ইরানের কাছে অস্ত্র বিক্রি করলে ৫০ শতাংশ কর আরোপ, নয়া নিদান ট্রাম্পের

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের খামখেয়ালিপনা থামছেই না। ইরানের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতির পরেই ফের নয়া প্যাঁচ কষতে শুরু করেছেন। হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, ‘কোনও দেশ যদি ইরানকে সামরিক অস্ত্র বিক্রি করে, তবে মার্কিন যুক্তরাষ্ট্রে তাদের রফতানিকৃত সব পণ্যের ওপর তাৎক্ষণিকভাবে ৫০ শতাংশ শুল্ক আরোপ করা হবে।’ প্রতিরক্ষা বিশেষজ্ঞরা মনে করছেন, ‘মূলত রাশিয়া-চিন সহ বেশ কয়েকটি দেশকে নিশানা করে এমন হুঙ্কার ছেড়েছেন মার্কিন প্রেসিডেন্ট।’

টানা ৩৮ দিন ধরে চলা নজিরবিহীন সঙ্ঘাতের মধ্যেই বুধবার (৮ এপ্রিল) দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয় যুযুধান দুই পক্ষ আমেরিকা ও ইরান। বিশ্বে জ্বালানির ২০ শতাংশ যে পথ দিয়ে পরিবাহিত হয় সেই হরমুজ প্রণালি আপাতত খুলে দিতে তেহরান রাজি হয়েছে। যদিও যুদ্ধবিরতি মেনে নেওয়ায় মার্কিন মুলুকেই সমালোচনার মুখে পড়েছেন ট্রাম্প। এমনকি ‘বন্ধু’ ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু-ও ক্ষুব্ধ বলে জানা গিয়েছে।

ইরানকে ধ্বংস করে দেওয়ার হুমকি দেওয়ার পরে ডিগবাজি খেয়ে যুদ্ধবিরতিতে রাজি হয়ে সমালোচনার মুখে পড়েই আচমকা ১৮০ ডিগ্রি ঘুরে গিয়েছেন ‘খ্যাপাটে’ মার্কিন প্রেসিডেন্ট। যুদ্ধবিরতির কয়েক ঘন্টার মধ্যে নিজের মালিকানাধীন সমাজমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ হুমকি দিয়ে তিনি লিখেছেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান একটি দীর্ঘমেয়াদি শান্তি চুক্তির দিকে এগোচ্ছে। তবে কোনও দেশ যদি ইরানকে সামরিক অস্ত্র বিক্রি করে, তবে মার্কিন যুক্তরাষ্ট্রে তাদের রফতানিকৃত সব পণ্যের ওপর সঙ্গে সঙ্গে ৫০ শতাংশ শুল্ক আরোপ করা হবে।’

অন্যদিকে যুদ্ধবিরতির শর্ত মেনে আগামিকাল  বৃহস্পতিবার কিংবা শুক্রবার ইরান হরমুজ প্রণালি খুলে দিতে পারে বলে জানা গিয়েছে। ইরানের এক উচ্চপদস্থ সরকারি আধিকারিক জানিয়েছেন, ‘সামরিক বাহিনীর সঙ্গে সমন্বয় করেই হরমুজ প্রণালি  পুনরায় খুলে দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করা হবে।’

কথায় সংযত রাখুন, কচিকাঁচাদের সঙ্গে কাটালে দিনটি সুন্দর হবে, মানসিক শান্তি পাবেন..

বাদ পড়েছিলেন বিশ্বকাপ থেকে, মাত্র ৩৮ বছরেই না ফেরার দেশে  ডাচ রেফারি

নবান্নে ইন্ডিয়ান অয়েলের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

প্রয়াত কিংবদন্তি সুরকার প্যায়ারেলালের স্ত্রী সুনীলা শর্মা, শোকের ছায়া বলিউডে

‘হরমুজ ব্যবহারকারী জাহাজ থেকে ২০ শতাংশ কর আদায় করবে আমেরিকা’, ঘোষণা ট্রাম্পের

বাংলাদেশে ভয়াবহ বন্যা-ভূমিধসে ৫৪ জনের প্রাণহানি, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি

তিন দিন পর বাগজোলা খালে ভেসে উঠল কেষ্টপুরের নিখোঁজ ইঞ্জিনিয়ারের দেহ

ভারতের বিরুদ্ধে প্রথম ওয়ানডের ২৪ ঘণ্টা আগেই ১১ জনের নাম জানিয়ে দিল ইংল্যান্ড

ইরানের যোদ্ধাবাহিনী আইআরজিসিকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা ব্রিটেনের

ক্রিকেটের মক্কা লর্ডসে ইংল্যান্ডকে দুরমুশ করে ইতিহাস গড়লেন স্মৃতি মন্ধানারা

পেটে টান পড়বে? জুনে খাদ্যের মূল্যস্ফীতি বেড়ে ৫.৩২ শতাংশ

মঙ্গলবার আষাঢ় অমাবস্যা, জানুন পুজোর নিয়ম ও পিতৃদোষ মুক্তির উপায়

সপ্তাহে ৯৬ ঘন্টা কাজের জায়গায়! সরকারি চিকিৎসকদের ‘ডিউটি’ নিয়ে ব্যাখ্যা স্বাস্থ্যমন্ত্রীর

যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ম্যানেজার, কী জানালেন নায়িকা?