শুধু সাই পল্লবী নন, ‘সীতা’-র ভূমিকায় অভিনয়ের জন্যে আমিষ ছেড়েছিলেন এই নায়িকাও

শুধু রণবীর কাপুর নন, এ বছরের সবথেকে প্রতীক্ষিত তথা হিন্দু পৌরাণিক ধর্মগ্রন্থ অবলম্বনে তৈরি 'রামায়ণ' এ অভিনয়ের জন্যে জীবনযাত্রায় অনেক পরিবর্তন এনেছেন দক্ষিণী অভিনেত্রী সাই পল্লবীও

Share:

নিজস্ব প্রতিনিধি: শুধু রণবীর কাপুর নন, এ বছরের সবথেকে প্রতীক্ষিত তথা হিন্দু পৌরাণিক ধর্মগ্রন্থ অবলম্বনে তৈরি ‘রামায়ণ’ এ অভিনয়ের জন্যে জীবনযাত্রায় অনেক পরিবর্তন এনেছেন দক্ষিণী অভিনেত্রী সাই পল্লবীও। কারণ ছবিতে তিনি সীতার চরিত্রে অভিনয় করছেন। ছবিটি দুটি ভাগে ২০২৬ এবং ২০২৭ সালে মুক্তি পাবে। দিন কয়েক আগেই ছবির প্রথম টিজার রিলিজ করেছে। যেখানে রাম বেশে রণবীরকে দেখে উৎফুল্ল হয়ে গিয়েছেন ভক্তরা। যদিও অনেকেই জানিয়েছেন রাম চরিত্রে অভিনেতা কে একেবারে মানায়নি, পাশাপাশি ছবির ভিএফএক্স ও ভাল হয়নি। তবে রণবীরের ‘রাম’ লুকে এখনও মজে রয়েছেন ভক্তরা। অন্যদিকে সীতা চরিত্রে সাই পল্লবীও মানানসই।

যাই হোক, রণবীর অভিনীত এবং নিতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’ প্রথম টিজার প্রকাশের পর থেকেই ব্যাপক আলোড়ণ তুলেছে সোশ্যাল মিডিয়ায়। ইতিমধ্যেই সাই পল্লবীর সীতা লুকের অনেক ছবিই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। কিন্তু পর্দায় সীতার পথচলা বেশ দীর্ঘ। বিভিন্ন প্রজন্মের অভিনেতারা এই চরিত্রে অভিনয় করেছেন। এমনকী এই চরিত্রে অনেক পুরুষরাও অভিনয় করে ছিলেন। কারণ ভারতীয় চলচ্চিত্রের শুরুর দিকে নারীদের জন্য চলচ্চিত্রে কাজ করা কঠিন ছিল। তাই, পুরুষ অভিনেতারাই প্রায়শই নারী চরিত্রে অভিনয় করতেন। ১৯১৭ সালে মুক্তিপ্রাপ্ত রামায়ণ অবলম্বনে নির্মিত প্রথম চলচ্চিত্র ‘লঙ্কা দহন’-এ আন্না সালুঙ্কে ভগবান রাম এবং সীতা উভয় চরিত্রেই অভিনয় করেছিলেন। তবে সাই পল্লবী প্রথম নন, দক্ষিণ ভারতীয় অভিনেত্রীদের মধ্যে অনেকেই সীতার ভূমিকায় অভিনয় করেছেন। একজন অভিনেত্রী তো তাঁর জীবনযাত্রাও বদলে ফেলেছিলেন। তিনি হলেন দক্ষিণ ভারতীয় সুপারস্টার নয়নতারা। ২০১১ সালের ‘শ্রী রাম রাজ্যম’ ছবিতে সীতার চরিত্রে অভিনয় করেছিলেন। শুরুতে, তাঁর এই চরিত্রে অভিনয় নিয়ে অনেক প্রশ্ন উঠেছিল, এমনকি তাঁর খাদ্যাভ্যাস নিয়েও প্রশ্ন উঠেছিল।

যে কারণে তিনি আমিষ খাবার ছেড়ে দেন। কারণ রাম-সীতা ভগবান রূপে পূজিত হন হিন্দু ধর্মে। তাই এই ধর্মে দেব-দেবীদের পুজো দেওয়ার জন্যে আমিষ খাওয়ার রীতি নেই। তাই রামায়ণে অভিনয়ের জন্যে অনেকে আগেই আমিষ ছেড়েছেন রণবীর। শোনা যাচ্ছে, সীতার চরিত্রে অভিনয়ের জন্যে সাই পল্লবীও জীবনযাত্রায় আমূল পরিবর্তন এনেছেন। তাঁর আগে জয়া প্রদা ১৯৭০ ও ১৯৮০-এর দশকে পর্দায় তিনবার সীতার ভূমিকায় অভিনয় করেছিলেন। তাঁর সবচেয়ে স্মরণীয় অভিনয় ছিল ১৯৭৬ সালে বাপু পরিচালিত ‘সীতা কল্যাণম’ ছবিতে। এছাড়াও, তিনি ‘লব কুশ’ এবং ‘সীতা রামুলু’-এর মতো আরও অনেক ছবিতে এই চরিত্রে অভিনয় করে এই পবিত্র চরিত্রটিকে জীবন্ত করে তুলেছিলেন, যা আজও মানুষের মনে আছে। ১৯৬৩ সালের ‘লব কুশ’ চলচ্চিত্রে এন টি রামা রাও-এর বিপরীতে অঞ্জলি দেবীর অভিনয় আজও একটি দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হয়। ১৯৫৮ সালে মুক্তিপ্রাপ্ত তেলুগু পৌরাণিক চলচ্চিত্র ‘ভূকৈলাস’-এ বিজয়া নির্মলা বালিকা সীতার ভূমিকায় অভিনয় করেছিলেন। এ. ভি. মেইয়াপ্পান প্রযোজিত এই ছবিতে এন. টি. রামা রাও-এর মতো বড় তারকারা ছিলেন। সাই পল্লবী আজকের সময়ে এই চরিত্রটিকে আরও একবার নতুন আঙ্গিকে জীবন্ত করে তুলছেন। সীতার দীর্ঘ চলচ্চিত্র যাত্রায় তিনি কী কী নতুন সংযোজন করেছেন, এখন সেটাই দেখার বিষয়!

ব্যক্তিগত কারণ দেখিয়ে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি পদে ইস্তফা উত্তম বারিকের

‘শুধু পিসি-ভাইপোই থাকবে’! তৃণমূলের ভাঙন নিয়ে খোঁচা দিলীপ ঘোষের

বাড়ির সামনে স্থানীয়দের ‘চোর-চোর’ স্লোগান নিয়ে কার বিরুদ্ধে চটে লাল সন্দীপন?

তৃণমূল নেতাদের কোমরে দড়ি পরিয়ে রাস্তায় ঘোরানোর ঘটনায় ক্ষুব্ধ হাইকোর্ট, দিল বড় নির্দেশ

‘বিশ্বাসবাবু আজকে গুপী হলেন’, স্বরূপ বিশ্বাসের গ্রেফতারিতে আহ্লাদে আটখানা ঋদ্ধি সেন

গরমে স্বস্তির চুমুক! বাড়িতেই বানিয়ে ফেলুন লেবু ও বরফ মেশানো হিবিস্কাস আইসড টি

‘এক-তৃতীয়াংশ জায়গায় বৃক্ষরোপণ বাধ্যতামূলক’, ঘোষণা মুখ্যমন্ত্রীর

সোহম চক্রবর্তীর বিরুদ্ধে ১ কোটি ৫ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, মামলা দায়ের

নদী পেরিয়ে বাংলাদেশে পালানোর ছক শওকতের, পরিকল্পনা বানচালে মাদ্রাসা ঘিরে রেখেছে NIA

রেপো রেট অপরিবর্তিত রাখল RBI, স্বস্তি মধ্যবিত্তের

কলকাতায় আকাশ কালো করে ঝমঝমিয়ে বৃষ্টি, সঙ্গী ঝোড়ো হাওয়া, সতর্কতা জারি জেলাগুলিতেও

চিকেন, মাছ নাকি মাটন? শরীরের জন্য কোন প্রোটিন সবচেয়ে উপকারী?

মথুরার আইআইটিয়ান ‘ভণ্ড’ বাবার কীর্তি ফাঁস, ফোন থেকে উদ্ধার ২৪ তরুণীর আপত্তিকর ভিডিও

‘চলতি বছরে ১ কোটি ১০ লক্ষ গাছ লাগানো হবে’, বিশ্ব পরিবেশ দিবসে ঘোষণা মুখ্যমন্ত্রীর