বন্ধ ‘ভোলে বাবা..’ ধারাবাহিকের শুটিং, রাহুলের মৃত্যুতে শোকাচ্ছন্ন মাধবী মুখোপাধ্যায়

ধারাবাহিকে নায়কের ঠাকুমা চরিত্রে অভিনয় করছিলেন কিংবদন্তি অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়। অভিনেতার মৃত্যু তিনিও মেনে নিতে পারছেন না।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকাল মৃত্যুতে শোকের ছায়া গোটা টলিউডে। তালসারিতে শুটিংয়ে গিয়ে সমুদ্রে তলিয়ে গিয়েছেন অভিনেতা। তাঁর মৃত্যু কেউ মেনেই নিতে পারছেন না। নির্দিষ্ট নিয়ম মেনে সেদিন শুটিং হচ্ছিল কিনা, তা নিয়েই প্রতিবাদের সুর চড়িয়েছেন অভিনেতা সহকর্মীরা। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট অনুযায়ি, অভিনেতার জলে ডুবেই মৃত্যু হয়েছে। কিন্তু ময়নাতদন্তের রিপোর্ট কারো বিশ্বাস হচ্ছেনা। রাহুলের মৃত্যুতে সকলেই পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন। শুধু তাই নয়, রাহুলের মৃত্যুর বিচার চাইতে আগামিকাল শনিবার স্টুডিও পাড়া থেকে একটি প্রতিবাদি মিছিল শুরু হবে। যেখানে থাকবেন টলিউডের সিংহভাগ তারকারা। যাই হোক, ‘ভোলে বাবা পার করেগা’ শুটিংয়ে তালসারিতে গিয়ে মৃত্যু হয়েছে অভিনেতার। ধারাবাহিকে নায়কের ঠাকুমা চরিত্রে অভিনয় করছিলেন কিংবদন্তি অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়।

অভিনেতার মৃত্যু তিনিও মেনে নিতে পারছেন না। সম্প্রতি একটি সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে রাহুলের মৃত্যু নিয়ে শোকপ্রকাশ করেছেন তিনি। জানিয়েছেন, এটা কি চলে যাওয়ার বয়স ছিল ওঁর? তবুও চলে গেল। রয়ে গেলেন তাঁর বৃদ্ধ মা, স্ত্রী, ১২ বছরের একমাত্র সন্তান। থেকে গেল ওকে ঘিরে সবার শোক, স্মৃতি। খুব কষ্ট হচ্ছে। শুটিং করতে যাওয়ার আগে বা সময়েও কেউ ভাবতে পারেননি, এ রকম কিছু একটা ঘটতে চলেছে। ধারাবাহিক ‘ভোলে বাবা পার করেগা’-তে রাহুল তাঁর নাতি হয়েছিল। খুব আন্তরিকতা তৈরি হয়েছিল তাঁদের মধ্যে। ভালবেসে ফেলেছিলেন তিনি রাহুলকে।

রাহুলের মৃত্যুতে একটা স্মৃতি মনে পড়ে যাচ্ছে তাঁর। একটি ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করেছিলেন অঞ্জনা ভৌমিক। পুরীতে মাঝ সমুদ্রে নেমে শট দিচ্ছিলেন। আচমকা পায়ের নীচে চোরা স্রোত। সেই স্রোতের টানে ভেসে যাচ্ছিলেন তিনি। কিন্তু পরমায়ুর জোরে বেঁচে ফিরেছেন। কিন্তু রাহুলের তা হল না। এরপর ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং নিয়ে তিনি বললেন, আপাতত শুটিং হচ্ছে না। ধারাবাহিকের শুটিং আদৌ আর হবে কি না জানা নেই। তবে ধারাবাহিক চললে রাহুলের জায়গায় অন্য কেউ আসলে মেনে নিতে কষ্ট হবে। কারণ রাহুলের সঙ্গে ওঠাবসা, খাওয়াদাওয়া, মজা করতে করতে কাজ করতেন তিনি। সব ভুলে যাওয়া অসম্ভব। উত্তমবাবুর মতো রাহুলও তাঁর মনে থেকে যাবে। উত্তমবাবুর স্মরণে কোনও অনুষ্ঠানে আমন্ত্রণ পেলে এখনও যান তিনি। আগামী দিনে রাহুলের স্মরণে কোনও অনুষ্ঠান ডাক পেলে মন না চাইলেও যাবেন।

আগুনের গুজবে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, অন্য ট্রেনের চাকার তলায় ছিন্নভিন্ন ৪ যাত্রী

বীরের মতো ব্যাটিং করে অস্ট্রেলিয়াকে চুনকামের লজ্জা থেকে বাঁচালেন কনোলি

আবাসে কাটমানি-বিতর্ক শান্তিপুরে, কাঠগড়ায় প্রাক্তন ও বর্তমান কাউন্সিলর

তৃণমূলে মমতার প্রয়োজন ফুরিয়েছে, পরোক্ষে বোঝালেন সুদীপ

রবি রাতে বিশ্বকাপ অভিযান শুরু জার্মানির, ইতিহাস গড়তে চায় কুরাসাও

তৃণমূলের বিদ্রোহী শিবিরকে স্বীকৃতি নয়, অধ্যক্ষকে চিঠি অভিষেকের

বড়ঞাতে যাত্রীবাহী বাসে টাকা লুট করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল ৪ মহিলা পকেটমার

ভক্ত ভেবে আমিরের ছেলেকে সলমানের ধারে-কাছে ঘেঁষতে দিল না নিরাপত্তারক্ষীরা, তারপর..

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছে গেলেন অভিষেক

মুখ্যমন্ত্রী হওয়ার পর নন্দীগ্রামে দ্বিতীয়বার সভা করবেন শুভেন্দু,রাজ্যজুড়ে জনকল্যাণ শিবিরের সূচনা হবে

পতির দেখানো পথেই মমতাকে ছেড়ে ঋতব্রতদের শিবিরে সুদীপ ঘরণী নয়না

বিজয়-রশ্মিকার বড় উদ্যোগ, ১৮০ গরিব পড়ুয়ার পড়াশোনা চালাতে বৃত্তি দিচ্ছেন