ভারতেই রয়েছে ‘আপেল নগরী’, কোথায় জানেন?

Share:

নিজস্ব প্রতিনিধি, হিমাচল প্রদেশভারতের পাহাড়ি শহরগুলির মধ্যে অনেক অজানা, নিরিবিলি জনপদ ছড়িয়ে রয়েছে। যার নিজস্ব ইতিহাস ও বৈশিষ্ট্য রয়েছে। তেমনই একটি ছোট্ট শহর কোটগড়, যা অবস্থিত  সিমলার কাছে। চারপাশে সবুজ বন, পাহাড়ি হাওয়া এবং বিস্তীর্ণ আপেলের বাগানে ঘেরা।  এখানে মানুষের জীবনযাত্রা অত্যন্ত শান্ত ও ধীরগতির। পর্যটকদের ভিড় থেকে দূরে, এই শহর তার সরলতা ও প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিশেষভাবে আকর্ষণীয়।

তবে শুধু সৌন্দর্য নয়, ভারতের আপেল চাষের ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এই শহর। তাই কোটগড়কে বলা হয় ‘অ্যাপেল সিটি অফ ইন্ডিয়া’। বিংশ শতব্দীর শুরুতে আমেরিকান মিশনারি সামুয়েল ইভেন স্টোকস এখানেই প্রথম বাণিজ্যিকভাবে সফল আপেল চাষ শুরু করেন।পরবর্তীকালে এই চাষ ছড়িয়ে পড়ে আশপাশের অঞ্চলে। যা হিমাচল প্রদেশেকে ভারতের অন্যতম প্রধান আপেল উৎপাদনকারী রাজ্যে পরিণত করে।

পর্যটকদের জন্যও কোটগড় এক অনন্য অভিজ্ঞতার জায়গা। আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত আপেল তোলার মরশুমে বাগান ভ্রমণ এক বিশেষ আকর্ষণ। এছাড়া কাছেই রয়েছে শান্ত ও সুন্দর টানি যুবার লেক। যা পিকনিক বা ফটোগ্রাফির জন্য আদর্শ। ঐতিহাসিক গুরুত্বের জন্য পরিচিত থানেদার গ্রামও পর্যটকদের ভীষণভাবে টানে। যেখানে প্রথম আপেলের চারা রোপণ করা হয়েছিল।

এছাড়াও স্থানীয় মন্দির পরিদর্শন এবং হোমস্টেতে থেকে হিমাচলি জীবনযাত্রার অভিজ্ঞতা নেওয়ার সুযোগ রয়েছে এখানে। মার্চ থেকে জুন পর্যন্ত বসন্ত-গ্রীষ্মের সময় আবহাওয়া মনোরম থাকে। আর সেপ্টেম্বর-অক্টোবরের শরৎকালে আপেল তোলার উৎসব, তখন শহরকে আরও প্রাণবন্ত করে তোলে। শীতকালে তুষারপাত এই অঞ্চলকে আরও মোহনীয় করে তুললেও যাতায়াতে কিছুটা অসুবিধা হতে পারে। যোগাযোগের দিক থেকেও সুবিধাজনক এই পাহাড়ি শহর। নিকটতম বিমানবন্দর শিমলা, আর রেলপথে শিমলা পর্যন্ত পৌঁছে সড়কপথে সহজেই যাওয়া যায় কোটগড়।ছোট্ট শহর হলেও ভারতের আপেল চাষের ইতিহাসে কোটগড়-এর অবদান অসামান্য।

বিধ্বংসী ব্যাটিং ব্রুকের, ভারতকে দুরমুশ করে সিরিজ জয় ইংল্যান্ডের

ফের ব্যর্থ বৈভব, শ্রেয়সের ঝোড়ো ইনিংসের দৌলতে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৫৮ তুলল ভারত

E85 জ্বালানি E20 পেট্রোলের তুলনায় কুড়ি টাকা সস্তায় মিলবে, ঘোষণা পেট্রোলিয়াম মন্ত্রীর

রাজ্যসভার উপনির্বাচনে বিজেপির প্রার্থী হলেন সুখেন্দুশেখর রায়-সুস্মিতা দেবরা

চিনে জুতো তৈরির কারখানায় বিধ্বংসী আগুনে ঝলসে মৃত্যু ২৮ শ্রমিকের

মার্কিন হামলার ভয়ে যুদ্ধবিমানের পাহারায় খামেইনির কফিন নিয়ে যাওয়া হল মাশহাদে

একইসঙ্গে তিন হাসপাতালে চাকরি! ঘুষ নিতে গিয়ে পাকড়াও চিকি‍ৎসকের কীর্তি ফাঁস

‘রাজনীতিতে যোগ দিলে সংবাদমাধ্যমকে ডেকে বলব,’ শুভেন্দু সাক্ষাতের পর বললেন প্রসেনজিৎ

প্রতি ৫ জনের একজন আক্রান্ত হবেন ক্যানসারে, ভয়াবহ সতর্কবার্তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার

আচমকাই নবান্নে শুভেন্দুর কাছে হাজির প্রসেনজিৎ, বিজেপিতে যোগ সময়ের অপেক্ষা?

রাজ্যসভার ভোটের মুখেই বিজেপিতে নাম লেখালেন সুখেন্দু-সুস্মিতারা

নেটওয়ার্ক ছাড়াই কথা বলা যাবে, স্যাটেলাইট ফোন নিয়ে এল BSNL, কত দাম?

বিজেপিতে যোগ দিচ্ছেন শতাব্দী-ইউসুফ পাঠান! শুভেন্দুর সঙ্গে বৈঠকে বাড়ল জল্পনা

২৩ বছরের বান্ধবীকে নিয়ে হোটেলে উনিশের যুবক, পরদিন উদ্ধার নিথর দেহ