পদ্মের নজরে পুরুলিয়া! ভোটমুখী বাংলায় হাইভোল্টেজ জনসভা মোদি-শাহের

Share:

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া: ভোটের দিনক্ষণ যত এগিয়ে আসছে ততই উত্তাল হচ্ছে রাজ্য-রাজনীতি। হাতে মাত্র দু-সপ্তাহ বাকি। ভোটমুখী বাংলায় তুঙ্গে প্রচার। আগামী ২৩ এ এপ্রিল পুরুলিয়া জেলায় প্রথম দফার নির্বাচন। পদ্ম শিবিরের প্রচারে ঝড় তুলতে ১১ এপ্রিল অযোধ্যা পাহাড় কোলের বাগমুন্ডিতে জনসভা করতে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বাগমুন্ডির বিজেপি প্রার্থী রোহিদাস মাহাতোর সমর্থনে এই জনসভায় রেকর্ড সংখ্যক উপস্থিতির টার্গেট নিয়েছে বিজেপি নেতৃত্ব।

অন্যদিকে ১৯ এপ্রিল পুরুলিয়ায় জনসভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুই জন সভায় রেকর্ড সংখ্যক উপস্থিতির টার্গেট নিয়ে সাংগঠনিক পুরুলিয়া জেলায় কোমর বেঁধে প্রচার শুরু করে দিয়েছেন পুরুলিয়া জেলা বিজেপি নেতৃত্ব। ১১ এপ্রিল অমিত শাহের জনসভার জন্য বাগমুন্ডির কুশলডি ক্রিকেট ময়দান সহ আরও কয়েকটি ময়দান পরিদর্শন করেন পুরুলিয়ার সাংসদ তথা রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জ্যোতির্ময় সিং মাহাতো। উপস্থিত ছিলেন জেলা সভাপতি শংকর মাহাতো সহ এলাকার অন্যান্য স্থানীয় নেতৃত্ব। সভাস্থলের প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা ও জনসমাগমের পরিকল্পনা সব কিছু খতিয়ে দেখা হচ্ছে। বিজেপি জেলা সভাপতি শংকর মাহাতো জানান, ‘বাঘমুন্ডির কুশলডির ক্রিকেট ময়দান ছাড়াও আরও কয়েকটি মাঠ দেখা হচ্ছে।‘

অমিত শাহ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসভা বিষয়ে পুরুলিয়ার সাংসদ তথা জ্যোতির্ময় সিং মাহাতো জানান, ‘জনসভা ঘিরে কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ উন্মাদনা রয়েছে। দুটি জনসভায় বহু মানুষ উপস্থিত হবেন। কোন মাঠে কোন জনসভা হবে তা এখনও চূড়ান্ত হয়নি। তবে রেকর্ড সংখ্যক উপস্থিতি এবং সুষ্ঠুভাবে জনসভা সম্পন্ন করতে সব রকম প্রস্তুতি নেওয়া হচ্ছে।‘ আবার পুরুলিয়া জেলা বিজেপি সূত্রের খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের জনসভা ছাড়াও জেলায় আরও কয়েকটি মেগা জনসভা হতে চলছে। বিজেপি নেতৃত্বের দাবি, দুই মেগা জনসভায় বাগমুন্ডি সহ জেলার প্রতিটি  বিধানসভা নির্বাচনে বড় প্রভাব ফেলবে।

karwa chauth 2026 rashifol: ভেবেচিন্তে বড় বিনিয়োগ করুন, লক্ষ্মীবারে ৫ রাশির জাতকদের বিপদের আশঙ্কা

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের