লক্ষ্যের নাম ‘শ্রেষ্ঠ বালি’, ছোট কন্যার হাত ধরে মনোনয়নপত্র পেশ তৃণমূল প্রার্থীর

Share:

নিজস্ব প্রতিনিধি , বালি: লক্ষ্যের নাম ‘শ্রেষ্ঠ বালি’। আর সেই লক্ষ্য পূরণের প্রথম ধাপ হিসেবে আজ বিশাল জনসমুদ্রকে সাক্ষী রেখে মনোনয়ন পত্র জমা দিলেন তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী কৈলাস মিশ্র(Kailash Mishra)। সোমবার বালির(Bally) রাজপথে দেখা গেল এক অভূতপূর্ব দৃশ্য। মনোনয়ন জমা দেওয়ার আগে কয়েক হাজার বাইক নিয়ে একটি বিশাল র‍্যালি বের করেন তৃণমূল সমর্থকরা। দলীয় পতাকায় মোড়া সেই র‍্যালিতে কর্মী-সমর্থকদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। এদিনের কর্মসূচিতে এক বিশেষ মুহূর্তের সাক্ষী থাকল বালি। দেখা যায়, মনোনয়ন জমা দিতে যাওয়ার সময় কৈলাস মিশ্রের পাশে হাঁটছেন তাঁর ছোট কন্যা। বাবার গুরুত্বপূর্ণ রাজনৈতিক পদক্ষেপে মেয়ের এই সঙ্গ নজর কেড়েছে সাধারণ মানুষের।

মনোনয়ন জমা দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে কৈলাস মিশ্র বলেন। বালির মানুষের আশীর্বাদ নিয়ে সোমবার মনোনয়ন জমা দিলাম। এদিন থেকে আমার দায়িত্ব আরও বেড়ে গেল। দল আমাকে সুযোগ দিয়েছে বাংলার লড়াইয়ে শামিল হওয়ার জন্য। বাংলার মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) জিতবেন, বালিও জিতবে।তিনি আরও যোগ করেন, বালির মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ রয়েছে। তাঁদের একটাই আশা কৈলাস মিশ্র বালির জন্য অনেক কাজ করবে এবং বালি হবে রাজ্যের শ্রেষ্ঠ বিধানসভা। সেই আশা পূরণ করাই আমার প্রধান লক্ষ্য।

তিনি অভিযোগ করেন, “আগে সিবিআই লাগিয়ে চেষ্টা করা হয়েছে, তারপর ইডি ,আর এখন ইসিআইকে ব্যবহার করে বাংলাকে দখলের চেষ্টা চলছে। কিন্তু বাংলার ক্ষমতা বাংলার মেয়ের হাতেই থাকবে এবং বালির ক্ষমতা থাকবে বালির ছেলের হাতেই।”নির্বাচনী ময়দানে নামার আগে কৈলাস মিশ্রের এই আত্মবিশ্বাস এবং কর্মী-সমর্থকদের এই জমায়েত বিরোধীদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

মুম্বই পালানোর আগে বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম দাস

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৪