ট্রাইব্যুনালের জন্য জায়গা বরাদ্দ করল প্রশাসন, দ্রুত কাজ শুরুর তোড়জোড়

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের বিধানসভা নির্বাচনের প্রথম দফার মনোনয়ন প্রক্রিয়া শুরু হতেই ভোটার তালিকা সংক্রান্ত নতুন নির্দেশিকা জারি করেছে নির্বাচন কমিশন। ১৫২টি বিধানসভা কেন্দ্রে ‘আন্ডার অ্যাজুডিকেশন’ বা বিচারাধীন থাকা ভোটারদের নথি নিষ্পত্তি হলেও আর কোনও নতুন সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হবে না বলে স্পষ্ট জানানো হয়েছে। ফলে এই কেন্দ্রগুলিতে ইতিমধ্যেই প্রকাশিত চারটি সাপ্লিমেন্টারি এবং একটি সাব-সাপ্লিমেন্টারি তালিকাই চূড়ান্ত হিসেবে গণ্য হবে।

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে জানা গিয়েছে, যাঁদের নথি যাচাই করে বিচারকরা নির্দিষ্ট সময়সীমার মধ্যে ই-সাইন করেছেন, শুধুমাত্র তাঁরাই সাব-সাপ্লিমেন্টারি তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন। দ্বিতীয় দফার ক্ষেত্রেও একই নিয়ম কার্যকর করা হচ্ছে। নির্দিষ্ট সময়ের মধ্যে নিষ্পত্তি হওয়া আবেদনগুলির ভিত্তিতে নতুন সাব-সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের কথা জানানো হয়েছে।

আরও পড়ুন: ভোটের মুখে ফের ‘অ্যাকশনে’ ইডি, সাতসকালে বালিগঞ্জে চলল তল্লাশি !

পরিসংখ্যান অনুযায়ী, বিচারাধীন তালিকায় থাকা প্রায় ৬০ লক্ষ আবেদনের মধ্যে ইতিমধ্যেই ৪৭ লক্ষের নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক-প্রায় ৪৫ শতাংশ আবেদন ‘ডিলিটেড’ বা বাতিল করা হয়েছে বলে সূত্রের দাবি। এই পরিস্থিতিতে বহু ভোটারের ভোটাধিকার নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এদিকে, বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টে গুরুত্বপূর্ণ শুনানির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে, যাঁদের নাম তালিকা থেকে বাদ পড়েছে এবং ট্রাইব্যুনালে আবেদন সংক্রান্ত প্রক্রিয়া এখনও শুরু হয়নি, তাঁদের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠছে। ইতিমধ্যেই ১৯ জন অবসরপ্রাপ্ত বিচারপতির নাম চূড়ান্ত করা হয়েছে ট্রাইব্যুনালের জন্য এবং জোকায় একটি নির্দিষ্ট জায়গা চিহ্নিত করা হয়েছে।

তবে ট্রাইব্যুনাল চালু হতে দেরি হওয়ায় আশঙ্কা তৈরি হয়েছে যে, যাঁদের নাম সাপ্লিমেন্টারি তালিকায় ওঠেনি, তাঁরা এবারের নির্বাচনে ভোট দিতে নাও পারেন। নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়েছে, একবার নাম ‘ডিলিটেড’ হলে নতুন করে ফর্ম পূরণ করে তালিকায় নাম তোলার সুযোগ থাকবে না; এ ক্ষেত্রে একমাত্র ভরসা ট্রাইব্যুনালই।

সোনা দিয়ে তৈরি চোখ ধাঁধানো পোশাক, দাম শুনলে অজ্ঞান হয়ে যাবেন

ফের ভয়াবহ বিমান দুর্ঘটনা, মৃত ১২

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

আজই সতর্ক হন! আলমারির ক্ষেত্রে তিন ভুলে ঘরে নেমে আসতে পারে চরম অর্থসংকট

দিল্লিতে তারেক রহমানের তথ্য উপদেষ্টাকে ঢুকতে বাধা, আড়াই ঘন্টা বসিয়ে রাখা হল বিমানবন্দরে

১০০ বছর পর সোমবতী অমাবস্যায় বিরল সংযোগ, আর্থিক সাফল্য ৪ রাশির জাতকদের

আজকের রাশিফল: স্বাস্থ্যের অবনতি, বাইরের তেলেভাজা খাবার এড়িয়ে চলুন..

পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন জাপানের, ডাচদের জয় রুখে দিল ব্লু সামুরাইরারা

চক দে ইন্ডিয়া, মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে দিলেন হরমনপ্রীতরা

তৃণমূল ছেড়ে ‘অখ্যাত’ রাজনৈতিক দল ‘NCPI’-তে যোগ দিচ্ছেন দেব-সায়নীরা!

আগুনের গুজবে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, অন্য ট্রেনের চাকার তলায় ছিন্নভিন্ন ৪ যাত্রী

১৪ মাস ধরে আইএসএফ সমর্থকের স্ত্রীকে আটকে রেখেছেন তৃণমূল নেতা, চাঞ্চল্য হাড়োয়ায়

দিঘাকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র বানানো হবে বলে প্রশাসনিক বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

আরামবাগের প্রাক্তন পুর প্রধানকে ডিম বর্ষণ, বাঁ হাতে সামলাচ্ছেন ট্রাউজার্স,ডান হাতে পুলিশের ঢাল