ভোটমুখে বিজেপির বড় ধাক্কা! তৃণমূলে ঘর-ওয়াপসি দাপুটে নেতা বাবু মাস্টারের

Share:

নিজস্ব প্রতিনিধি: হাসনাবাদের রাজনীতিতে ফের চর্চার কেন্দ্রবিন্দুতে ফিরোজ কামাল গাজী ওরফে বাবু মাস্টার। দীর্ঘ টালবাহানার পর অবশেষে ঘরের ছেলে ঘরে ফিরল। যা বসিরহাট মহকুমার রাজনৈতিক অন্দরে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে।

একসময় তৃণমূলের দাপুটে মুখ হিসেবে পরিচিত বাবু মাস্টার। কিন্তু ২০২০ সালের ডিসেম্বর মাসে রাজনৈতিক মঞ্চে বড়সড় সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। কলকাতায় শুভেন্দু অধিকারীর সভা থেকে তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন। সেই সময় তাঁর দলবদল স্থানীয় রাজনীতিতে যথেষ্ট প্রভাব ফেলেছিল। তবে বিজেপিতে দীর্ঘদিন সক্রিয় থাকার পর ধীরে ধীরে দূরত্ব বাড়তে থাকে এবং পরবর্তীতে তিনি ওই দল থেকেও নিজেকে সরিয়ে নেন। এরপর থেকেই তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জল্পনা চলছিল।

অবশেষে জল্পনার অবসান ঘটিয়ে তিনি ফের তৃণমূলের পতাকা হাতে তুলে নিলেন বাবু মাস্টার। বসিরহাট সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে তাঁর এই ‘ঘর ওয়াপসি’ সম্পন্ন হয়। দলীয় নেতৃত্বের উপস্থিতিতে এই যোগদান পর্ব যথেষ্ট তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন বসিরহাট সাংগঠনিক জেলার সভাপতি বুরহানুল মুকাদ্দিম লিটন। পাশাপাশি উপস্থিত ছিলেন হিঙ্গলগঞ্জ বিধানসভার কো-অর্ডিনেটর তথা বসিরহাট দক্ষিণের তৃণমূল প্রার্থী সুরজিৎ মিত্র বাদল এবং সাংগঠনিক জেলার চেয়ারম্যান সরোজ বন্দ্যোপাধ্যায় সহ একাধিক নেতৃত্ব।

রাজনৈতিক মহলের মতে, বাবু মাস্টারের প্রত্যাবর্তন তৃণমূলের সংগঠনকে নতুন করে চাঙ্গা করতে পারে। বিশেষ করে হিঙ্গলগঞ্জ ও তার সংলগ্ন এলাকায়। স্থানীয়স্তরে তার প্রভাব এবং সংগঠনের উপর দখল এখনও যথেষ্ট শক্তিশালী বলেই মনে করা হয়। সেই কারণেই তাকে হিঙ্গলগঞ্জ বিধানসভা কেন্দ্রের নির্বাচনী কাজের দায়িত্ব দেওয়া হয়েছে। সব মিলিয়ে বাবু মাস্টারের এই প্রত্যাবর্তন শুধু একজন নেতার দলবদল নয়, বরং বসিরহাট মহকুমার রাজনীতিতে নতুন করে শক্তির ভারসাম্য গড়ে ওঠার ইঙ্গিত বলেই মনে করা হচ্ছে।

ফ্যাটি লিভারের চিকিৎসায় বড় সাফল্য! নতুন ওষুধে ওজন না কমিয়েও মিলতে পারে সুস্থ লিভার

রান্নাঘরের কল থেকে লাগাতার জল চুঁইয়ে পড়ছে? সংসারে বড় বিপদ ডেকে আনছেন

১৫ জুলাই ভারতে আসছে Motorola Edge 70 Max, লঞ্চের আগেই প্রকাশ্যে একাধিক ফিচার

তাঁর জন্যই চালু হয়েছিল লাল-হলুদ কার্ড, বিশ্বকাপের মাঝেই চলে গেলেন আর্জেন্টাইন কিংবদন্তি

প্রকৃতি আর রোমাঞ্চের মেলবন্ধন, ঘুরে আসুন হিমালয়ের কোলে শান্তির ঠিকানা পোখরা

সালসা উ‍ৎসব চলার মাঝেই এলোপাথাড়ি গুলি! কানাডার টরন্টোতে নিহত দুই, জখম আরও তিন

১৯ জুলাই বৃহস্পতির গোচর, সুবর্ণ সময় ৪ রাশির জাতকদের..

ইরানে অব্যাহত মার্কিন হামলা, হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা তেহরানের

ইংল্যান্ডের কাছেও টি টোয়েন্টি সিরিজে চুনকাম হল বিশ্বকাপজয়ী ভারত

বাটলার-ব্রুকের ঝোড়ো ইনিংস, চুনকামের লজ্জা এড়াতে শ্রেয়সদের চাই ২৫৮

‘কর্মসংস্থানের ত্রিশক্তি বেকারত্ব দূর করবে,’ বললেন মুখ্যমন্ত্রী

স্বাস্থ্যবিমায় কারা পাবেন ৫ লক্ষ টাকা? জেনে নিন আবেদন প্রক্রিয়া, যোগ্যতা, প্রয়োজনীয় নথির বিষয়ে

৯০০ টাকা স্কলারশিপ পাওয়া ছাত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৭৬০ কোটির হদিশ!

মমতাকে ধাক্কা দিয়ে জেলা সভাপতিদের নাম ঘোষণা করল ঋত তৃণমূল, কে কোথায় দায়িত্ব পেলেন?