মুখ্যমন্ত্রী হওয়ার পর নন্দীগ্রামে দ্বিতীয়বার সভা করবেন শুভেন্দু,রাজ্যজুড়ে জনকল্যাণ শিবিরের সূচনা হবে

Share:

নিজস্ব প্রতিনিধি,নন্দীগ্রাম: মুখ্যমন্ত্রী হওয়ার পর সোমবার নন্দীগ্রামে দ্বিতীয়বার সভা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের রেয়াপাড়া শিব মন্দির মাঠে আয়োজিত এই জনসভার প্রস্তুতি চলছে জোর কদমে। এর আগে নন্দীগ্রামে কলেজ মাঠ সংলগ্ন ধন্যবাদ জ্ঞাপন সভা করেছিলেন তিনি। আগামী ১৫ই জুন নন্দীগ্রামের রেয়াপাড়াতে ধন্যবাদ জ্ঞাপন সভা করবেন। পাশাপাশি গোটা রাজ্যজুড়ে 15-16 ও 17 জুন চালু হওয়া জনকল্যাণ শিবিরের সূচনা করবেন তিনি এখান থেকে। নন্দীগ্রামের বিএমটি হাই স্কুল(Nandigarm BMT High School) ও কালীচরণপুরে দুটি জনকল্যাণ শিবিরে একাধিক প্রকল্পের উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(CM Suvendu Adhikari)। তারই প্রস্তুতিতে এদিন পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের আধিকারিক থেকে স্থানীয় বিজেপির জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সব রকম প্রস্তুতি খতিয়ে দেখেন জেলা পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা।

এর পাশাপাশি তিনদিনের এই জনকল্যাণ শিবিরে অন্নপূর্ণা ভান্ডার, যুবশক্তি, বার্ধক্য ভাতা সহ একাধিক প্রকল্পের জন্য আলাদা আলাদা কাউন্টার থাকবে। অন্যদিকে, শালবনিতে অবৈধভাবে সরকারি জমি তছরূপের অভিযোগে প্রাক্তন বিধায়ক সুজয় হাজরার বিরুদ্ধে।বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন প্রাক্তন বিধায়ক। শালবনিতে সরকারি জমি অবৈধভাবে জোরপূর্বক সাধারণ মানুষের কাছ থেকে কায়েম করে প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরা জেলবন্দি। এই জমিকে সে অবৈধভাবে হস্তান্তরের অনৈতিক টাকা লেনদেন ও বিভিন্ন অবৈধ কাজ কারবার নিয়ে শালবনি থানার পুলিশ তদন্তে নেমে সুমিত রায়ের খোঁজ পায়।

সেই তদন্তের উদ্দেশ্যে কলকাতাতে যায় শালবনি থানার পুলিশ। যেহেতু ওই বাড়ির মোবাইল টাওয়ার লোকেশন পুলিশের কাছে ছিল। তাই ওখানেই সুমিতের খোঁজ করতে গিয়ে তারই সূত্র ধরে কলকাতায় অভিষেকের বাড়িতে সুমিতের খোঁজে তল্লাশি চালায় শালবনি থানার পুলিশ। শালবনিতে এই সমস্ত জমিগুলি অবৈধভাবে সাধারণ মানুষের কাছ থেকে জোরপূর্বক কায়েম করে জমি মাফিয়াদের হাতে তুলে দেয় বলে এলাকারবাসির অভিযোগ।

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

পতির দেখানো পথেই মমতাকে ছেড়ে ঋতব্রতদের শিবিরে সুদীপ ঘরণী নয়না

বিজয়-রশ্মিকার বড় উদ্যোগ, ১৮০ গরিব পড়ুয়ার পড়াশোনা চালাতে বৃত্তি দিচ্ছেন

‘কাপটা নিয়ে এসো’, পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে নামার আগে হরমনপ্রীতদের কাছে আবদার শুভমনের

বর্ষার আগে হিজলী টাইডাল ক্যানেল সংস্কারে উদ্যোগী মুখ্যমন্ত্রী, বরাদ্দ ১৭ লক্ষ টাকা

বিয়ের দেড় বছরের মাথায় মা হলেন ‘নাগিন’-খ্যাত অভিনেত্রী সুরভি, কন্যা হল না পুত্র?

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

প্রাক্তন তৃণমূল বিধায়ক মুকুটমণির কল্যাণীর ৩টি ফ্ল্যাট সিল করে দিল পুলিশ

নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছে গেলেন অভিষেক

গুরবাজের শতরান বিফলে, গিল-রাহুলের চওড়া ব্যাটে আফগান বধ টিম ইন্ডিয়ার

মমতাকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে তৃণমূল ছাড়লেন ডিগবাজিতে পারদর্শী মানস ভুঁইয়া

মুখ্যমন্ত্রী হওয়ার পর নন্দীগ্রামে দ্বিতীয়বার সভা করবেন শুভেন্দু,রাজ্যজুড়ে জনকল্যাণ শিবিরের সূচনা হবে

ডিম ছোড়া নয়, তৃণমূল নেতাকে ওমলেট খাইয়ে অভিনব প্রতিবাদ দুর্গাপুরে

গঙ্গাবক্ষে ৫০০-টি নৌকোয় যোগব্যায়াম! অভিনব উদ্যোগ রাজ্যের