অপরাধীর তালিকায় সোনা পাপ্পুর নাম নেই কেন? কসবা থানার ওসি-কে সাসপেন্ড করল নির্বাচন কমিশন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  ভোটের আগে আইনশৃঙ্খলা বজায় রাখতে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। অপরাধীদের তালিকায় কুখ্যাত দুষ্কৃতী সোনা পাপ্পু ওরফে বিশ্বজিৎ পোদ্দারের নাম না থাকার অভিযোগে কসবা থানার ওসি-কে সাসপেন্ড  করার নির্দেশ দিয়েছে কমিশন। কমিশনের মতে, নির্বাচনের আগে পলাতক ও ঘোষিত অপরাধীদের তালিকা তৈরির যে নির্দেশ দেওয়া হয়েছিল, তা সঠিকভাবে পালন করা হয়নি।

নির্বাচন কমিশন রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশকে আগেই নির্দেশ দিয়েছিল, সব থানাকে অপরাধীদের তালিকা তৈরি করতে হবে এবং পলাতক অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি সব জামিন অযোগ্য পরোয়ানা কার্যকর করার দায়িত্ব দেওয়া হয়েছিল এসডিপিও-দের। কমিশন জানিয়েছিল, প্রয়োজনে অভিযুক্তদের বিরুদ্ধে লুকআউট সার্কুলার জারি করতে হবে এবং গ্রেফতারের জন্য বিশেষ অভিযান চালাতে হবে।

এছাড়াও প্রতিটি বিধানসভা এলাকায় অশান্তিপ্রবণ অঞ্চল চিহ্নিত করা এবং আগের নির্বাচনে অপরাধে জড়িত দুষ্কৃতীদের তালিকা তৈরির নির্দেশ দেওয়া হয়েছিল। থানাগুলিকে মোট ১৬ দফা নির্দেশিকা জারি করে কমিশন জানায়, আগের নির্বাচনের অপরাধ সংক্রান্ত সব তদন্ত দ্রুত শেষ করতে হবে এবং কোনও জামিন অযোগ্য পরোয়ানা ১০ দিনের বেশি ঝুলিয়ে রাখা যাবে না। এরই মধ্যে বুধবার সোনা পাপ্পুর বাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ২ কোটি টাকা উদ্ধার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। পাশাপাশি একটি দামি গাড়ি এবং একাধিক সম্পত্তির নথিও বাজেয়াপ্ত করা হয়েছে। ইডি সূত্রে জানা গিয়েছে, সোনা পাপ্পুর বিরুদ্ধে তোলাবাজি, হুমকি-সহ একাধিক অভিযোগে মামলা রয়েছে এবং কসবা ও বালিগঞ্জ এলাকায় বিভিন্ন সিন্ডিকেটের নিয়ন্ত্রণ তার হাতেই রয়েছে বলে অভিযোগ।

বীরের মতো ব্যাটিং করে অস্ট্রেলিয়াকে চুনকামের লজ্জা থেকে বাঁচালেন কনোলি

আবাসে কাটমানি-বিতর্ক শান্তিপুরে, কাঠগড়ায় প্রাক্তন ও বর্তমান কাউন্সিলর

তৃণমূলে মমতার প্রয়োজন ফুরিয়েছে, পরোক্ষে বোঝালেন সুদীপ

রবি রাতে বিশ্বকাপ অভিযান শুরু জার্মানির, ইতিহাস গড়তে চায় কুরাসাও

তৃণমূলের বিদ্রোহী শিবিরকে স্বীকৃতি নয়, অধ্যক্ষকে চিঠি অভিষেকের

বড়ঞাতে যাত্রীবাহী বাসে টাকা লুট করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল ৪ মহিলা পকেটমার

ভক্ত ভেবে আমিরের ছেলেকে সলমানের ধারে-কাছে ঘেঁষতে দিল না নিরাপত্তারক্ষীরা, তারপর..

মুখ্যমন্ত্রী হওয়ার পর নন্দীগ্রামে দ্বিতীয়বার সভা করবেন শুভেন্দু,রাজ্যজুড়ে জনকল্যাণ শিবিরের সূচনা হবে

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছে গেলেন অভিষেক

পতির দেখানো পথেই মমতাকে ছেড়ে ঋতব্রতদের শিবিরে সুদীপ ঘরণী নয়না

বিজয়-রশ্মিকার বড় উদ্যোগ, ১৮০ গরিব পড়ুয়ার পড়াশোনা চালাতে বৃত্তি দিচ্ছেন

‘কাপটা নিয়ে এসো’, পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে নামার আগে হরমনপ্রীতদের কাছে আবদার শুভমনের