চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সার্ভিস রাইফেল থেকে গুলি চালিয়ে আত্মঘাতী জওয়ান, চাঞ্চল্য দিঘায়

নিজস্ব প্রতিনিধি, দিঘা : নিজের সার্ভিস রাইফেল দিয়ে গুলি চালিয়ে আত্মঘাতী এক কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। পশ্চিমবঙ্গের আসন্ন নির্বাচনে একটি ভোটকেন্দ্রের দায়িত্বে ছিলেন তিনি। মৃতের নাম বীরেন্দ্র সিং (৪৩)। হরিয়ানার গোসাই এলাকার বাসিন্দা তিনি। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে দিঘাতে।

জানা গিয়েছে, দিঘা মোহনা থানার অন্তর্গত পদিমা-২ গ্রাম পঞ্চায়েতের দিঘা বিদ্যাভবন হাই স্কুলে ভোটের দায়িত্বে এসেছিলেন তিনি। ১৩১ ব্যাটেলিয়ানে কর্মরত ছিলেন ওই জওয়ান।  শুক্রবার সকালে নিজের রাইফেল থেকে গুলি চালিয়ে আত্মহত্যা করেন বলে জানা গিয়েছে। মৃত জওয়ানের বাবার নাম রাই সিং। সহকর্মীরাই তাঁর দেহ প্রথমে উদ্ধার করেন। কিন্তু কী কারণে আত্মহত্যা করেছেন তা জানা যায়নি। গোটা ঘটনা তদন্ত করে দেখছে  দিঘা মোহনা কোস্টাল থানার পুলিশ। মৃতদেহটি ময়না তদন্তের জন্য তমলুকে পাঠানো হয়েছে।

২৩ এপ্রিলে নির্বাচন রয়েছে দিঘায়। সেই কারণে আগে থেকেই গোটা রাজ্যের মতো জেলার বিভিন্ন প্রান্তের ভোট কেন্দ্রে পৌঁছে গিয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। এলাকায় এলাকায় রুটমার্চও করেছেন তাঁরা। দিঘা মোহনা থানার অন্তর্গত পদিমা-২ গ্রাম পঞ্চায়েতের দিঘা বিদ্যাভবন হাই স্কুলেও পৌঁছে গিয়েছিল কেন্দ্রীয় বাহিনী। তাঁদের মধ্যে ছিলেন বীরেন্দ্র সিং। শুক্রবার সকালেই আত্মহত্যা করেন তিনি। আওয়াজ শুনতে পেয়েই ছুটে আসেন অন্যান্য জওয়ানরা। তাঁরাই তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা। পরিবারের কাছে খবর দেওয়া হয়েছে। কী কারণে আত্মঘাতী হয়েছেন সেই বিষয়ে কেউ কিছু বলতে পারছেন না। কিন্তু ভোটের আবহে এক কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের মৃত্য়ুর ঘটনা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। 

Published by:

Share Link:

More Releted News:

প্রথম দফায় নন্দীগ্রাম-সহ ৬৬ আসন ‘রেড অ্যালার্ট’ কেন্দ্র

‘পদ্ম পাঁকে ফোটে, বাংলার মাটিতে ফুটবে না’, পুরুলিয়া থেকে বিজেপিকে হুঙ্কার সায়নীর

‘দাগ আচ্ছে হ্যায়’, দাগিদের প্রার্থী করায় তৃণমূলকে টেক্কা বিজেপির

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

বিজেপি প্রার্থীর ‘‌নগ্ন’‌ ছবি দেখল দুর্গাপুর পশ্চিম, হাসির রোল উঠেছে জেলাজুড়ে

বিধানসভা নির্বাচনের প্রাক্কালে সর্বস্বান্ত তৃণমূল কংগ্রেস প্রার্থী, সাইবার প্রতারণায় কত খোয়ালেন?‌

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ