মানিকচকে প্রার্থী বদল কেন? সভা মঞ্চে জানালেন মুখ্যমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি, মানিকচক: আসন্ন বিধানসভা নির্বাচনে কবিতা মন্ডলকে প্রার্থী করেছে তৃণমূল। গত বিধানসভা নির্বাচনে প্রার্থী ছিলেন সাবেত্রী মিত্র। এবার তাঁর জায়গায় টিকিট পেয়েছেন কবিতা মন্ডল। মানিকচকে প্রার্থীবদল নিয়ে জনসভা থেকেই মুখ খুললেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, সাবেত্রী মিত্র অসুস্থ, শয্যাশায়ী। তাই টিকিট দিতে পারেননি। নতুন প্রার্থী কবিতাকে টিকিট দিয়েছেন। সাবেত্রী মিত্রের আরোগ্য কামনা করি। তাঁকে ভুলে যাব কী করে?

সাবিত্রী মিত্র একসময়ে রাজ্য মন্ত্রিসভার সদস্য ছিলেন। সেই কেন্দ্রে কেন তাঁকে প্রার্থী করা হল না, তা নিয়ে আলোচনা শুরু হয়েছিল আগেই। এবার মুখ্যমন্ত্রী নিজেই জানালেন, কেন এবার মানিকচকে অন্যপ্রার্থী করা হয়েছে। কিছুদিন ধরেই অসুস্থ বিদায়ী বিধায়ক সাবেত্রী মিত্র। পক্ষাঘাতগ্রস্ত হয়েছেন তিনি। হায়দ্রাবাদে দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন। কলকাতায় ফিরে আসার পর ফের অসুস্থ হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। টানা ২ মাস সেখানে চিকিৎসাধীন ছিলেন। দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার কারণে দলীয় কোনও কর্মসূচিতে তাঁকে দেখা যায়নি তাঁকে। ফলে তাঁকে নিয়ে জল্পনা ছড়াচ্ছিল।

সমস্ত জল্পনার অবসান করে মুখ্যমন্ত্রী জানালেন, সাবেত্রীকে ভুলে যাননি। অসুস্থ অবস্থাতেও তাঁর সঙ্গে কথা বলেছেন। এদিনের সভা মঞ্চ থেকে বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, মানুষ প্রস্তুত রয়েছেন। তাঁরাই জবাব দেবেন। বদলা গণতন্ত্রের মাধ্যমে নেওয়া হবে। মেশিন বদলেও কিছু হবে না। মা-বোনেদের স্বার্থে, মাছ খাওয়ার স্বার্থে মানুষ বিজেপি-কে ভোট দেবেন না। এরা কোনও ধর্ম মানে না, শুধু দাঙ্গা করতে পারে। 

মুম্বই পালানোর আগে বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৪