চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বহুজাতিক সংস্থায় মহিলা কর্মীদের যৌন হয়রানি, গ্রেফতার টিম লিডার সহ ৬

নিজস্ব প্রতিনিধি: বহুজাতিক সংস্থাতে কর্মরত মহিলা কর্মীদের উপর দীর্ঘদিন ধরে চলা যৌন হয়রানির অভিযোগ সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে মহারাষ্ট্রে। মহিলা কর্মচারীদের অভিযোগের ভিত্তিতে পুলিশ এক টিম লিডারসহ মোট ছয়জনকে গ্রেফতার করেছে। বুধবার পুলিশ জানিয়েছে, গত চার বছর ধরে এই হয়রানির ঘটনা চলছিল বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে।

জানা গিয়েছে, মহারাষ্ট্রের নাসিকে অবস্থিত বহুজাতিক সংস্থার মধ্যে মহিলা কর্মীদের উপর দীর্ঘদিন ধরেই চলছি মানসিক ও শারীরিক নির্যাতন। শুধু তাই যৌন হয়রানি এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগও উঠেছে টিম লিডার সহ ছয়জনের বিরুদ্ধে। এই অভিযোগগুলি সামনে আসার পরে অভিযুক্তদের বিরুদ্ধে মোট নয়টি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ আরও জানিয়েছে, অভিযুক্তদের মধ্যে একজন এক মহিলা কর্মীকে বিয়ে করার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে বারবার শারীরিক সম্পর্কেও জড়িয়েছিল।

অভিযুক্ত ব্যক্তিরা কর্মীদের একজনের গায়ে হাতও দিয়েছিল এবং তার ব্যক্তিগত ও দাম্পত্য জীবন নিয়ে আপত্তিকর মন্তব্য করেছিল। পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, “অভিযোগকারিণী যখন এই ঘটনাগুলো নিয়ে কোম্পানির প্রধান কর্মকর্তার কাছে বারবার মৌখিক অভিযোগ জানাচ্ছিলেন, তখন তিনি শ্লীলতাহানি সংক্রান্ত অভিযোগগুলো নিয়ে কর্ণপাতই করেননি। বরং তিনি অভিযুক্তদের অপকর্মে ইন্ধনই জুগিয়েছেন।” পুলিশ আরও জানিয়েছে, অভিযুক্তরা ওই মহিলার শারীরিক গঠন নিয়েও অশ্লীল মন্তব্য করেছিল। পুলিশের তথ্য অনুযায়ী জানা গিয়েছে, অভিযুক্তরা এক পুরুষ সদস্যকে জোর করে নামাজ পড়তে বাধ্য করেছিল এবং তার ধর্মকে অবমাননা করেছিল।

আরও পড়ুন: মুসলমানদের ভাবাবেগ নিয়ে ছিনিমিনি খেলা অন্যায়, ভাইরাল ভিডিও কাণ্ডে হুমায়ুনকে তোপ ফিরহাদের

অভিযুক্তদের মধ্যে পাঁচজনকে মঙ্গলবার গ্রেফতার করা হয় এবং পরদিন তাদের স্থানীয় আদালতে হাজির করা হয়। তাদের আগামী ১০ এপ্রিল পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। অভিযুক্তদের মধ্যে একজন বর্তমানে বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন। একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, পুলিশ কমিশনার সন্দীপ কার্নিকের নির্দেশ অনুসারে এই মামলাগুলোর তদন্তের জন্য এসিপি (ক্রাইম) সন্দীপ মিতকের নেতৃত্বে একটি বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করা হয়েছে। পুলিশ অন্যান্য নির্যাতনের শিকার মহিলাদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছে, যদি তারাও কোনো ধরনের হয়রানির শিকার হয়ে থাকেন। পুলিশ দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

‘এখুনি এই ট্র্যাফিক জ্যাম সরান’, মন্ত্রীর জনসভায় ঢুকে প্রতিবাদ মহিলার

মিরাটে ভয়ঙ্কর ঘটনা! রোগীর পেট কেটে অস্ত্রপচার না করে যা করলেন চিকিৎসকরা…

তিনদিন আটকে রেখে মার্কিন পর্যটককে ধর্ষণ, গ্রেফতার হোমস্টের মালিক ও কর্মী

ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়ে সোনার গহনা চুরি করল ৫ পুলিশ কর্তা, তারপর যা হল…

‘একাধিকবার সময় চাইলেও দেখা করেননি যোগী আদিত্যনাথ’, ক্ষোভ উগরে দিলেন পহেলগাঁওয়ে নিহতের স্ত্রী

পহেলগাঁও হামলার বর্ষপূর্তিতে সন্ত্রাসবাদ নিয়ে কড়া বার্তা মোদির, যা লিখলেন…

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ