের নাম, সরব তৃণমূল

Share:

নিজস্ব প্রতিনিধি: এসআইআর প্রক্রিয়া ঘিরে কলকাতা পুরনিগমে নতুন করে বিতর্ক দানা বেঁধেছে। ৪৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর রেহানা খাতুনের পরিবারের চার সদস্যের নাম চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ পড়ায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। বাদ পড়া চারজন হলেন তাঁর ছেলে, দুই মেয়ে এবং পুত্রবধূ। এই ঘটনাকে কেন্দ্র করে নির্বাচন কমিশন ও বিজেপির বিরুদ্ধে সরব হয়েছেন কাউন্সিলর। 

মঙ্গলবার নিজের ওয়ার্ডে নাম বাদ পড়া ভোটারদের সঙ্গে দেখা করতে গিয়ে বিষয়টি প্রকাশ্যে আনেন রেহানা খাতুন। তিনি জানান, প্রয়োজনীয় সমস্ত নথি পাসপোর্টসহ জমা দেওয়া সত্ত্বেও তাঁদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এমনকি শুনানির জন্য দু’বার ডাকা হলেও শেষ পর্যন্ত সাপ্লিমেন্টারি তালিকায় তাঁদের নাম খুঁজে পাননি। এই ঘটনায় তিনি বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেন। রেহানা খাতুন দীর্ঘদিন ধরে এই ওয়ার্ডের কাউন্সিলর। রাজনৈতিক জীবনের শুরু সিপিএম দিয়ে হলেও পরে তৃণমূলে যোগ দেন এবং বর্তমানে শাসকদলের প্রতিনিধিত্ব করছেন। তিনি আশ্বাস দেন, যাঁদের নাম বাদ পড়েছে তাঁদের ন্যায়বিচারের জন্য আইনি লড়াই চালিয়ে যাওয়া হবে। তাঁর কথায়, “আমরা লড়াই চালিয়ে যাব। ভোট কমে গেলেও আমরা পিছিয়ে পড়ব না।”

আরও পড়ুন: বিষ্ণুপুরের জনসভা মঞ্চ থেকে দলীয় নেতা – কর্মীদের উদ্দেশ্যে কড়া বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো

পরিসংখ্যান অনুযায়ী, এসআইআর প্রক্রিয়া শুরুর আগে ৪৪ নম্বর ওয়ার্ডে প্রায় ২৫ হাজার ভোটার ছিলেন। চূড়ান্ত তালিকা প্রকাশের পর দেখা যায়, প্রায় ৯ হাজার নাম বাদ পড়েছে। সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের পর মোট ভোটারের সংখ্যা প্রায় অর্ধেকে নেমে এসেছে, যা এখন সাড়ে ১২ হাজারের কাছাকাছি। উল্লেখযোগ্যভাবে, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে এই ওয়ার্ড থেকে তৃণমূল উল্লেখযোগ্য লিড পেয়েছিল। সংখ্যালঘু অধ্যুষিত এই এলাকায় ভোটার কমে যাওয়ায় শাসকদলের উদ্বেগ বাড়ছে। তবে বিষয়টি নিয়ে ট্রাইবুনালে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল নেতৃত্ব।

১০০ বছর পর সোমবতী অমাবস্যায় বিরল সংযোগ, আর্থিক সাফল্য ৪ রাশির জাতকদের

আজকের রাশিফল: স্বাস্থ্যের অবনতি, বাইরের তেলেভাজা খাবার এড়িয়ে চলুন..

পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন জাপানের, ডাচদের জয় রুখে দিল ব্লু সামুরাইরারা

ব্রাজিল ম্যাচের স্মৃতি ফিরিয়ে কুরাসাওকে ৭-১ গোলে হারাল জার্মানি

চক দে ইন্ডিয়া, মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে দিলেন হরমনপ্রীতরা

১৪ মাস ধরে আইএসএফ সমর্থকের স্ত্রীকে আটকে রেখেছেন তৃণমূল নেতা, চাঞ্চল্য হাড়োয়ায়

দিঘাকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র বানানো হবে বলে প্রশাসনিক বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

তৃণমূল ছেড়ে ‘অখ্যাত’ রাজনৈতিক দল ‘NCPI’-তে যোগ দিচ্ছেন দেব-সায়নীরা!

আগুনের গুজবে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, অন্য ট্রেনের চাকার তলায় ছিন্নভিন্ন ৪ যাত্রী

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

আরামবাগের প্রাক্তন পুর প্রধানকে ডিম বর্ষণ, বাঁ হাতে সামলাচ্ছেন ট্রাউজার্স,ডান হাতে পুলিশের ঢাল

বীরের মতো ব্যাটিং করে অস্ট্রেলিয়াকে চুনকামের লজ্জা থেকে বাঁচালেন কনোলি

আবাসে কাটমানি-বিতর্ক শান্তিপুরে, কাঠগড়ায় প্রাক্তন ও বর্তমান কাউন্সিলর