মুখ্যমন্ত্রীকে প্রকাশ্য সভায় ‘খুনের’ হুমকি! পানিহাটি বিজেপি প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন কমিশনের দ্বারস্থ কল্যাণ

Share:

নিজস্ব প্রতিনিধিছাব্বিশের বিধানসভা নির্বাচনে পানিহাটি কেন্দ্র থেকে লড়াই করছেন আরজি করের নির্যাতিতার মা। জোর কদমে প্রচার নেমে পড়েছেন তিনি। ইতিমধ্যে, মেয়ের মৃত্যুর বিচার চেয়ে তাঁর সরব অবস্থান ভোটের সমীকরণে বড় প্রভাব ফেলতে শুরু করেছে। এবার খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘প্রাণনাশের হুমকি’ এবং কুরুচিকর ভাষায় আক্রমণের অভিযোগ উঠল পানিহাটির বিজেপি প্রার্থীর বিরুদ্ধে। এই ঘটনায় সরাসরি নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছেন তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

মুখ্য নির্বাচন কমিশনারকে লেখা চিঠিতে কল্যাণ বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, পানিহাটির বিজেপি প্রার্থী প্রকাশ্য সভায় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে অত্যন্ত কুরুচিকর ও আপত্তিকর মন্তব্য করেছেন। অভিযোগ অনুযায়ী,  পানিহাটির বিজেপি প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়কে খুনের হুমকি পর্যন্ত দিয়েছেন। তৃণমূলের দাবি,  একজন মহিলা মুখ্যমন্ত্রীর প্রতি এই ধরনের ভাষা প্রয়োগ কেবল নিন্দনীয় নয়, বরং তা গণতান্ত্রিক শিষ্টাচারের সমস্ত সীমা লঙ্ঘন করেছে।এখন দেখার বিষয় পানিহাটি বিজেপি প্রার্থীর বিরুদ্ধে কী পদক্ষেপ নেয় নির্বাচন কমিশন।

প্রসঙ্গত, ২০২৪ সালের ৯ অগাস্ট আরজি কর হাসপাতালের চার তলার সেমিনার রুম থেকে তরুণী চিকিৎসকের রক্তাক্ত ও ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়৷ যা নিয়ে উত্তাল হয়ে ওঠে গোটা দেশ৷ ২৪ ঘটনার গ্রেফতার করা হয় একজনকে। শীর্ষ আদালত স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে এবং দোষীদের শাস্তির নির্দেশ দেয় কলকাতা শিয়ালদহ আদালতকে৷ পাশাপাশি কলকাতা হাইকোর্ট আর্থিক দুর্নীতির মামলায় সিবিআইকে তদন্তের নির্দেশ দেয়৷ একমাত্র দোষী সাব্যস্ত সঞ্জয় রায়কে আমৃত্যু কারাবাসের সাজা শোনানো হয়। কিন্তু তাতেও নিহত চিকিৎসকের পরিবার তাতে সন্তুষ্ট হননি৷

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের পুশব্যাককে কেন্দ্র করে উত্তপ্ত শুকদেবপুর,সীমান্তে মোতায়েন বিএসএফ

তৃণমূলের গ্রেফতার হওয়া জেলা সভাপতিকে ডিম থেরাপি জনগণের

রাত পোহালেই পরীক্ষা, তার আগে চরম সিদ্ধান্ত নিল NEET পরীক্ষার্থী

দ্রুত জমি ফিরিয়ে দিতে সুরুচি সঙ্ঘকে নোটিস এলআইসি’র

দিল্লিতে ট্রেনের আসন নিয়ে বচসা, পিটিয়ে খুন যাত্রীকে, নীরব RPF

ভিটেছাড়া তৃণমূল, ভবনের হোর্ডিংও সরালেন বাড়ির মালিক

কবিরাজি থেকে রেলওয়ে কাটলেট, জেনে নিন ভোজনপ্রেমী বাঙালির ঐতিহ্যবাহী সান্ধ্য স্ন্যাকস

ভারতীয় শিবিরে জোর ধাক্কা, একদিনের সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক পাণ্ড্য

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় জোড়া বিস্ফোরণে ছিন্নভিন্ন সাতজন

পশ্চিমবঙ্গ দিবসে রাজ্যবাসীকে শুভেচ্ছা মোদি-শাহের

মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই বড় পদক্ষেপ, অবশেষে গ্রেফতার জাহাঙ্গিরের স্ত্রী

সই জাল কাণ্ড: শনি সকালে শোভনদেবের বাড়িতে সিআইডি, ষড়যন্ত্র বললেন প্রবীণ বিধায়ক

রান্নায় আনুন বদল, গরম ভাতের সঙ্গে পাতে রাখুন মাছের পুর ভরা করলা

পরিত্যক্ত সেপটিক ট্যাঙ্ক থেকে ছাগল উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলে সহ চারজনের মর্মান্তিক মৃত্যু