রাতের অন্ধকারে কবরস্থান থেকে গায়েব হচ্ছে মৃতদেহ, চাঞ্চল্যকর ঘটনা শান্তিপুরে

Share:

নিজস্ব প্রতিনিধি, শান্তিপুর: কবর থেকে লোপাট একের পর এক দেহ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়ার শান্তিপুর পুরসভা এলাকায়। ঘটনায় শান্তিপুর থানায় অবস্থানে বসে বিক্ষোভ দেখায় মুসলমান ধর্মাবলম্বী কিছু মানুষজন। এরপরে পুলিশ দশ দিনের সময় চায় অপরাধীকে ধরতে।

যদিও বৃহস্পতিবার শান্তিপুর পুরসভা এবং থানায় লিখিত ডেপুটেশনে জমা দেওয়া হয় বিভিন্ন মসজিদ কমিটির পক্ষ থেকে। লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে শান্তিপুর থানার পুলিশ ৩ জনকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে খবর, ধৃত তিন যুবকের নাম সুমন অধিকারী, দয়াময়, পাপাই বিশ্বাস। ধৃতদের সাত দিনের জন্য পুলিশ হেফাজত চেয়ে আদালতে পাঠায় শান্তিপুর থানার পুলিশ।

পুরসভার সূত্রে খবর, একজন নোডাল অফিসার নিয়োগ করা হয়েছে। এই ঘটনায় যে প্রতিদিন রাতে প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখে শান্তিপুরের প্রতিটি কবরস্থানে নজরদারি চালাবে। অপরদিকে পুলিশ প্রশাসন সূত্রে খবর, পুলিশের নাইট পেট্রোলিং বাড়ানো হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে বিশেষ নজরদারি চালানো হচ্ছে সমস্ত কবরস্থানগুলোতে। যদিও পুরসভার পক্ষ থেকে জানা যায় ইতিমধ্যে বিভিন্ন কবরস্থানে লাইট সিসিটিভি ক্যামেরা এবং জঙ্গল পরিষ্কারের কাজ শুরু করা হয়েছে।

অপরদিকে মসজিদ কমিটির পক্ষ থেকেও জানা যায় শুধু পুরসভা নয় তাদের বিভিন্ন মসজিদ কমিটির পক্ষ থেকেও একাধিক অবস্থানে ইতিমধ্যে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ সমানভাবে চালানো হচ্ছে।যাতে দেহ লোপাটের মতো অসাধু কাজ বন্ধ করা যায়। এই ঘটনার সঙ্গে আরও কে বা কারা জড়িত সমস্তটাই খতিয়ে দেখছে পুলিশ।

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

প্রেমিকাকে বিয়ের দাবিতে টাওয়ারে চড়ে বসল যুবক, শোরগোল নন্দীগ্রামে

বাজির শব্দে ভয় পাচ্ছে আপনার বাড়ির পোষ্য? শান্ত রাখুন এই ৬ উপায়ে

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন