কলকাতা সহ জেলায় জেলায় চড়ছে পারদ, কবে থেকে শুরু হবে অস্বস্তিকর গরম? জানুন আপডেট

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে বৃষ্টির প্রভাব ধীরে ধীরে কমতে শুরু করেছে, আর তার সঙ্গেই বাড়ছে গরমের অনুভূতি। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গে আবহাওয়ার বড় পরিবর্তন হতে চলেছে। মঙ্গলবার জানানো হয়েছে, আজ থেকেই তাপমাত্রা ধীরে ধীরে ঊর্ধ্বমুখী হবে এবং সপ্তাহের শেষের দিকে গরম আরও বাড়বে।

বুধবার দক্ষিণবঙ্গের কিছু জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও বৃহস্পতিবার থেকে প্রায় গোটা দক্ষিণবঙ্গেই আবহাওয়া শুষ্ক হয়ে যাবে। ফলে কলকাতা-সহ একাধিক জেলায় তাপমাত্রা দ্রুত বাড়তে শুরু করবে। আগামী চার দিনে তাপমাত্রা প্রায় ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে পূর্বাভাস।

আরও পড়ুন: কেমন যাবে এপ্রিল মাস, আর্থিক স্থিতি নাকি মানসিক চিন্তা?

তবে উত্তরবঙ্গের আবহাওয়া কিছুটা পরিবর্তন হবে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায় বৃহস্পতিবার পর্যন্ত হালকা বৃষ্টি হতে পারে। এরপর ধীরে ধীরে সেখানেও তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে, যদিও প্রথম দু’দিন বড় কোনও পরিবর্তন দেখা যাবে না। আজ ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং নদিয়া জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্য জেলাগুলিতে আকাশ পরিষ্কার থাকবে এবং বৃষ্টির সম্ভাবনা খুবই কম। ২ থেকে ৪ এপ্রিলের মধ্যে বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই বললেই চলে, তবে ৫ এপ্রিল আবার কিছু জায়গায় বৃষ্টির দেখা মিলতে পারে।

কলকাতায় আগামী ২৪ ঘণ্টায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ২৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাফেরা করবে। গত ২৪ ঘণ্টায় শহরে হালকা বৃষ্টিপাত হয়েছে এবং তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কিছুটা কম ছিল।

শিলিগুরি-মিরিক রোডে ভয়াবহ ধস নামায় বিপর্যস্ত উত্তরবঙ্গ, দুর্ভোগে পর্যটকরা

দক্ষিণী সুরকার অনিরুদ্ধ রবিচন্দ্রনের সঙ্গে কাব্যা মারানের বিয়ে পাকা? প্রকাশ্যে বড় তথ্য

বাংলাদেশে এবার নোট বন্দি, বাতিল হচ্ছে ৫০০ ও‌ ১০০০ টাকার নোট!

বিশ্বকাপের মাঝেই দুঃসংবাদ, প্রিয় সন্তানকে হারালেন ডাচ তারকা ফুটবলার

নিট প্রশ্ন ফাঁসের জের, কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদলে শিক্ষামন্ত্রক হাতছাড়া হচ্ছে ধর্মেন্দ্র প্রধানের?

শেখ হাসিনা জমানার ঢাকা পুলিশের কমিশনারকে মৃত্যুদণ্ড

বাড়ি ভাড়া দিতে না পারায় নদীতে ঝাঁপ দিয়ে মৃত্যু একই পরিবারের ৪ সদস্যের

তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ কাণ্ডে তদন্তে ইডি!

উত্তরবঙ্গে বড় দুর্যোগের আশঙ্কা! বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দক্ষিণে

করাচিতে আধা সামরিক বাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, নিহত ৪, খতম ছয় জঙ্গিও

বিয়েতে ১০০’র বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা করের প্রস্তাব বাংলাদেশ সংসদে

তোলাবাজি মামলায় বাড়ল চাপ, সব্যসাচী দত্তের বিরুদ্ধে ECIR দায়ের ইডি-র

‘কে মমতা? আমার মুখ দেখেই ভোট দিয়েছে জনতা,’ দাবি রচনার

রুটি বানানোর পর তাওয়া উল্টো রাখছেন? অজান্তেই ডেকে আনছেন চরম অর্থকষ্ট!