বিয়ের ২ মাসের মধ্যেই ‘দুই থেকে তিন’ হওয়ার ঘোষণা রশ্মিকার, গর্ভবতী নাকি নায়িকা?

বিয়ের এক মাস ঘুরতে না ঘুরতেই দুই থেকে তিন হওয়ার ঘোষণা দিলেন অভিনেত্রী রশ্মিকা মান্দান্না। গর্ভবতী নাকি তিনি?

Share:

নিজস্ব প্রতিনিধি: বিয়ের এক মাস ঘুরতে না ঘুরতেই দুই থেকে তিন হওয়ার ঘোষণা দিলেন অভিনেত্রী রশ্মিকা মান্দান্না। গর্ভবতী নাকি তিনি? যদিও অভিনেত্রীরা একটু ঢিলেঢালা পোশাক পরলেই সকলে ভাবতে শুরু করেন হয়তো গর্ভবতী তাঁরা। আদতে এমন কিছুই নয়। যাই হোক, গত ২৬ ফেব্রুয়ারি উদয়পুরের বিলাসবহুল রিসর্টে রাজকীয় ভাবে বিয়ে সেরেছেন অভিনেতা বিজয় দেবেরকোন্ডা এবং রশ্মিকা মান্দান্না। দুজনেই তাঁদের নিজ নিজ ঐতিহ্যকে সাক্ষী রেখে বিয়ে করেছেন। তাঁদের বিয়ের ছবিগুলি এখনও সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিংয়ে রয়েছে। যেগুলি মেসি ও রোনাল্ডোর ছবির লাইককেও ছাপিয়ে যায়। রাজা-রানির মতো রূপকথার বিয়ে করেছেন তাঁরা।

তাঁদের বিয়ের পোশাকে ছিল রাজকীয়তার ছোঁয়া। গোপনে বহু বছর প্রেমের পর বিয়ে করছেন তারকা জুটি। বিয়ের পর থেকেই দুজনে একের পর এক ছবি-ভিডিও শেয়ার করে চলেছেন। যা তাঁদেরকে ইন্টারনেটের প্রিয় জুটি করে তুলেছে। বিয়ের পর গত ৪ মার্চ রাজকীয় রিসেপশন আয়োজন করেছিলেন তাঁরা। যেখানে আমন্ত্রিত ছিলেন একগুচ্ছ তারকা। বিয়ের পর থাইল্যান্ডে হানিমুনে যান তাঁরা। সেখানেও গিয়ে বিজ্ঞাপনের প্রচার চালিয়েছেন তাঁরা। তবে বিয়ের পরেও কোনও অবসর না কাটিয়ে জোরকদমে শুটিং চালিয়ে যাচ্ছেন তাঁরা। তার মধ্যেই গতকাল ইনস্টাগ্রামে একটি পোস্ট করে ভক্তদের চমকে দিলেন রশ্মিকা মান্দান্না। যেখানে তিনি দুই থেকে তিন হওয়ার সুখবর দিলেন। যা ভক্তদের অবাক করেছে।

নায়িকা একটি ভিডিও শেয়ার করে লিখলেন, ‘এখন আমরা তিনজন’। অভিনেত্রীর এই পোস্টটি প্রকাশ্যে আসার পর থেকেই ভক্তদের মধ্যে নানা গুঞ্জনের সৃষ্টি হয়েছে। ভক্তরা তাঁদের অভিনন্দন জানাতে শুরু করেছেন। কেউ লিখেছেন, ‘তুমি গর্ভবতী?’। আবার কেউ জিজ্ঞাসা করেছেন, ‘এত তাড়াতাড়ি কেন, সবে তো বিয়ের দু মাস হল?’ কিন্তু সত্যিটা আপনারা যা ভাবছেন তা নয়, আসলে তারকা জুটি সম্প্রতি ‘টেরিবলি টাইনি টেলস’ নামে একটি প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হয়েছেন। যেখানে ছোট ছোট গল্প শোনা যায়। এই প্ল্যাটফর্মটি ইন্টারনেটের কাছেও বেশ জনপ্রিয়। তবে একটা কথা না বললেই নয়, বিয়ের পর থেকে তারকা যুগল নিজেদের কাজ চালিয়ে যাচ্ছেন।

দক্ষিণ আফ্রিকার হৃদয় ভেঙে প্রথমবার বিশ্বকাপের শেষ ষোলোতে কানাডা

ডিম থেরাপি অতীত, তৃণমূল কাউন্সিলরকে এবার কালো কালি মাখালেন মহিলারা

লর্ডসের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়েও হারলেন হরমনপ্রীতরা, বিশ্বকাপের জার্নি শেষ ভারতের

লড়লেন শুধু তিলক, আইরিশদের কাছে চুনকাম হলেন বিশ্বজয়ীরা

দেশের রক্ষাকর্তা জওয়ানের জমিও দখল! কাঠগড়ায় তৃণমূল

লর্ডসের মাঠে অস্ট্রেলিয়াকে ১৭১ রানের টার্গেট দিলেন হরমনপ্রীতরা

দক্ষিণেশ্বর থেকে কালীঘাট পর্যন্ত ট্রাম পরিষেবা, বড় পরিকল্পনার কথা জানালেন পরিবহণ মন্ত্রী

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন বেন স্টোকস

দ্বিতীয় টি টোয়েন্টিতে আইরিশদের ১৫৪ রানে বেঁধে রাখলেন শ্রেয়স আইয়াররা

দিঘার জগন্নাথ মন্দিরের দায়িত্ব দিয়েছিলেন মমতা, ইসকনের সমস্ত পদ থেকে অপসারিত রাধারমণ দাস!

সঙ্ঘের চাপেই চাঁদা চুরি কাণ্ডে ইস্তফা দিতে বাধ্য হয়েছেন রাম মন্দিরের প্রধান চম্পত রায়

শান্তিপুরে মা কালী ও দুর্গা মন্দিরে দুঃসাহসিক চুরি, খোয়া গেল প্রায় সাড়ে তিন লক্ষ টাকার গহনা

ফ্রান্সে ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ১১

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে যন্তর মন্তরে আমরণ অনশন শুরু সোনম ওয়াংচুকের