জ্বালানি সংকটে বড় সিদ্ধান্ত কেন্দ্রের, বাড়ল গ্যাসের বরাদ্দ

Share:

নিজস্ব প্রতিনিধি: ইরানকে কেন্দ্র করে চলা আন্তর্জাতিক অস্থিরতার প্রভাব পড়েছে জ্বালানি সরবরাহ ব্যবস্থাতেও। তরল পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)-এর ঘাটতি দেখা দেওয়ায় পরিযায়ী শ্রমিকদের স্বস্তি দিতে বড় সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে ৫ কেজির ছোট এলপিজি সিলিন্ডারের দৈনিক বরাদ্দ বাড়িয়ে দ্বিগুণ করার নির্দেশ দেওয়া হয়েছে।

এই ৫ কেজির সিলিন্ডার, যা সাধারণভাবে ‘ছোটু’ নামে পরিচিত, মূলত শহর ও আধা-শহুরে এলাকায় কাজ করা পরিযায়ী শ্রমিকদের সুবিধার কথা মাথায় রেখে চালু করা হয়েছিল। কারণ, সাধারণ গৃহস্থালী গ্যাস সংযোগ নিতে হলে ঠিকানার প্রমাণপত্র বাধ্যতামূলক, যা অনেক পরিযায়ী শ্রমিকের কাছে থাকে না। ফলে তাঁরা প্রায়শই কালোবাজার থেকে বেশি দামে গ্যাস কিনতে বাধ্য হন। এই সমস্যার সমাধান করতেই শুধুমাত্র পরিচয়পত্র দেখিয়ে এই ছোট সিলিন্ডার কেনার ব্যবস্থা করা হয়েছে। এমনকি এর সঙ্গে বাইব্যাক সুবিধাও রয়েছে।

আরও পড়ুন: ফের মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব ভারতের শেয়ার বাজারে, সেনসেক্স নামল ৬৫০ পয়েন্ট

সরকারি সূত্রে জানা গিয়েছে, রাজ্যগুলির জন্য নতুন করে নির্ধারিত বরাদ্দ মার্চ মাসের শুরুতে পরিযায়ী শ্রমিকদের মধ্যে বিতরণ হওয়া সিলিন্ডারের গড় হিসাবের ভিত্তিতে নির্ধারণ করা হবে। এর ফলে আগের নির্ধারিত সীমার অতিরিক্ত সিলিন্ডার সরবরাহ সম্ভব হবে। কেন্দ্রের তরফে রাজ্যগুলিকে স্পষ্ট জানানো হয়েছে, এই অতিরিক্ত সিলিন্ডার শুধুমাত্র পরিযায়ী শ্রমিক এবং আর্থিকভাবে দুর্বল শ্রেণির মানুষের জন্য ব্যবহার করতে হবে। তেল বিপণন সংস্থাগুলির সহযোগিতায় এই সরবরাহ প্রক্রিয়া আরও সহজ করা হবে। এই উদ্যোগের মূল লক্ষ্য, সংকটের সময়েও যাতে সাধারণ মানুষের রান্নার জ্বালানির অভাব না হয়, তা নিশ্চিত করা।

শেষ মুহূর্তের রোমাঞ্চ আর জোড়া গোলের নাটক! যুবভারতীতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর অমীমাংসিত ডার্বি

তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের কাঠের সেতু পারাপারে টোল আদায় বন্ধ করল বিজেপি

ভোটের আগে প্রতিশ্রুতি অনুযায়ী দুর্গাপুরের নিউমার্কেট এলাকার রাস্তা সারালেন বিজেপি বিধায়ক

মরশুমের প্রথম ডার্বিতে হাড্ডাহাড্ডি স্নায়ুর লড়াই, সুযোগ নষ্টের খেসারত দিয়ে প্রথমার্ধ গোলশূন্য

দক্ষিণী ইন্ডাস্ট্রিতে ফের শোকের ছায়া, ব্রিজ থেকে নদীতে ঝাঁপ দিয়ে আত্মঘাতী তামিল প্রযোজক

মোদির আত্মনির্ভর পথে বিশেষ ধরনের মাইক্রো টার্বোজেট ইঞ্জিন তৈরি করেছে মৃন্ময়

২৩ রানে পঞ্জাবকে হারিয়ে আইপিএলের প্লে অফে আরসিবি

রাজ্যের মন্ত্রী হয়ে সস্ত্রীক গ্রামের বাড়িতে দিলীপ, রবিবার ঝাড়গ্রামে উৎসবের মেজাজ

‘‌এখন ডিজের বদলে তৃণমূল নেতাদের ঘরে হারমোনিয়াম বাজছে’‌, ফলতায় খোঁচা শমীকের

বছরে ৬,০০০ টাকা আর্থিক সাহায্য! বাংলায় শুরু আরও একটি কেন্দ্রীয় প্রকল্প

ডার্বি ম্যাচে আমন্ত্রিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রবিবাসরীয় যুবভারতী ক্রীড়াঙ্গনে নয়া দৃশ্য!

প্রয়াত আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের চণ্ডীপুরের বাড়িতে মুখ্যমন্ত্রী

মস্কোয় ইউক্রেনের ড্রোন হামলার জেরে মৃত্যু হল এক ভারতীয়ের, জখম ৩

তৃণমূল নেতার দখল নেওয়া জমি মূল মালিককে ফিরিয়ে দিলেন বিজেপির উপপ্রধান