‘দ্রুত ৩৫০ কোটি ডলারের ঋণ মেটান’, পাকিস্তানকে চিঠি আরব আমিরশাহির

Share:

নিজস্ব প্রতিনিধি: পাকিস্তানের অর্থনীতি দীর্ঘদিন ধরেই চাপের মুখে, তবে সাম্প্রতিক মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষিতে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। এই আবহেই সংযুক্ত আরব আমিরশাহি (UAE) পাকিস্তানকে দ্রুত ঋণ মেটানোর নির্দেশ দিল। যার ফলে আরও সংকট বাড়ল ভারতের প্রতিবেশী দেশের। প্রায় ৩৫০ কোটি মার্কিন ডলারের ঋণ দ্রুত পরিশোধের জন্য পাকিস্তানকে নোটিস পাঠিয়েছে আরব দেশটি। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) -এর শর্ত, কমে যাওয়া বৈদেশিক বিনিয়োগ এবং সীমিত রিজার্ভের মধ্যেই ইসলামাবাদকে তড়িঘড়ি করে এপ্রিল মাসের মধ্যেই পুরো ঋণ শোধের পরিকল্পনা করতে হয়েছে। 

এক সংবাদ সংস্থার তথ্য আনুযায়ী, পাকিস্তান এপ্রিল মাসের মধ্যেই সংযুক্ত আরব আমিরশাহিকে ৩.৫ বিলিয়ন মার্কিন ডলার ঋণ পরিশোধের সময়সূচি নির্ধারণ করেছে। পাকিস্তানের এক শীর্ষ ক্যাবিনেট মন্ত্রী জানিয়েছেন, এই অর্থ সম্পূর্ণ ফেরত দেওয়া হবে। যদিও এর একটি অংশ ভবিষ্যতে বিনিয়োগে রূপান্তরের সম্ভাবনা নিয়েও আলোচনা চলছে। নির্ধারিত সূচি অনুযায়ী, ১১ এপ্রিল ৪৫০ মিলিয়ন ডলার, ১৭ এপ্রিল ২ বিলিয়ন ডলার এবং ২৩ এপ্রিল ১ বিলিয়ন ডলার পরিশোধ করা হবে। এই অর্থ দেশের কেন্দ্রীয় ব্যাংকের প্রায় ১৬.৪ বিলিয়ন ডলারের বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকেই জোগাড় করা হতে পারে।

আরও পড়ুন: হরমুজ প্রণালীর নতুন রুট দিয়ে আসছে ভারতের একের পর এক জাহাজ, মিটবে জ্বালানি সংকট

বিশেষজ্ঞদের মতে, আমেরিকা -ইজরায়েল -ইরান সংঘাতের প্রভাবেই সংযুক্ত আরব  আমিরশাহি এই দ্রুত অর্থ ফেরতের সিদ্ধান্ত নিয়েছে। এর আগে দেশটি দীর্ঘমেয়াদি ঋণ নবায়নে অনীহা দেখিয়ে স্বল্পমেয়াদি মেয়াদ বাড়ানোর পথ বেছে নিয়েছিল।অন্যদিকে, আইএমএফ-এর ৭ বিলিয়ন ডলারের কর্মসূচির আওতায় ইউএই, সৌদি আরব ও চীন পাকিস্তানের রিজার্ভে ১২.৫ বিলিয়ন ডলার আমানত বজায় রাখার প্রতিশ্রুতি দিয়েছে। তবুও পাকিস্তানের অর্থনীতি এখনও নাজুক অবস্থায় রয়েছে। চলতি অর্থবছরে রপ্তানি ৮ শতাংশ কমেছে এবং বৈদেশিক বিনিয়োগও উল্লেখযোগ্যভাবে, বিশ্ব রাজনীতির টানাপোড়েনে পাকিস্তানের অর্থনৈতিক দুর্বলতা আরও স্পষ্ট হয়ে উঠছে। সামনে আইএমএফ কর্মসূচি সফলভাবে সম্পন্ন করা এবং বৈদেশিক নির্ভরতা কমানোই ইসলামাবাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

এক হাজারের বেশি শিক্ষক নিয়োগ, বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন

‘মুসলিম?’, ‘হ্যাঁ’ জবাব দিতেই ছুরির আঘাতে ভারতীয় যুবকের শরীর ফালাফালা করল মার্কিন হামলাকারী

অগস্টেই ১ হাজার নিয়োগের বিজ্ঞপ্তি, বিশেষ অ্যাপে মিলবে বেসরকারি চাকরি

মাধ্যমিক পাশেই চাকরির সুযোগ, ৬,৭৭৭ অ্যাপ্রেনটিস নিয়োগ নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের

‘আমি বিজেপি আর মোদির সমর্থক,’ ডিগবাজি খেয়ে বললেন ‘দলবদলু’ রচনা

‘ঢাকায় পা রাখলেই শেখ হাসিনাকে ফাঁসিতে ঝোলানো হবে’, জানিয়ে দিলেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী

‘দুই থেকে তিন হওয়ার পথে’, তৃতীয় বিবাহ বার্ষিকীতে সুখবর দিলেন সোহিনী সরকার

‘সতলুজ’-এর মুক্তি নিয়ে ZEE5-র বিরুদ্ধে কড়া পদক্ষেপের পথে কেন্দ্র

পুলিশ বুথের সামনে সাহায্য চেয়ে ৪০ মিনিট ধরে আর্তি রক্তাক্ত যুবকের, তার পরে ঘটল…

পঞ্জাবে ভাঙনের মুখে কংগ্রেস, বিজেপির হাত ধরছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী চান্নী-মণীশ তিওয়ারিরা!

নয়ডায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ২, চলছে উদ্ধারকাজ

মদনদের ডিগবাজি নিয়ে রাজ্যবাসীর কাছে ক্ষমা চাইলেন মমতা

বিশ্বকাপ থেকে বিদায় নিতেই উত্তপ্ত ফ্রান্স, গ্রেফতার ১৬০

দুশো বছরের ইতিহাস ফিরছে, ফের রথের চাকা গড়াবে মথুরাপুরে