চৈতন্যের জন্মভিটে নবদ্বীপে পাঁচবারের বিধায়ক পুণ্ডরীকাক্ষ সাহার উপরেই ভরসা তৃণমূলের

Share:

নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: নদিয়ার নবদ্বীপ বিধানসভা কেন্দ্রে নির্বাচনী উত্তাপ ঊর্ধ্বমুখী! এই আবহেই কৃষ্ণনগর জেলাশাসকের দফতরে গিয়ে মনোনয়নপত্র জমা দিলেন নবদ্বীপের বিদায়ী বিধায়ক তথা তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী পুণ্ডরীকাক্ষ সাহা। মনোনয়ন জমা দেওয়ার এই কর্মসূচিকে ঘিরে তৃণমূল শিবিরে ছিল ব্যাপক উৎসাহ ও সমর্থকদের ভিড়। আজ মঙ্গলবার (৭ এপ্রিল) মনোনয়ন পর্বে পুণ্ডরীকাক্ষ সাহার সঙ্গে উপস্থিত ছিলেন নাকাশিপাড়া বিধানসভা কেন্দ্রের বিদায়ী বিধায়ক কল্লোল খাঁ, নবদ্বীপ পুরসভার পৌরপিতা বিমানকৃষ্ণ সাহা, নবদ্বীপ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা শিক্ষক কল্লোল কর, নবদ্বীপ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি তাপস ঘোষ, নবদ্বীপ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি শিক্ষক সুজিত কুমার সাহা-সহ একাধিক দলীয় নেতা-কর্মী ও সমর্থক। মনোনয়ন জমা দেওয়ার আগে ও পরে গোটা এলাকায় ছিল উৎসবের আবহ, যা তৃণমূলের শক্তি প্রদর্শনেরই ইঙ্গিত বহণ করে।

আরও পডুন: মনোনয়নপত্র জমা নিয়ে তুলকালাম চন্দননগরে, তৃণমূল-বিজেপির সংঘর্ষে উঠল স্লোগান

মনোনয়ন জমা দেওয়ার পর আত্মবিশ্বাসী সুরে পুণ্ডরীকাক্ষ সাহা জানান, তিনি এই নির্বাচনে ১০০ শতাংশ জয়ের ব্যাপারে নিশ্চিত। তিনি বলেন, ‘মানুষের আশীর্বাদ আমার সঙ্গে রয়েছে। আমি সবসময় নবদ্বীপের মানুষের পাশে থেকেছি এবং আগামী দিনেও থাকব।’ পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের কল্যাণ কামনা করেন তিনি। এবিষয়ে নবদ্বীপ পুরসভার পৌরপিতা বিমান কৃষ্ণ সাহা বলেন, ‘পুণ্ডরীকাক্ষ সাহার জয় শুধু সময়ের অপেক্ষা। ১০০ শতাংশের বেশি যদি কিছু থাকত, আমি সেটাই বলতাম। নবদ্বীপে পুণ্ডরীকাক্ষ সাহার বিরুদ্ধে কার্যত কোনও শক্তিশালী প্রতিপক্ষ নেই, যার ফলে তৃণমূলের জয় আরও নিশ্চিত হয়ে গিয়েছে।’

অন্যদিকে, ব্লক তৃণমূল সভাপতি কল্লোল কর বলেন, ‘আজ আমরা মনোনয়ন জমা দিলাম, আর আগামী ৪ তারিখে জয়ের সার্টিফিকেট নিয়ে ফিরব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক নদিয়া সফর এবং জনসভা তৃণমূলের পক্ষে ইতিবাচক প্রভাব ফেলেছে। এর ফলেই নদিয়া জেলার সমস্ত আসনেই তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে।’ সব মিলিয়ে, নবদ্বীপে মনোনয়ন জমা দেওয়ার এই কর্মসূচি শুধু একটি প্রশাসনিক প্রক্রিয়া নয়, বরং তৃণমূলের শক্তি ও আত্মবিশ্বাসের এক স্পষ্ট বার্তা হিসেবে উঠে এসেছে। এখন দেখার বিষয়, ভোটের ফলাফলে এই আত্মবিশ্বাস কতটা প্রতিফলিত হয়।

কার মাথায় উঠবে অরেঞ্জ ক্যাপ? বৈভবের সঙ্গেই দৌড়ে রয়েছেন শুভমন ও সাই সুদর্শন

আগামী ৩ জুন স্বপ্নপূরণ হচ্ছে কর্নাটকের কংগ্রেস নেতা শিবকুমারের

মাথায় নেই সন্দীপের হাত, চাকরি গেল ‘থ্রেট কালচারে’ অভিযুক্ত বিরূপাক্ষের

৩০ জন তৃণমূল কাউন্সিলরের পদত্যাগ, ভাঙল চন্দননগর পুরসভার বোর্ড

শুভমনের সেঞ্চুরিতে ভাঙল রাজস্থানের স্বপ্ন, ফাইনালে আরসিবির প্রতিপক্ষ গুজরাত

ঝড়ের দাপটে ভেঙে পড়ল সাধক রামপ্রসাদের ভিটের প্রাচীন গাছ

মালদহে বিজেপি সমর্থক পরিবারের ওপর হামলা, মহিলাদের শ্লীলতাহানির অভিযোগ

কিশোর দত্তের বদলে রাজ্যের নতুন অ্যাডভোকেট জেনারেল হলেন আইনজীবী সুরজিৎ নাথ মিত্র

ভিসার মেয়াদ শেষেও অবৈধ বসবাস, দিল্লিতে পাকড়াও পাঁচ বাংলাদেশি

শুক্রের প্রাকৃতিক দুর্যোগে মৃতদের পরিবারকে চার লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা শুভেন্দুর

বাংলাদেশে হাম এবং উপসর্গে মৃত্যুমিছিল অব্যাহত, ২৪ ঘণ্টায় মৃত্যু ১০ শিশুর

ডোমজুড়ে পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষর ২ সাকরেদ গ্রেফতার

তৃণমূল নেতার জমি থেকে এবার উদ্ধার একাধিক অস্ত্রশস্ত্র

বিজেপির বিজয় মিছিলে যাওয়ার অপরাধে যুবককে এলোপাথাড়ি ধারাল অস্ত্রের কোপ, গ্রেফতার তৃণমূল কর্মী