পতির দেখানো পথেই মমতাকে ছেড়ে ঋতব্রতদের শিবিরে সুদীপ ঘরণী নয়না

Share:

নিজস্ব প্রতিনিধি: কথায় আছে পতির পুণ্যে সতীর পুণ্য। অর্থাৎ পতি মানে স্বামীর কল্যাণ হলেই সতী মানে স্ত্রীয়ের কল্যাণ হয়। তাই নিজের স্বামীর কল্যাণের জন্য সবকিছুই করে থাকেন স্ত্রী। স্বামীর দেখানো পথেই হাঁটেন পত্নীরা। ঠিক সেই কারণেই স্বামী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথে এবার হাঁটছেন স্ত্রী নয়না বন্দ্যোপাধ্যায়। গতকাল, শনিবার সবাইকে চমক দিয়ে লোকসভার তৃণমূলের বিদ্রোহী সাংসদদের শিবিরে যোগ দিয়েছেন সুদীপ। আজ, রবিবার দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাসভবনে দলের বাকি ১৯ জন বিদ্রোহী সাংসদের মতো বৈঠকও যোগ দিয়েছেন তিনি। আর এদিকে কলকাতাতে শিবির বদলের পথে হাঁটলেন চৌরঙ্গীর তৃণমূল বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, তিনিও এবার মমতার সঙ্গ ছেড়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়-সন্দীপন সাহাদের শিবিরে যোগ দেবেন। বিধানসভার তৃণমূলের বিদ্রোহী শিবিরে যোগ দেওয়ার বিষয়ে পাকা কথা বলে ফেলেছেন নয়না। আগামিকাল, সোমবার বিধানসভায় গিয়ে বিরোধী দলনেতা ঋতব্রতের সঙ্গে দেখা করে তাঁদের শিবিরে যোগ দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা করবেন চৌরঙ্গীর বিধায়ক।

আরও পডুন: বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

যার ফলে একদিকে যেমন সংসদে ক্ষয়িষ্ণু হচ্ছে মমতার শিবিরের তৃণমূল, তেমনই হাল পশ্চিমবঙ্গের বিধানসভার ক্ষেত্রেও। তৃণমূলনেত্রীকে ছেড়ে একে একে সকলেই চলে যাচ্ছেন বিদ্রোহী বিধায়কদের শিবিরে। কিছুদিন আগেই রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেছিলেন তাঁদের সঙ্গে এখন ৬৪ জন বিদ্রোহী বিধায়করা আছেন। এবার সেই সংখ্যাটা নয়না বন্দ্যোপাধ্যায়কে নিয়ে নাকি বাদে সেটা আগামিকাল পরিষ্কার হবে। যদিও নয়না বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের বিদ্রোহী শিবিরে নাম লেখানো শুধুই সময়ের অপক্ষা ছিল বলে মনে করছে রাজনৈতিক মহল। কারণ তাঁর স্বামী তথা উত্তর কলকাতার সাংসদ এখন লোকসভায় তৃণমূলের বিদ্রোহী শিবিরে। তবে শুধুই রাজনৈতিক মহল নয়, এমন আশঙ্কা গতকাল, শনিবার করেছিলেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষও। তিনি বলেছিলেন, ‘বাই ওয়ান গেট ওয়ান ফ্রি অফার। পরচুরওয়ালা সাংসদের সঙ্গে ভ্রাম্যমান বিউটি পার্লার ফ্রি পাবেন। ওরা স্বামী-স্ত্রী কারোর জন্য ভাবে না। নিজেদের জন্যই সবসময়ে ভাবে।’

বিজয়-রশ্মিকার বড় উদ্যোগ, ১৮০ গরিব পড়ুয়ার পড়াশোনা চালাতে বৃত্তি দিচ্ছেন

‘কাপটা নিয়ে এসো’, পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে নামার আগে হরমনপ্রীতদের কাছে আবদার শুভমনের

বর্ষার আগে হিজলী টাইডাল ক্যানেল সংস্কারে উদ্যোগী মুখ্যমন্ত্রী, বরাদ্দ ১৭ লক্ষ টাকা

বিয়ের দেড় বছরের মাথায় মা হলেন ‘নাগিন’-খ্যাত অভিনেত্রী সুরভি, কন্যা হল না পুত্র?

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

প্রাক্তন তৃণমূল বিধায়ক মুকুটমণির কল্যাণীর ৩টি ফ্ল্যাট সিল করে দিল পুলিশ

ডিম ছোড়া নয়, তৃণমূল নেতাকে ওমলেট খাইয়ে অভিনব প্রতিবাদ দুর্গাপুরে

গঙ্গাবক্ষে ৫০০-টি নৌকোয় যোগব্যায়াম! অভিনব উদ্যোগ রাজ্যের

নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছে গেলেন অভিষেক

গুরবাজের শতরান বিফলে, গিল-রাহুলের চওড়া ব্যাটে আফগান বধ টিম ইন্ডিয়ার

মমতাকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে তৃণমূল ছাড়লেন ডিগবাজিতে পারদর্শী মানস ভুঁইয়া

পতির দেখানো পথেই মমতাকে ছেড়ে ঋতব্রতদের শিবিরে সুদীপ ঘরণী নয়না

দুবাইয়ে গ্রেফতার হাসিনা ঘনিষ্ঠ বাংলাদেশের প্রাক্তন পুলিশ প্রধান বেনজীর আহমেদ

দিল্লিতে পৌছেই ডিগবাজি নিয়ে মুখ খুললেন সায়নী, যা বললেন শুনলে চমকে যাবেন