টোল প্লাজায় নগদে লেনদেন বন্ধ, বদলে যাচ্ছে জাতীয় সড়কে যাতায়াতের নিয়ম

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশজুড়ে জাতীয় সড়কের যাত্রায় আসছে বড় পরিবর্তন। জাতীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রণালয় ঘোষণা করেছে, আগামী ১০ এপ্রিল ২০২৬ থেকে কোনও টোল প্লাজায় আর নগদ টাকা গ্রহণ করা হবে না। অর্থাৎ, এখন থেকে টোল দিতে হলে বাধ্যতামূলকভাবে ব্যবহার করতে হবে FASTag অথবা UPI।

এই সিদ্ধান্তের মূল লক্ষ্য হল দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধান।ভারতের জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষ -এর তথ্য অনুযায়ী, দেশের প্রায় ৯৮ শতাংশ টোল লেনদেন ইতিমধ্যেই ডিজিটাল মাধ্যমে সম্পন্ন হচ্ছে। ফলে পুরো ব্যবস্থাকে সম্পূর্ণ ক্যাশলেস করার পথ অনেকটাই তৈরি হয়ে গিয়েছে। তবে যাদের কাছে FASTag নেই, তাদের জন্য রয়েছে বিকল্প ব্যবস্থা। UPI দিয়ে টোল দেওয়া যাবে, কিন্তু সেক্ষেত্রে সাধারণ টোলের থেকে ১.২৫ গুণ বেশি টাকা দিতে হবে। আর কেউ যদি ডিজিটাল পেমেন্ট করতেই অস্বীকার করেন, তাহলে জাতীয় মহাসড়ক ফি বিধিমালা ২০০৮ অনুযায়ী তাঁকে ওই রাস্তা ব্যবহার করতে বাধা দেওয়া হতে পারে। পাশাপাশি ই-নোটিস পাঠানো হবে, নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা না দিলে জরিমানা দ্বিগুণ হয়ে যাবে।

আরও পড়ুন: কলকাতা থেকে অসমে আরও সহজে যেতে পারবেন, চালু স্পেশাল ট্রেন

এই নতুন নিয়মের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল আইডি কার্ড দেখিয়ে টোল ফাঁকি দেওয়ার প্রথার অবসান। এতদিন বহু সরকারি কর্মী ব্যক্তিগত গাড়িতে ভ্রমণের সময় আইডি দেখিয়ে টোল এড়িয়ে যেতেন। এবার স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, শুধুমাত্র অনুমোদিত গাড়িতেই ‘Exempted FASTag’ ব্যবহার করা যাবে। নিয়মিত যাত্রীদের জন্য FASTag Annual Pass চালু রয়েছে, যার দাম ৩০৭৫ টাকা। এতে বছরে একাধিকবার টোল পারাপার সহজ হবে। বিশেষজ্ঞদের মতে, এই পদক্ষেপ ভবিষ্যতে ‘ফ্রি-ফ্লো টোলিং’ ব্যবস্থার পথও সুগম করবে, যেখানে গাড়ি থামানো ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে টোল কাটা হবে। 

কেন এত চর্চায় Vivo-এর নতুন X300 সিরিজ? জেনে নিন কী আছে স্মার্টফোনটিতে

কেরলমের মুখ্যমন্ত্রী নিয়ে জল্পনার অবসান, কুর্সিতে বসছেন সতীশন

ঢেঁড়স দিয়ে বানান সন্ধ্যার স্ন্যাকস, জেনে নিন রেসিপি

১০ মিনিটেই ঘরে বানিয়ে ফেলুন রেস্তোরাঁ স্টাইল ‘গার্লিক বাটার বেকড স্যামন’

রাজ্যে প্রায় ৬ হাজার সরকারি কর্মী নিয়োগ হবে, বড় ঘোষণা মন্ত্রী দিলীপ ঘোষের

লুকআউট নোটিস জারি হতেই ইডি দফতরে হাজির ডিসি শান্তনু সিনহা বিশ্বাস

ভুলে যান তেলের কথা, জলেই বানান ধবধবে ফুলকো লুচি! জেনে নিন সম্পূর্ণ পদ্ধতি

চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকার প্রতারণা, গ্রেফতার ২

উচ্চমাধ্যমিকের ফল ঘোষণা! পাশের হার ৯১.২৩ শতাংশ, প্রথম দশে ৬৪ জন

আইনজীবী হিসেবে কলকাতা হাইকোর্টে হাজির মমতা, কোন মামলা লড়ছেন?

‘লড়াই নয়, একসঙ্গে কাজ হোক’, ট্রাম্পকে বার্তা চিনা প্রেসিডেন্টের

বাড়িতেই বানান হোটেলের কায়দায় মশলাদার সোয়া চাপ, স্বাদে হার মানবে আমিষ পদও

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে অশ্লীল মন্তব্য সোশ্যাল মিডিয়ায়, গ্রেফতার ২

IPL-এ ‘রান মেশিন’ হয়ে উঠেছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান, জিতে নেবেন অরেঞ্জ ক্যাপ?