বাজার নয়, ভরসা হোক রান্নাঘর, জেনে নিন ঘরেই দই তৈরির সহজ কৌশল

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গরমের দিনে শরীরকে ঠান্ডা রাখতে এবং হজমশক্তি বাড়াতে দইয়ের বিকল্প নেই। দই শুধু একটি উপাদান নয়, বরং এটি প্রতিদিনের খাদ্যাভ্যাসের একটি গুরুত্বপূর্ণ অংশ। বর্তমানে বাজারে নানা ধরনের প্যাকেটজাত দই সহজলভ্য হলেও। ঘরে তৈরি দইয়ের স্বাদ ও পুষ্টিগুণ আলাদা। সাম্প্রতিক খাদ্য প্রতিবেদনে উঠে এসেছে, খুব সহজে কিছু উপায় মেনে চললে বাড়িতেই তৈরি করা যায় ঘন, ও একেবারে নিখুঁত দই, যা গরমে শরীরকে স্বস্তি দেওয়ার পাশাপাশি স্বাস্থ্যের জন্যও অত্যন্ত উপকারী।

উপকরণ
ফুল-ফ্যাট দুধ,
সামান্য পরিমাণ পুরনো দই
লেবুর রস
কাঁচা লঙ্কা

পদ্ধতি
প্রথমে দুধ ভালোভাবে ফুটিয়ে নিতে হয় যাতে এর মধ্যে থাকা অপ্রয়োজনীয় জীবাণু নষ্ট হয়ে যায়। তারপর দুধটিকে কিছুটা ঠান্ডা হতে দিতে হয়। তবে সম্পূর্ণ ঠান্ডা নয় হালকা গরম অবস্থায় থাকা সবচেয়ে উপযুক্ত। এই সময়ে এক চামচ দই বা স্টার্টার দুধের মধ্যে মিশিয়ে হালকা করে নাড়তে হয়। এর পরিবর্তে সামান্য পরিমাণ লেবুর রস বা কাঁচা লঙ্কা যোগ করা যেতে পারে। এরপর পাত্রটি ঢেকে উষ্ণ কোনও জায়গায় কয়েক ঘণ্টার জন্য রেখে দিতে হয়। ধীরে ধীরে ফারমেন্টেশন প্রক্রিয়ার মাধ্যমে দুধ জমে দই হয়ে যায়। যদি আরও ঘন দই পেতে চান, তাহলে দুধকে আগে একটু বেশি সময় ধরে জাল দেওয়া যেতে পারে বা মাটির পাত্র ব্যবহার করতে পারেন।

ঘরে তৈরি দই শুধু স্বাদে নয়, গুণেও অনন্য। এতে কোনও কৃত্রিম উপাদান থাকে না এবং এটি শরীরের জন্য অত্যন্ত উপকারী প্রোবায়োটিক সরবরাহ করে। সামান্য যত্ন ও সঠিক পদ্ধতি মেনে চললেই প্রতিদিনের রান্নাঘরে তৈরি করা যায় একেবারে পারফেক্ট দই। গরমের দিনে এই সহজ, স্বাস্থ্যকর ও সাশ্রয়ী খাবারটি হয়ে উঠতে পারে আপনার প্রতিদিনের খাদ্যতালিকার অপরিহার্য অংশ।

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ

ভূমিধসের পাশেই ‘গরবা নাচ’! পর্যটকদের আচরণ নিয়ে উঠেছে প্রশ্ন

কন্যাসন্তানের জন্ম দিলেন বুবলী, তৃতীয়বার বাবা হলেন শাকিব খান! জোর গুঞ্জন

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

২৪ ঘণ্টায় বিএসএফ-এর দশটি পুশব্যাক রুখে দেওয়ার দাবি বিজিবি’র

‘এবার থেকে ভয়মুক্ত পরিবেশে কাজ করবেন’, প্রযোজকদের আশ্বাস পাপিয়া অধিকারীর

সরকারি দফতরে আচমকা হাজির বিধায়ক, গিয়ে যা দেখলেন….

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

লোকসভায় তৃণমূলের দলনেতার পদ থেকে অভিষেককে হটানোর উদ্যোগ শুরু

আদালতের নির্দেশের পরে কলকাতা পুরসভার মাসিক অধিবেশন ডাকলেন মালা রায়

চুপ! পাগলামো চলছেই , নিজেকে এবার জেমস বন্ড সাজিয়ে হাজির করলেন ট্রাম্প

মজুত করা সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধার, অভিযুক্ত তৃণমূল পঞ্চায়েত সদস্য