ভবানীপুরে কবে মনোনয়ন জমা দেবেন মমতা? প্রকাশ্যে বড় আপডেট

Share:

নিজস্ব প্রতিনিধি : আসন্ন নির্বাচনে ভবানীপুর কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আসন্ন বিধানসভা নির্বাচনের মনোনয়ন পেশের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু করে দিয়েছে তৃণমূল। আগামী ৮ এপ্রিল মনোনয়ন জমা দিতে পারেন ভবানীপুরের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। আলিপুর সার্ভে বিল্ডিংয়ে মনোনয়ন জমা করতে পারেন তিনি।

জানা গিয়েছে, ভবানীপুর বিধানসভা কেন্দ্রের সকল কাউন্সিলরদের ওই দিন উপস্থিত থাকার কথা বলা হয়েছে। মনোনয়নের সময় তাঁরা হাজির থাকতে পারেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে মিছিল করে আলিপুর সার্ভে বিল্ডিংয়ে গিয়ে মনোনয়ন জমা দেওয়ার কথা রয়েছে তাঁর। ভবানীপুর কেন্দ্র বরাবরই মমতা বন্দ্যোপাধ্যায়ের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। তাই এই কেন্দ্রের প্রার্থী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনয়ন পেশ রাজনৈতিক মহলে আলাদা তাৎপর্য রয়েছে।

এই কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপক্ষে বিজেপি টিকিট দিয়েছে শুভেন্দু অধিকারীকে। নন্দীগ্রাম থেকেও দাঁড়িয়েছেন তিনি। সোমবার নন্দীগ্রামের মনোনয়নপত্র জমা দেন তিনি, সঙ্গে ছিলেন দিলীপ ঘোষও। ভবানীপুর কেন্দ্রে শুভেন্দু অধিকারীর লড়াই আলাদা মাত্রা দিচ্ছে। তৃণমূল সূত্রের খবর, খুব বেশি লাভ হবে না।
এলাকায় এলাকায় মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচার চলছে। উন্নয়ন ঘরে ঘরে, ঘরের মেয়েই ভবানীপুর। এই স্লোগান নিয়ে এবার প্রচার চলছে এই কেন্দ্রে।

ভোট যত এগিয়ে আসছে, ততই ভবানীপুর বিধানসভা কেন্দ্রকে ঘিরে বাড়ছে রাজনৈতিক তৎপরতা। এই প্রেক্ষাপটে তৃণমূল কংগ্রেস নিজেদের সংগঠনকে আরও চাঙ্গা করতে মাঠে নেমেছে জোরকদমে। কলকাতা বন্দরের প্রার্থী ফিরহাদ হাকিম মেয়েকে সঙ্গে নিয়ে মঙ্গলবার চেতলা এলাকায় বাড়ি বাড়ি গিয়ে প্রচার করলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে।

সম্প্রতি দলের কর্মিসভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কর্মীদের স্পষ্ট নির্দেশ দিয়েছিলেন, প্রতিটি বাড়িতে পৌঁছে ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করতে হবে। সেই নির্দেশ মেনেই ফিরহাদ হাকিম স্থানীয় কর্মীদের নিয়ে চেতলার মিতালীবাগান এলাকায় সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। তিনি রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প তুলে ধরেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজের খতিয়ান জনগণের সামনে তুলে ধরেন।

 

শিলিগুরি-মিরিক রোডে ভয়াবহ ধস নামায় বিপর্যস্ত উত্তরবঙ্গ, দুর্ভোগে পর্যটকরা

দক্ষিণী সুরকার অনিরুদ্ধ রবিচন্দ্রনের সঙ্গে কাব্যা মারানের বিয়ে পাকা? প্রকাশ্যে বড় তথ্য

বাংলাদেশে এবার নোট বন্দি, বাতিল হচ্ছে ৫০০ ও‌ ১০০০ টাকার নোট!

বিশ্বকাপের মাঝেই দুঃসংবাদ, প্রিয় সন্তানকে হারালেন ডাচ তারকা ফুটবলার

নিট প্রশ্ন ফাঁসের জের, কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদলে শিক্ষামন্ত্রক হাতছাড়া হচ্ছে ধর্মেন্দ্র প্রধানের?

শেখ হাসিনা জমানার ঢাকা পুলিশের কমিশনারকে মৃত্যুদণ্ড

বাড়ি ভাড়া দিতে না পারায় নদীতে ঝাঁপ দিয়ে মৃত্যু একই পরিবারের ৪ সদস্যের

তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ কাণ্ডে তদন্তে ইডি!

উত্তরবঙ্গে বড় দুর্যোগের আশঙ্কা! বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দক্ষিণে

করাচিতে আধা সামরিক বাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, নিহত ৪, খতম ছয় জঙ্গিও

বিয়েতে ১০০’র বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা করের প্রস্তাব বাংলাদেশ সংসদে

তোলাবাজি মামলায় বাড়ল চাপ, সব্যসাচী দত্তের বিরুদ্ধে ECIR দায়ের ইডি-র

‘কে মমতা? আমার মুখ দেখেই ভোট দিয়েছে জনতা,’ দাবি রচনার

রুটি বানানোর পর তাওয়া উল্টো রাখছেন? অজান্তেই ডেকে আনছেন চরম অর্থকষ্ট!