বিষ্ণুপুরের মঞ্চ থেকে দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে কড়া বার্তা মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি, বিষ্ণুপুর:বিষ্ণুপুরের জনসভা মঞ্চ থেকে দলীয় কর্মী-নেতাদের উদ্দেশ্যে মমতার স্পষ্ট নির্দেশ ‘সকলকে বলব একসাথে কাজ করুন। কারও মধ্যে যেন কোনও অহঙ্কার বা মতবিরোধ না থাকে। মানুষ সবচেয়ে বড়। মানুষের জন্য কাজ করতে হবে।’

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে পশ্চিম মেদিনীপুরের সভা সেরে বাঁকুড়ার বিষ্ণুপুরে পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। সেখানে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ‘কলকাতায় নির্বাচন কমিশনের অফিসের সাংবাদিকদের প্রবেশ করতে দিচ্ছে না। কারণ সেখানে চুপি চুপি অনেক কাজ হচ্ছে। সেখানে সোমবার ধরা পড়েছে যে রাজস্থান এবং অন্যান্য রাজ্যের মানুষের নাম চুপিচুপি ঢোকানো হচ্ছে। ‘ 

বিষ্ণুপুরের শিল্পের কথা উল্লেখ করতে গিয়ে শাড়ি এবং শাড়ির নকশা নিয়ে সুখ্যাতি করেন মমতা বন্দ্যোপাধ্যায়। একদিকে মন্দিরের ঘরানা অপরদিকে সঙ্গীতের ঘরানা বিষ্ণুপুর। এই এলাকায় যে বিভিন্ন পৌরাণিক মন্দির এবং দুষ্টব্য স্থান আছে সেগুলোই সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ এবং সৌন্দর্য আইনের জন্য ২২ কোটি টাকা খরচ করা হয়েছে বলে জানান তিনি। এর পাশাপাশি বিষ্ণুপুর মিউজিয়ামের(Bishnupur Museum) উন্নতির জন্য ১০ কোটি টাকা খরচ করা হয়েছে। সমস্ত পুরনো নথি ডিজিটাল করা হয়েছে যাতে কখনো নষ্ট না হয়। বিষ্ণুপুরের স্বাস্থ্য জেলা করা হয়েছে। সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি হয়েছে। শিশুদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। ন্যায্য মূল্যে ওষুধের দোকান হয়েছে। পলিটেকনিক কলেজ চালু হয়েছে। ১৪ টি ব্লকে ১৩২ কোটি টাকা খরচ করে প্রতিটি ব্লকে পানীয় জল পৌঁছে দেওয়া হয়েছে। বিষ্ণুপুর সোনামুখী রাঙামাটি বাস স্ট্যান্ড সুফল বাংলা বিভিন্ন জায়গায় উন্নতি করা হয়েছে। যারা আমাদের গালমন্দ করেন এবং ধর্মের ধর্মে ভাগাভাগি করেন তাদের বলছি আর এই মানুষ তো চাকরি পাবে। মানুষগুলোকে চারটি নাম করতে দিয়ে কেন তাদের পরিবারকে রাস্তায় নামাচ্ছো।

বিজেপির রাজ্য উত্তরপ্রদেশে শিক্ষকরা আন্দোলন করতে গিয়ে কি হলো হচ্ছে তা আপনারা সবই জানেন কোন প্রতিবাদ করলেই সেখানে এনকাউন্টার করে দেয়। ওরা বাংলা ছেলেমেয়েদের বুদ্ধির সঙ্গে পারেনা বিদ্যাসাগরের সঙ্গে পারে না মেধার সঙ্গে পারেনা সংস্কৃতির সঙ্গে পারেন সংস্কৃতির সঙ্গে পারেনা কোন কিছু পারে না। অর্ধশিক্ষিতের দল। নাসা থেকে ভাষা বাংলার জয় জয়াকার। যত কাজ বাংলা ছেলে মেয়েরাই করে গোটা বিশ্বজুড়ে। বিজেপিকে তুলধোনা করে মমতার মন্তব্য বাংলাকে হিংসা- ঘৃণা করে বিজেপি। বাংলা বিদ্বেষী বিজেপি। বাংলাকে বিশ্ব সেরা করতে চাই আমরা মন্তব্য মমতার। তিনি বলেন, আমি চাই সব সময় বাঁকুড়ার মানুষ বাঁকুড়ার ছেলেমেয়েরা সর্বপ্রথম থাকুক। বিষ্ণুপুরে আগামী দিন মার্কেটিং হাব তৈরি হচ্ছে বলে মমতা জানান। বিজেপি সব সময় ভাগাভাগি করে হিন্দুদের রাজ্য করতে চায়। এই অভিযোগ তুলে তৃণমূল সুপ্রিমো বলেন,স্বাধীনতা আন্দোলনের সময় বিজেপি পার্টির জন্ম হয়েছিল।এই প্রশ্ন তোলেন মমতা। তিনি বলেন, তৃণমূল কংগ্রেসও অনেক পরে তৈরি হয়েছে ।যখন কংগ্রেস থেকে আমাকে তাড়িয়ে দিয়েছিল তখন আমি তৃণমূল কংগ্রেস তৈরি করি। বিজেপির প্রতি কটাক্ষ করে মমতার মন্তব্য আমার উপর ওদের খুব রাগ কারণ কি জানেন সবাইকে কিনে নিতে পেরেছে কিন্তু আমাকে কিনতে পারেনি। সমস্ত টাকা বন্ধ করে দিয়েছে। আমাদের টাকা জিএসটি থেকে তুলে নিয়েছে সেই টাকা দিচ্ছে না। তবুও একটা স্কিম বন্ধ হয়নি রাজ্য সরকারের। পশ্চিমবঙ্গে এসে টেলিপনটারে বাংলা ভাষার কথা লিখে নিয়ে এসে বলছে আর ওডিশা, রাজস্থান, উত্তরপ্রদেশে বাঙালীদের বাংলা ভাষায় কথা বললে পেটাচ্ছে বিজেপি অভিযোগ মমতার।

বিজেপি দলটা দেশটাকে করেছে ধ্বংস বলে মন্তব্য করে তৃণমূল সুপ্রিমো বলেন, ‘দিল্লির লাড্ডু খেয়ে বিজেপি নেতারা ভাবছে তারা ক্ষমতায় চলে এল। আমি চ্যালেঞ্জ করছি যদি ক্ষমতা থাকে তাহলে মানুষের ভোটাধিকার কাড়বেন না।’ তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট দেওয়ার বিষয়টি উল্লেখ করে মমতা বলেন, ‘এত লোকের নাম বাদ দেওয়া হচ্ছে এই নিয়ে বিজেপির বিরুদ্ধে চার্জশিট দেওয়া হবে না কেন? দাঙ্গা করে প্রচুর মানুষ মারা হয়েছে তার জন্য চার্জশিট দেওয়া হবে না কেন? ১৫ লক্ষ টাকা সবার অ্যাকাউন্টে দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল কেউ টাকা পায়নি এর জন্য চার্জশিট দেওয়া হবে না কেন? মা বোনেরা অত্যাচারিত হয়েছে সাক্ষী দিতে গিয়েছিল আদালতে উত্তরপ্রদেশে তাদের ধরে জ্বালিয়ে দেওয়া হয়েছে এর বিরুদ্ধে চার্জশিট(Chargesheet) হবে না কেন?’

কমনওয়েলথ গেমসে কটা পদক এল ভারতের ঝুলিতে? কারা করলেন বাজিমাত, পডুন বিস্তারিত….

ভাইয়ের উপরে হামলাকারীরা বুক ফুলিয়ে ঘুরছে, প্রতিবাদে থানার মধ্যেই বিষ পান তরুণীর

মুখোমুখি মঙ্গল-রাহু, ছয় রাশির জাতকদের জীবনে ঘনিয়ে আসছে দুর্যোগ?

আজকের রাশিফল: সপ্তাহের প্রথম দিনেই কোনও দুঃসংবাদ পেতে পারেন

বীরভূমের পর মালদহ, কাশির সিরাপ পাচারের তদন্তে নেমে কোটি কোটি টাকা উদ্ধার

নৌকা করে ভগবানপুরের প্লাবিত এলাকা পরিদর্শনে সেচমন্ত্রী

‘সেশন’ এবং ‘এলিমেন্ট এক্স’ নামে মেসেজিং অ্যাপ ব্যবহার করত অর্পিতা! চাঞ্চল্যকর তথ্য গোয়েন্দাদের হাতে

জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রী! বাড়ল নিরাপত্তা, বুলেটপ্রুফ গাড়ি পেলেন শুভেন্দু

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় শান্তি মিছিলে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত ১৪

মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের জোড়া ফলায় সোম থেকে দক্ষিণবঙ্গে তুমুল দুর্যোগের আশঙ্কা

দুই মামলায় জামিন পেলেন চিন্ময় প্রভু, তবে জেলেই থাকতে হচ্ছে

টুলুর ম্যানেজারের বাড়িতে উদ্ধার লাল ট্রলি! কী রয়েছে? খতিয়ে দেখছে পুলিশ

২ বছর বাদে প্রকাশ্যে আসছেন শেখ হাসিনা, ৫ অগস্ট সাংবাদিক বৈঠক করবেন

বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রোনাল্ডো! প্রকাশ্যে এল তারিখ, কোথায় হবে অনুষ্ঠান?