বৃষ্টির জলে নষ্ট আড়াই বিঘা জমির ফসল, ঋণের দায়ে চরম সিদ্ধান্ত আলুচাষির

Share:

নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: ঋণ নিয়ে আলু চাষ করাই কাল! ক্ষতির সম্মুখীন হতেই চরম সিদ্ধান্ত নিলেন আলু চাষি। ঋণের চিন্তায় আত্মহত্যা করেন ওই আলু চাষী। ঘটনাটি ঘটেছে কোচবিহার জেলার মাথাভাঙা এলাকায়। জানা গিয়েছে, মৃত কৃষকের নাম কৈলাস শীল শর্মা (৩৮)। মাথাভাঙা ১ ব্লকের হাজরাহাট ২ গ্রাম পঞ্চায়েতের ভাঙামোর এলাকার বাসিন্দা।ইতিমধ্যে, দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাথাভাঙা মর্গে পাঠিয়েছে পুলিশ।

মৃত কৃষকের পরিবারের দাবি, ঋণ নিয়ে আলু চাষ করেছিলেন কৈলাস। প্রায় আড়াই বিঘা জমিতে আলু চালু চাষ করেছিলেন। কিন্তু বৃষ্টির জন্য আড়াই বিঘা জমির আলু নষ্ট হয়েছে। কীভাবে ঋণ মেটাবেন তা নিয়ে হতাশায় আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে খবর।

প্রসঙ্গত, গত মার্চ মাসে বৃষ্টিতে মালদহের প্রায় ১২ হাজার হেক্টর আলু চাষের জমি জলের তলায় তলিয়ে গিয়েছিল। আর তাতেই মাথায় হাত পড়েছিল হাজার হাজার আলু চাষির। বর্তমানে বাজার কমেছে আলুর দাম। কপালে চিন্তার ভাঁজ পড়েছে আলু চাষিদের। কারণ, এমনিতেই আলু কেনার লোক নেই। অগত্যা লোকসান করেই আলু বিক্রি করতে হচ্ছে কৃষকদের।সামনেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন।তার আগে একের পর এক আলু চাষির আত্মহত্যার ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাপানউতোর শুরু হয়েছে শাসক ও বিরোধী শিবিরের মধ্যে।

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

করবা চৌথে বিরল ত্রিগ্রহী যোগ! ভাগ্যের দরজা খুলছে ৪ রাশির জাতকদের

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের