‘‌এবার বিজেপি এ পাশ, ও পাশ, ধপাস হবে’‌, আরামবাগ থেকে তুলোধনা মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ আজ, বুধবার আরামবাগ থেকে নির্বাচনী জনসভা শুরু করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এখান থেকেই বিজেপি ও নির্বাচন কমিশনকে ধুয়ে দিলেন তৃণমূল নেত্রী। দেশ বিক্রি করে দিয়েছে মোদি সরকার বলেও তুলোধনা করেন তিনি। এখানে যা উন্নয়ন হয়েছে তার খতিয়ানও তুলে ধরেন তিনি। এসআইআর করে নাম বাদ দিয়ে তৃণমূল কংগ্রেসকে হারানো যাবে না বলে সুর চড়ান তিনি। নাম না করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে তোপ দাগেন মুখ্যমন্ত্রী।

এদিকে আরামবাগে নির্বাচনী প্রচার মঞ্চ থেকেই এসআইআর ইস্যুতে নির্বাচন কমিশনকে নিশানা করেন তৃণমূল সুপ্রিমো। মমতা বন্দ্যোপাধ্যায়ের তোপ, ‘অনেক মানুষের নাম তোলা বাকি আছে। এত মানুষের নাম বাদ দিয়েছে! নাম বাদ রুখতে আবার আদালতে যাব। লক্ষ লক্ষ মানুষের নাম বাদ গিয়েছে। যে পরিবারের বাড়িতে বসে খাবার খেয়েছিলেন মোটা ভাই তাঁদের নামও বাদ। এত নাম বাদ দিয়েছে। ভোট কেটে ঘেঁচু করবে। একটা ভোটও থাকলে সেটা তৃণমূল কংগ্রেসে পড়বে। নাম তো পরে হলেও উঠবে। পয়লা বৈশাখ আসছে তো, কম দামে মানুষ জিনিস কেনে। তেমন দেশটার সব বিক্রি হয়ে গিয়েছে চৈত্র সেলের মতো।’‌

অন্যদিকে নির্বাচন কমিশন থেকে ফোন করে অফিসারদের ধমকানো হচ্ছে বলে অভিযোগ করেন তৃণমূল সুপ্রিমো। তাতেও যে কোনও লাভ হবে না দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দেন তিনি। আজ, বুধবার আরামবাগের নির্বাচনী জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশানা, ‘‌আর কত ধমকাবেন, কত চমকাবেন। আর তো কটা দিন। তারপর বিজেপি এপাস ওপাস ধপাস হবে। বিজেপি লঙ্কায় আগুন দিয়ে বেড়াচ্ছে। কিন্তু আগুন ছড়িয়ে পড়লে কেউ মনে রাখে না। তখন হিন্দু–মুসলিম–শিখ–খৃষ্টান সবাই এক হয়ে যায়। তাই বাংলার অস্মিতা রক্ষার স্বার্থে শীত–গ্রীষ্ম–বর্ষা তৃণমূলই ভরসা। কিছু করার নেই। তবু বলি ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই হবে।’‌

এছাড়া পাকিস্তানকে দিয়ে হুমকি দেওয়া হচ্ছে বলে আবার প্রধানমন্ত্রীকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দেন তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সন। আর তাই তো মমতা বন্দ্যোপাধ্যায় সুর সপ্তমে তুলে বললেন, ‘‌বাংলায় আবার পাকিস্তানকে দিয়ে হুমকি দেওয়া হচ্ছে, তখন কেন মুখে লিউকোপ্লাস্ট দিয়ে রাখেন মোদিবাবু? আমি বোকা হতে পারি, কিন্তু আইনজীবী হিসাবে আমার মনে হয়, আবার আমাদের কোর্টে যাওয়া উচিত। মোটাভাই যাঁর বাড়িতে ভাত খেয়েছিলেন, তাঁর নামও বাদ দিয়ে দিয়েছে।’‌

বর্ষার দোরগোড়ায় বাংলা! ভিজবে উত্তর থেকে দক্ষিণ, জারি সতর্কতা

ফ্লিপকার্টে স্যামসাং Samsung Galaxy S25 Edge-এ বাম্পার অফার, জেনে নিন নতুন দাম

দাম কমতেই চর্চায় Google Pixel 10 , অফার শুনলে অবাক হবেন

বন্ধ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ, জানুন কোথায়-কখন স্বাক্ষরিত হবে ‘শান্তি চুক্তি’

সোনা দিয়ে তৈরি চোখ ধাঁধানো পোশাক, দাম শুনলে অজ্ঞান হয়ে যাবেন

ফের ভয়াবহ বিমান দুর্ঘটনা, মৃত ১২

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

আজই সতর্ক হন! আলমারির ক্ষেত্রে তিন ভুলে ঘরে নেমে আসতে পারে চরম অর্থসংকট

দিল্লিতে তারেক রহমানের তথ্য উপদেষ্টাকে ঢুকতে বাধা, আড়াই ঘন্টা বসিয়ে রাখা হল বিমানবন্দরে

চক দে ইন্ডিয়া, মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে দিলেন হরমনপ্রীতরা

তৃণমূল ছেড়ে ‘অখ্যাত’ রাজনৈতিক দল ‘NCPI’-তে যোগ দিচ্ছেন দেব-সায়নীরা!

১০০ বছর পর সোমবতী অমাবস্যায় বিরল সংযোগ, আর্থিক সাফল্য ৪ রাশির জাতকদের

১৪ মাস ধরে আইএসএফ সমর্থকের স্ত্রীকে আটকে রেখেছেন তৃণমূল নেতা, চাঞ্চল্য হাড়োয়ায়

দিঘাকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র বানানো হবে বলে প্রশাসনিক বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর