মুসলমানদের ভাবাবেগ নিয়ে ছিনিমিনি খেলা অন্যায়, ভাইরাল ভিডিও কাণ্ডে হুমায়ুনকে তোপ ফিরহাদের

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: হুমায়ুন কবীর, এই একটাই নাম ফের আজ, বৃহস্পতিবার সকাল থেকেই রাজ্য রাজনীতিতে মূল চর্চায়। কারণ, একটি ভাইরাল ভিডিও (যার সত্যতা যাচাই করেনি এই মুহূর্তে)। সেই ভিডিওতে আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবীরকে বলতে শোনা যাচ্ছে, ‘যে কোনও মূল্যে মমতাকে সরাতে চাই। শুভেন্দু অধিকারীর সঙ্গে আমার কথা হয়েছে। তিনি আমাকে বলেন দিল্লি নিয়ে গিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলাপ করিয়ে দেবেন। আমার প্রধানমন্ত্রীর দপ্তরের সঙ্গেও কথা হয়েছে। প্রধানমন্ত্রীর দপ্তর থেকেই আমাকে বলা হয়, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদবের সঙ্গে কথা বলতে। মোহন যাদবজির সঙ্গে আমার নিয়মিত কথা হচ্ছে।’ ব্যস এই কথাই এখন রাজ্য রাজনীতিতে আগুন জ্বালিয়ে দিয়েছে। নিজেকে মুসলিম সমাজের ‘মসিহা’ বলে দাবি করা হুমায়ুন আদপে ক্ষতি করছেন নিজের সমাজেরও। বিজেপির থেকে টাকা নিয়ে এটা করছেন তিনি। এইভাবেই কটাক্ষ করেছেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম।

হুমায়ুনের ভিডিও ভাইরাল হতেই এদিন সাংবাদিক বৈঠক করে তৃণমূল কংগ্রেস। সেই সাংবাদিক বৈঠক থেকেই মেয়র ফিরহাদ হাকিম আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যানের বিরুদ্ধে তোপ দেগে বলেন, ‘টাকার বিনিময়ে মুসলমানদের ভাবাবেগ নিয়ে এভাবে ছিনিমিনি খেলাটা অন্যায়। এটা পাপ। এর পরে ওই কুলাঙ্গার, কীট হুমায়ুনকে একটা ভোটও দেওয়া উচিত নয়। বাংলার মুসলমানরা কি এতটাই বোকা? আমাদের ইমান আপনি টাকার জন্য বিক্রি করে দিতে পারেন না। এটা পাপ, পাপ, পাপ। ওই কীটকে একটিও ভোট নয়। বিজেপি এসআইআর করেও যখন পারছে না, তখন পিছন দিক দিয়ে ধর্মীয় আবেগ দিয়ে সুড়সুড়ি দিয়ে একটা পার্টিবাজ নেতাকে ব্যবহার করছে। হায়দরাবাদের নেতাকে ধরে নোংরা খেলা খেলছে। সংখ্যালঘু মানুষের আবেগ নিয়ে খেলা করছে।’

ভাইরাল ভিডিওতে হুমায়ুনকে বলতে শোনা যাচ্ছে, ‘আমি অন্তত ৭০-৮০টি মুসলিম অধ্যুষিত আসন পাব। আমি মুসলিমদের বোকা বানানোর পরিকল্পনা ছেপে ফেলেছি। সেটার জন্য আমার কিছু টাকার দরকার। প্রতিটি কেন্দ্রে ৩-৪ কোটি টাকা করে খরচ করতে হবে। সব মিলিয়ে হাজার কোটি টাকা দরকার। বাবরি ইস্যুটা তোলার পর মানুষের আবেগ যেভাবে আমার দিকে ঝুঁকেছে তাতে আমি নিশ্চিত ৮০ থেকে ৯০টা আসন পাবই।’ এই ভিডিওকে কেন্দ্র করেই ভোটের সময়ে তুমুল বিতর্ক। যদিও পুরোটাই ভুয়ো বলে দাবি করেছেন হুমায়ুন। তিনি বলেন, ‘২০১৯-এর নভেম্বরের পর বিজেপি কোনও নেতার সঙ্গে আমার যোগাযোগ নেই। পুরো ভিডিওটা ভুয়ো। ভিডিওর সত্য়তা প্রমাণ করতে পারলে আমার সব প্রার্থীদের নিয়ে বসে যাব। এবারের ভোটে লড়ব না। নাহলে দু’হাজার কোটি টাকার মামলা করব।’

অতি সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি মোজতবা খামেনি

জমি দুর্নীতি মামলায় শনিতেই হাজিরা দিতে হবে সুমিতকে! সমন সিআইডির

শুভেন্দুর আপ্যায়ণে মুগ্ধ ফিরহাদ, তুলনা টানলেন বিধানচন্দ্র রায়ের সঙ্গে

‘সুপ্রিম কোর্ট কী চাইছে সবার উপর গুলি চলুক’, মহুয়ার পাশে দাঁড়িয়ে প্রশ্ন অভিজিত দীপকের

‘আমার যেমন বেণী..’, ৯ ফুট চুল নিয়ে গিনেস বুকে ঠাঁই উত্তরাখণ্ডের তরুণীর

বর্ষায় নিয়মিত পেঁপে খাচ্ছেন? হজমের সমস্যায় সাহায্য করতে পারে এই ফল

গোড়ালির তীব্র যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন? জেনে নিন ব্যথা উপশমের সহজ উপায়

ফ্রিজ থেকে ঘড়ঘড় শব্দ? বিগড়োনোর আগেই সেরে ফেলুন এই কাজগুলো

রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা, ব্যাহত পরিষেবা

‘জাতীয়তাবাদ, দেশপ্রেম জাগাতেই তিরঙ্গা যাত্রা,’ হাজরার সভায় বললেন মুখ্যমন্ত্রী

২০২৫-এর নিয়ম মেনেই নিয়োগ হবে, হাইকোর্টে জানাল স্কুল সার্ভিস কমিশন

মুম্বইয়ে রাস্তা আটকে জন্মদিন পালন, এয়ারগান থেকে গুলি, শ্রীঘরে ঠাঁই ১০ মূর্তির

সাকিবের জন্য বাংলাদেশ জাতীয় দলের দরজা বন্ধ, জানিয়ে দিলেন তারেকের ক্রীড়ামন্ত্রী

ফের ধরাশায়ী হার মোহনবাগানের, কাস্টমসের পরে ভবানীপুরের কাছেও হারল সবুজ-মেরুন ব্রিগেড