সুপারি দিয়ে স্বামীকে খুন! ডাকাতি বলে কুমিরের কান্না, যেভাবে ফাঁস হল ষড়যন্ত্র

Share:

নিজস্ব প্রতিনিধি:  কথায় বলে স্বামী-স্ত্রীর সম্পর্ক সাত জন্মের সম্পর্ক। কিন্তু সেই সম্পর্ক যে একজন স্ত্রী ভয়ঙ্কর ভাবে ছিন্ন করবে তা ভুলেও ভাবেনি এক যুবক। মধ্যপ্রদেশের ধর জেলার একটি ছোট গ্রামে এক স্ত্রী তার স্বামীর মৃত্যুকে ডাকাতির পর খুন বলে চালানোর চেষ্টা করে। কিন্তু আসল সত্য বেশিদিন গোপন থাকেনি। আসল সত্য প্রকাশ্যে আসতেই শিউড়ে উঠেছন স্থানীয় মানুষজন। পরকীয়া যে কতটা ভয়ঙ্কর হতে পারে সেই প্রমাণই মিলেছে ফের একবার।

প্রেমিকের সঙ্গে মিলে এক ভয়ঙ্কর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ এবং নিহতের স্ত্রী প্রিয়াঙ্কা ও তার প্রেমিক কমলেশকে গ্রেফতার করেছে। পুলিশের তদন্তে জানা গিয়েছে, প্রিয়াঙ্কা তার স্বামী দেবকৃষ্ণ পুরোহিতকে সরিয়ে দেওয়ার জন্য প্রেমিকের সঙ্গে ষড়যন্ত্র করেছিল। তদন্তের সময় জানা গিয়েছে, অভিযুক্ত কমলেশ তার সহযোগী সুরেন্দ্রকে এই হত্যাকাণ্ডের জন্য এক লক্ষ টাকা দিয়েছে। পুলিশের কড়া জিজ্ঞাসাবাদের পর প্রিয়াঙ্কা নিজের অপরাধ স্বীকার করে। পুলিশ বর্তমানে পলাতক অভিযুক্ত সুরেন্দ্রের সন্ধান করছে। যে রাতে সেই ঘটনা ঘটেছে তখন দেবকৃষ্ণ ও প্রিয়াঙ্কা বাড়িতে ঘুমিয়ে ছিল। সুরেন্দ্র ঘরে ঢুকে একটি ধারালো অস্ত্র দিয়ে দেবকৃষ্ণের মাথায় আঘাত করে তাকে হত্যা করে। ঘটনাটিকে ডাকাতির মতো দেখানোর জন্য প্রিয়াঙ্কাকে বেঁধে অন্য একটি ঘরে রেখে দেওয়া হয়। তারপরেই নাটক করে কুমিরের কান্না শুরু করে প্রিয়াঙ্কা। লোকজন জড়ো হলে প্রিয়াঙ্কা কাঁদতে শুরু করে এবং মন খারাপের ভান করতে থাকে। খবর পেয়ে পুলিশ, ডগ স্কোয়াড ও সাইবার টিম ঘটনাস্থলে পৌঁছে প্রমাণ সংগ্রহ করে। প্রাথমিক তদন্তে একটি সন্দেজনক মামলার ইঙ্গিত পাওয়া গেলেও, জিজ্ঞাসাবাদের পর পুরো ষড়যন্ত্রটি ফাঁস হয়ে যায়। পুলিশ মাত্র ৩৬ ঘণ্টার মধ্যে প্রিয়াঙ্কা ও কমলেশকে গ্রেফতার করে।

আরও পড়ুন: স্ত্রীকে খুন, তারপর প্রেমিকাকে বার্তা! ‘পুলিশ জিজ্ঞেস করলে বলবে আমরা বন্ধু’

পুলিশ সুপারিনটেনডেন্ট মায়ঙ্ক অবস্থী জানিয়েছেন, প্রিয়াঙ্কার ১৫ বছর বয়সে বিয়ে হয়েছিল। বাল্যবিবাহের কারণে এই দম্পতি তাদের পরিবারের থেকে আলাদাভাবে থাকতেন। ২১ বছর বয়স হওয়ার পর প্রিয়াঙ্কাকে তার স্বামীর সঙ্গে থাকতে বলা হলে তিনি রাজি হননি। এই সময়েই তিনি কমলেশের প্রেমে পড়েন। তারপরেই এই খুনের ছক কষে তারা।

ফের অশনিসঙ্কেত, হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি ইরানের

দল থেকে বাদ যাওয়ার পর প্রথম প্রতিক্রিয়া সূর্যকুমারের, কি লিখলেন তিনি?

বেলুড়ে ডাস্টবিন থেকে উদ্ধার প্রচুর আধার ও ভোটার , রেশন কার্ড, কাঠগড়ায় প্রাক্তন কাউন্সিলর

জীবনের প্রথম বেতন মায়ের হাতে তুলে দিলেন ছেলে, তারপর কী ঘটল…

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরানো নিয়ে স্নায়ুযুদ্ধের মধ্যেই দিল্লিতে বৈঠকে বিএসএফ-বিজিবি কর্তারা

খাদ্যমন্ত্রীর নির্দেশ অমান্য! রেশনে সিমেন্ট-পাথরের টুকরো মেশানো গম দেওয়ার অভিযোগ

মুম্বই-দিল্লির পর রাজস্থানে পৌঁছে গেল মালদহের লিচু, হাসি ফিরল চাষিদের মুখে

তৃণমূল ছাড়ছেন দেব-রচনা, বিজেপিতে যোগ নিয়ে জোর জল্পনা

স্বপ্নপূরণ, ভারতীয় দলে ঠাঁই পেলেন বৈভব সূর্যবংশী

জেলেনস্কির সরাসরি বৈঠকের প্রস্তাব ফিরিয়ে দিলেন পুতিন

‘মেট্রোর জন্য ৬০টি নিউ জেনারেশন ট্রেন আনা হচ্ছে,’ শহরে এসে ঘোষণা রেলমন্ত্রীর

ফেরানো হয়েছে সরকারি নিরাপত্তা, লালু-রাবড়ির পাহারায় লাঠিধারী আরজেডি কর্মীরা

নবদ্বীপের রানীর ঘাটে জলে ঝাঁপ অসুস্থ বৃদ্ধের, চলছে তল্লাশি

আদালত চত্বরে বিমানকৃষ্ণ সাহাকে লক্ষ্য করে ছোড়া হল পচা ডিম