রাজস্থানে মর্মান্তিক মৃত্যু পরিযায়ী শ্রমিকের, অ্যাসিড দিয়ে পুড়িয়ে খুনের অভিযোগ পরিবারের

Share:

নিজস্ব প্রতিনিধি, জয়পুর: ফের ভিনরাজ্যে মৃত্যু পরিযায়ী শ্রমিকের। রাজস্থানের জয়পুর থেকে উদ্ধার হয়েছে বস্তাবন্দি রক্তাক্ত মৃতদেহ। জানা গিয়েছে, মৃত যুবকের নাম শেখ সাহান (৩৫)। বাড়ি মালদহের হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের ভিঙ্গোল গ্রাম পঞ্চায়েতের খোকড়া গ্রামে। নৃশংসভাবে কুপিয়ে এবং অ্যাসিড দিয়ে পুড়িয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ পরিবারের।

পরিবার সূত্রে জানা গিয়েছে, স্ত্রী ও সন্তানকে নিয়ে জয়পুরেই বসবান করতেন শেখ সাহান। গত দেড় মাস আগে বাড়ি থেকে জয়পুরে কাজ করতে গিয়েছিলেন শেখ সাহান। ভোটের জন্য বাড়ি ফেরার কথা ছিল তাঁর। গত বুধবার (১ এপ্রিল)সন্ধ্যায় ট্রেনের টিকিট কাটার জন্য বেরিয়েছিলেন। তারপর আর না ফেরায় দুশ্চিন্তায় পড়ে পরিবার। খোঁজাখুঁজি শুরু হয়।  এরপর বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে বস্তাবন্দি রক্তাক্ত দেহ উদ্ধার হয় ওই পরিযায়ী শ্রমিকের।

এই মৃত্যু খবর গ্রামে পৌঁছতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কীভাবে মৃতদেহ গ্রামের বাড়িতে নিয়ে আসবে, তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছন মৃতের পরিবার। মৃতের বাবা জানিয়েছেন, তাঁর দুই ছেলের মধ্যে সাহান ছিলেন বড়। তাঁর দুই নাবালক সন্তান রয়েছে। দুই সন্তান ও স্ত্রীকে নিয়ে রাজস্থানেই থাকতেন তিনি। সামনেই বাংলায় বিধানসভা নির্বাচন। সেইজন্য বাড়ি ফেরার কথা ছিল। কিন্তু ছেলের আর বাড়ি ফেরা হল না। অভিযোগ, ছেলেকে অ্যাসিড দিয়ে পুড়িয়ে মেরেছে দুষ্কৃতীরা। বস্তাবন্দি দেহ উদ্ধার করেছে পুলিস। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা গ্রামে। মৃত্যুর খবর পেয়ে শোকাহত প্রতিবেশীরাও।

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

প্রেমিকাকে বিয়ের দাবিতে টাওয়ারে চড়ে বসল যুবক, শোরগোল নন্দীগ্রামে

বাজির শব্দে ভয় পাচ্ছে আপনার বাড়ির পোষ্য? শান্ত রাখুন এই ৬ উপায়ে

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

অভাবের সংসার, টিনের চালেই ৩৫ বছর ধরে পূজিত হচ্ছেন ৬ দেবী, জানেন কোথায়?

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা