বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: একে একে এখনও পর্যন্ত ২০ জন সাংসদ ছেড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ। তালিকায় রয়েছে আরও দুজনের নাম। এমনটাই দাবি তৃণমূলের বিদ্রোহী সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের। তৃণমূলনেত্রীর দুর্দিনে ঘনিষ্ঠমহলে থাকা সুদীপ বন্দ্যোপাধ্যায়, দেব, সায়নী ঘোষরাও এখন বিদ্রোহী সাংসদ। তাঁরা যোগ দিয়েছেন কাকলি-শতাব্দীদের শিবিরে। সূত্রের খবর, আগামিকাল সোমবার তৃণমূলের আলাদা ব্লক গঠনের দাবি জানিয়ে লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে চিঠি দেবেন তাঁরা। সেই ব্লকের নেতা হিসেবে আপাতত ভাবা হচ্ছে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে। তার আগে আজ, রবিবার দিল্লিতে বঙ্গভবনে একজোট হয়েছেন তৃণমূলের লোকসভার বিদ্রোহী সাংসদরা। সূত্রের খবর, আজ, রবিবার বিকেলেই দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাসভবনে বৈঠক করবেন কাকলি-শতাব্দী-মালা রায়রা। তাতে উপস্থিত থাকবেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবেও। সেই বৈঠকের পরেই নিজেদের দিল্লির বাসভবনে ফিরে যাবেন সকলে।

আরও পডুন: দিল্লিতে পৌছেই ডিগবাজি নিয়ে মুখ খুললেন সায়নী, যা বললেন শুনলে চমকে যাবেন

সূত্রের খবর, ফের বিদ্রোহী সাংসদরা রাতে নৈশভোজের জন্য দিল্লিতে বঙ্গভবনে মিলিতে হবেন। সেখানে ডিনার করতে করতে বৈঠক করার কথা রয়েছে কাকলি-শতাব্দী-সুদীপদের। আর এই নৈশভোজের জন্য আজ, রবিবার সকাল থেকেই তোড়জোড় চলছে বঙ্গভবনে। কারণ তৃণমূলের বিদ্রোহী সাংসদদের জন্য নৈশভোজে থাকছে বিশাল আয়োজন। একাধিক পদ রয়েছে সকলের জন্য। সেই সংক্রান্ত একটি তালিকা পাওয়া গিয়েছে সূত্র মারফত। সূত্রের খবর, ডিনারে থাকছে ভাত, রুটি, ডাল, আলুভাজা, পটলের দোরমা, ইলিশ ভাপা, খাসির মাংস, চাটনি, পাঁপড়, দই। সূত্রের খবর, যে টেবিলে বসে বঙ্গভবনে সায়নী-দেবরা খাবেন সেটিও সাজানো হয়েছে গেরুয়া টেবিল ক্লথ দিয়ে।

ইতিমধ্যেই দিল্লিতে পৌঁছে গিয়েছেন বিদ্রোহী ২০ জন সাংসদ। তাঁদের মধ্যে অনেককে আজ, রবিবার সকালে কলকাতা এয়ারপোর্ট থেকে রওনা দিতে দেখা গিয়েছিল। যদিও বিদ্রোহী সাংসদদের মধ্যে কাউকে বেশি মুখ খুলতে দেখা যায়নি।

কেন হঠাৎ উধাও হয়েছিলেন দময়ন্তী? উদ্ধার হতেই ফাঁস হল আসল সত্য

চিনে ভয়াবহ ভূমিধসে নিহত অন্তত ৮, নিখোঁজ ৩৪

মহাসমারোহে খুঁটিপুজো সম্পন্ন হল সল্টলেকের এডি ব্লকে, উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী

আরও বড় হামলার আশঙ্কা? প্রয়োজন ছাড়া মধ্যপ্রাচ্যে ভ্রমণ নয়, সতর্কবার্তা মার্কিন নাগরিকদের

ইরানে বিমানবন্দর ও সেতুতে মার্কিন হামলা, নিহত ৮

অনশনের ২১ তম দিনে হাসপাতালে ওয়াংচুক, ‘অনুমতি ছাড়া ওঁকে কিছু দেবেন না’, আবেদন স্ত্রীয়ের

‘লাভ জিহাদ’ মন্তব্যের জের! আমির খানকে হুমকি লরেন্স বিষ্ণোইয়ের ভাইয়ের!

‘কী অদ্ভুত নিয়তি’, ইয়ামালের সঙ্গে ভাইরাল ছবি নিয়ে অবশেষে মুখ খুললেন মেসি

নিম্নচাপ কাটতেই চড়া রোদ শহরে, দক্ষিণবঙ্গে বাড়বে গরম, উত্তরে চলবে বৃষ্টি

বঙ্গ জয়ের কারিগর শমীককে ‘উপহার’ মোদির, পূর্ণমন্ত্রী হচ্ছেন বিজেপি সভাপতি

শারীরিক অবস্থার অবনতি, অনশন ভেঙে সোনমকে হাসপাতালে নিয়ে গেল দিল্লি পুলিশ

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫,০৬৯

কোলাহল ছেড়ে এবার ঘুরে আসুন কাঞ্চনজঙ্ঘার নির্জন পাহাড়ি গ্রাম দাওয়াইপানি

দুদিন নিখোঁজের পর অক্ষত অবস্থায় বাড়ি ফিরলেন শ্যুটার দময়ন্তী