আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

এখনও পুর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করতে পারল না বিজেপি, চাপে চলল বদলও

নিজস্ব প্রতিনিধি:‌ আবার বাংলার বিধানসভা নির্বাচনে দলের প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। এটা চতুর্থ প্রার্থী তালিকা। তাতে ১৩টি কেন্দ্রে প্রার্থী ঘোষণা করা হলেও পূর্ণাঙ্গ রূপ পেল না। এখনও বাকি ৬টি কেন্দ্র— কৃষ্ণনগর উত্তর, কল্যাণী, নবদ্বীপ, দমদম উত্তর, মধ্যমগ্রাম এবং কলকাতা বন্দর। এই প্রার্থী বাছাই নিয়ে বিস্তর জটিলতা তৈরি হয়েছে। এই অবস্থায় আবার আগে ঘোষিত প্রার্থী বদলে দিতে হচ্ছে বিজেপিকে। এবার প্রকাশিত প্রার্থী তালিকায় ময়নাগুড়ি আসনে প্রার্থী বদলের ঘোষণা করেছে পদ্মশিবির। কৌশিক রায়ের বদলে টিকিট পেলেন ডালিম রায়। তার আগে বিষ্ণুপুরেও প্রার্থী বদল করতে হয়েছে বিজেপিকে। অগ্নীশ্বর নস্করকে সরিয়ে বিশ্বজিৎ খাঁকে প্রার্থী করা হয়েছে। আসলে দলের অন্দরের বিক্ষোভেই প্রার্থী তালিকায় বদল করা হয়েছে বলে সূত্রের খবর।

এদিকে এসআইআর আবহে বেশ বেকায়দায় রয়েছে বিজেপি। মানুষের ক্ষোভ পড়েছে বিজেপির উপর। তার উপর প্রার্থী নিয়ে দলের অন্দরেই গোলমাল চরমে উঠেছে। কখনও পার্টি অফিস ভাঙচুর, তালা দিয়ে দেওয়া, বিক্ষোভ, অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটেছে বাংলায়। এমনকী সল্টলেকের পার্টি অফিসে গিয়ে বিক্ষোভ দেখিয়েছেন কর্মীরা। এই আবহে সিতাই কেন্দ্রে গ্রেটার নেতা আশুতোষ বর্মাকে টিকিট দেওয়া হয়েছে। আর এই সিদ্ধান্তকে কেন্দ্র করেই উত্তপ্ত হয়ে ওঠে সিতাইয়ের বৈঠকও। ভোট প্রস্তুতিতে উদ্যোগ নিতে চাইছে না কর্মীরা। এমনকী প্রার্থী না বদলালে নরেন্দ্র মোদির সভায় পর্যন্ত যেতে অস্বীকার করেছেন দলের অধিকাংশ সদস্য বলে সূত্রের খবর।

অন্যদিকে প্রার্থী তালিকা বদল আসলে চাপের কাছে নতিস্বীকার বলে মনে করা হচ্ছে। একের পর এক আসন বদলে দেওয়া হচ্ছে, বাদও পড়ে যাচ্ছেন অনেকে। নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রে বিজেপি বিধায়ক মিহির গোস্বামীকে আর টিকিট দেয়নি দল। তাঁর বদলে আনা হয়েছে গিরিজা শংকর রায়কে। বাগদা বিধানসভা আসনে প্রার্থী করা হয়েছে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের স্ত্রী সোমা ঠাকুরকে। তা নিয়েও ক্ষোভ রয়েছে। সেক্ষেত্রে বাগদায় লড়াই হতে চলেছে ননদ–বউদির। কারণ, এই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী মধুপর্ণা ঠাকুর। কংগ্রেস থেকে বিজেপিতে যোগ দেওয়া সন্তোষ পাঠককে চৌরঙ্গি আসনে প্রার্থী করেছে বিজেপি। সুতরাং দলবদলুদের টিকিট না দেওয়ার যে গালভরা ঘোষণা বিজেপি করেছিল সেটা থাকল না।

এছাড়া ৬টি বিধানসভা আসনে প্রার্থী নিয়ে জট ছাড়াতে পারছেন না বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। ইতিমধ্যেই দিল্লিতে বিজেপিতে যোগ দিয়েছেন প্রাক্তন টেনিস খেলোয়াড় লিয়েন্ডার পেজ। কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু এবং সুকান্ত মজুমদারের উপস্থিতিতে যোগদান হয়েছে মাইকেল মধুসূদন দত্তের বংশধরের। এখন তাঁর পরিচয় ব্যবহার করে লিয়েন্ডারকে ‘ভোটযুদ্ধে’ নামাতে চাইছে বঙ্গ বিজেপি। তাঁকে কি প্রার্থী করবে বিজেপি? এই বিষয়ে সুকান্ত মজুমদার শুধু জানান, শীর্ষ নেতৃত্বই ঠিক করবে।

Published by:

Share Link:

More Releted News:

পথ দুর্ঘটনায় দাদু-নাতির মর্মান্তিক পরিণতি, চিকিৎসায় গাফিলতির অভিযোগে ধুন্ধুমার রামপুরহাটে

স্ট্রংরুমে ‘কারচুপি’-র অভিযোগ, প্রতিবাদে অবস্থান বিক্ষোভ কুণাল-শশীর

চন্দ্রকোনায় বজ্রপাতে প্রাণ হারাল দুই ভাই, আহত অন্তত চারজন

আদিবাসীদের সেঁন্দরা উৎসবকে কেন্দ্র করে কড়া নজরদারি বন দফতরের

ভোটগণনা কেন্দ্রের সংখ্যা আরও কমাল নির্বাচন কমিশন, কোন জেলায় কত? পডুন বিস্তারিত

পূর্ব রেলের বেশ কিছু জায়গায় কাজের জন্য সপ্তাহান্তে বাতিল একাধিক ট্রেন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ