রণবীরই ‘লাকি চার্ম’! বলিউডে নিজের সাফল্যের আসল কারণ ফাঁস করলেন ম্রুণাল ঠাকুর

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডে নিজের জায়গা তৈরি করা সহজ নয় তা ভালোভাবেই জানেন ম্রুণাল ঠাকুর। তবে এই কঠিন পথচলায় কে ছিলেন তাঁর সবচেয়ে বড় সহায়ক তা নিয়ে সম্প্রতি চমকপ্রদ তথ্য সামনে এনেছেন তিনি। তাঁর কথায় রণবীর সিং-ই তাঁর লাকি চার্ম।

সম্প্রতি রণবীর আল্লাহবাদিয়া-এর পডকাস্টে এসে ম্রুণাল ঠাকুর নিজের ক্যারিয়ারের শুরুর গল্প শেয়ার করলেন। তিনি জানান একসময় তিনি একটি হেয়ার ব্র্যান্ডের বিজ্ঞাপনে রানভীর সিংয়ের সঙ্গে কাজ করেছিলেন। সেই বিজ্ঞাপন প্রকাশ্যে আসার পর থেকেই তাঁর জীবনে বড় পরিবর্তন আসে। ইন্ডাস্ট্রিতে নিজের অস্তিত্বের পেছনে তাঁর বড় অবদান রয়েছে বলেও তিনি জানান। ওই বিজ্ঞাপনটি করার পর থেকেই পরিচালকরা তাঁকে লক্ষ্য করতে শুরু করেন। তিনি আরও বলেন রানভীর শুধু একজন প্রতিভাবান অভিনেতাই নন বরং একজন অত্যন্ত ইতিবাচক মানুষ যিনি সব সাফল্যের যোগ্য। এছাড়াও ম্রুণাল প্রশংসা করেন রানভীরের সাম্প্রতিক ছবি ধুরন্ধর ২-এর অভিনয়ের। তাঁর মতে এই ছবিতে রণবীর এমনভাবে অভিনয় করেছেন যেখানে তিনি শুধুমাত্র নায়ক নন বরং এক গভীর ও স্তরপূর্ণ চরিত্র হয়ে উঠেছেন। তিনি বলেন তিনি রণবীর সিং-কে দেখেননি বরং শুধুই হামজা চরিত্রটিকে অনুভব করেছেন।

আর পড়ুন: শুধু সাই পল্লবী নন, ‘সীতা’-র ভূমিকায় অভিনয়ের জন্যে আমিষ ছেড়েছিলেন এই নায়িকাও

অন্যদিকে বক্স অফিসেও বড় সাফল্য পেয়েছে এই ছবি। ২০২৫ সালের ডিসেম্বরে মুক্তি পাওয়া এই সিনেমা বছরের সবচেয়ে বেশি আয় করা ছবির মধ্যে অন্যতম। ছবিতে রণবীরের পাশাপাশি অভিনয় করেছেন অর্জুন রামপাল,রঙ্গনাথন মাধবন এবং সঞ্জয় দত্ত। তবে অল্লু অর্জুন-এর পুষ্পা ২ দক্ষিণ ভারতে বিশাল সাফল্য পেলেও ধুরন্ধর ২ সেই তুলনায় কিছুটা পিছিয়ে ছিল। তবুও হিন্দি বাজারে প্রায় ৯৬০ কোটির ব্যবসা করে এই সিনেমা ইতিমধ্যেই ধুরন্ধর ২ এর রেকর্ড ভেঙে দিয়েছে। উল্লেখ্য ম্রুণাল ঠাকুর প্রথম জনপ্রিয়তা পান টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক কুমকুম ভাগ্য এর মাধ্যমে। পরে লাভ সোনিয়া দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেন এবং একাধিক সফল ছবিতে অভিনয় করে নিজের জায়গা শক্ত করেন । এই স্বীকারোক্তি ইতিমধ্যেই ভক্তদের মধ্যে নতুন করে আলোচনা তৈরি করেছে। 

রবিবার দক্ষিণের ৬ জেলায় বৃষ্টির হলুদ সর্তকতা জারি, উত্তরে হবে ভারী বর্ষণ

‘গ্রেফতার তো সবে শুরু, জেলে জায়গা থাকবে না’, বিস্ফোরক দিলীপ ঘোষ

আমেরিকার উপরে গোয়েন্দাগিরি চালাচ্ছে ইজরায়েল! মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট নিয়ে শোরগোল

পূর্বা এক্সপ্রেস থেকে রানীগঞ্জ স্টেশনে উদ্ধার ৯৫টি কচ্ছপ,ধৃত ১

৫০ বছর ধরে একই পরিবার বানায় ফুটবল বিশ্বকাপের ট্রফি, জানেন কতটা সোনা রয়েছে?

‘এক দুই নয়…সাত বৌ, পাঁচটি রাজপ্রাসাদ’, ৫০০ কোটির মালিক এই তৃণমূল কাউন্সিলর

মালদহে প্রকাশ্য দিবালোকে মহিলা ব্যবসায়ীকে মারধর, ধাবায় তাণ্ডব মদ্যপদের

‘মমতার চিঠি নিয়ে ইউসুফ পাঠানের কাছে গিয়েছিলেন?’, নীরবতা ভাঙলেন সৌরভ

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরানো নিয়ে স্নায়ুযুদ্ধের মধ্যেই দিল্লিতে বৈঠকে বিএসএফ-বিজিবি কর্তারা

তৃণমূল ছাড়ছেন দেব-রচনা, বিজেপিতে যোগ নিয়ে জোর জল্পনা

স্বপ্নপূরণ, ভারতীয় দলে ঠাঁই পেলেন বৈভব সূর্যবংশী

কেন ভেঙে দেওয়া হবে না পুরবোর্ড? কলকাতা পুরসভার থেকে জানতে চাইল রাজ্য

চিনের প্রেসিডেন্টের সফরের আগেই ১০ হাজার টনের যুদ্ধজাহাজ তৈরির নির্দেশ কিমের

জন্মদিনের রাতে বচসায় জড়ালেন আরবাজ খানের প্রাক্তন প্রেমিকা, কী কাণ্ড ঘটালেন?