আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পেট ভরলেও কেন খেতে ইচ্ছে করে? জানুন আসল কারণ

নিজস্ব প্রতিনিধি: খাওয়া শেষ, পেট ভরপুর! তবুও হঠাৎ করে কিছু একটা খেতে ইচ্ছে করছে? টিভি দেখতে বসে, আড্ডার ফাঁকে বা রাতে একা থাকলে এই অদ্ভুত টান আরও বাড়ে। অনেকেই ভাবেন, এটা শুধুই লোভ বা ইচ্ছাশক্তির দুর্বলতা। কিন্তু বাস্তবটা অনেকটাই ভিন্ন। এর নেপথ্যে কাজ করে আমাদের মস্তিষ্কের গভীরে গড়ে ওঠা অভ্যাস ও সংকেত।

গবেষণা বলছে, আমরা যখন পেট ভরা থাকার পরও খেতে চাই, তখন তা আসলে শারীরিক খিদে নয়, মানসিক বা অভ্যাসগত খিদে। ব্রিটেনের মনোবিজ্ঞানী থমাস সামব্রুকের মতে, মস্তিষ্ক অনেক সময় পুরনো অভ্যাস অনুসরণ করে কাজ করে। অর্থাৎ, নির্দিষ্ট সময়, পরিবেশ বা অনুভূতির সঙ্গে খাওয়ার অভ্যাস তৈরি হয়ে গেলে, সেই পরিস্থিতি তৈরি হলেই খাওয়ার ইচ্ছা জাগে। যদিও শরীরের আসলে কোনো খাবারের প্রয়োজন নেই।

আরও পড়ুন: ভারতেই রয়েছে ‘আপেল নগরী’, কোথায় জানেন?

এই প্রক্রিয়াকে বলা হয় “ফুড কিউ” বা খাবারের সংকেত। যেমন, খাবারের গন্ধ, সামনে প্রিয় খাবার দেখা, নির্দিষ্ট সময়ে বসা বা এমনকি কোনো আবেগ এসবই মস্তিষ্ককে খাওয়ার ইঙ্গিত দেয়। ধীরে ধীরে এই সংকেতগুলো অভ্যাসে পরিণত হয়। এখানে শারীরিক ও মানসিক খিদের পার্থক্য বোঝা জরুরি। শারীরিক খিদে ধীরে আসে এবং যেকোনো খাবারে মেটে। কিন্তু মানসিক খিদে হঠাৎ করে আসে, নির্দিষ্ট খাবারের জন্য তীব্র আকাঙ্ক্ষা তৈরি করে এবং খাওয়ার পর অনেক সময় অপরাধবোধও হয়।

বিশেষজ্ঞরা বলেন, এই প্রবণতা নিয়ন্ত্রণ করতে হলে আগে নিজের অনুভূতি বোঝা দরকার, সত্যিই কি খিদে লেগেছে, নাকি শুধু অভ্যাসবশত খেতে ইচ্ছে করছে? খাওয়ার আগে একটু বিরতি নেওয়া, পরিবেশ বদলানো এবং সচেতনভাবে খাওয়া। এই ছোট পদক্ষেপগুলোই বড় পরিবর্তন আনতে পারে।

Published by:

Share Link:

More Releted News:

গরমে হাঁসফাঁস পোষ্যও! স্বস্তি দিতে মেনুতে রাখুন এই খাবারগুলি

মাত্র ২৯৯ টাকায় একাধিক ওটিটি সাবস্ক্রিপশনের অফার? ফাঁদে পা দিলেই ফাঁকা হবে অ্যাকাউন্ট

ডায়াবেটিসে এই ক্লান্তি কেন?ফিট থাকলেও শরীর দিচ্ছে সতর্কবার্তা

মে মাসে একাধিক ট্রেনের রুট পরিবর্তন, ভ্রমণের আগে সম্পূর্ণ তালিকা দেখে নিন

কর্মক্ষেত্রে বার বার বাধার সম্মুখীন? ৫ লক্ষণেই রয়েছে ইঙ্গিত

দেশজুড়ে ক্রমাগত বাড়ছে তাপমাত্রা, কী বলছে জ্যোতিষশাস্ত্র?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ