BREAKING মাদক মামলায় গ্রেফতার শাহরুখ-পুত্র আরিয়ান

মাদক মামলায় গ্রেফতার শাহরুখ-পুত্র আরিয়ান

Share:

নিজস্ব প্রতিনিধি: মাদক কাণ্ডে গ্রেফতার শাহরুখ-পুত্র আরিয়ান খান। আরিয়ানকে গ্রেফতার করে এনসিবি।

টানা ১৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় আরিয়ানকে। এরপরই তাঁকে গ্রেফতার করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। এদিন আরিয়ান স্বীকার করেন, মাদক নেওয়ার কথা। পাশাপাশি মাদক নিয়ে ভুল করেছেন তিনি সেই কথাও জানিয়েছেন। এনডিপিএস আইনের ৮সি, ২০বি, ২৭ এবং ৩৫ নম্বর ধারায় গ্রেফতার করা হয়েছে আরিয়ান খানকে।

আরিয়ানের সঙ্গে মিলেছে নিষিদ্ধ মাদক ও নগদ ১ লক্ষ ৩৩ হাজার টাকা। ১৩ গ্রাম কোকেন, ২১ গ্রাম চরস, ২২টি এমডিএমএ পিলস সঙ্গে ছিল আরিয়ানের। ম্যাজিস্ট্রেট আদালতে পেশ করবার পর এদিন জেজে হাসপাতালে মেডিক্যাল পরীক্ষা করা হয় আরিয়ানের। আপতত এনসিবির ব্যালাড এস্টটেটের অফিসে রয়েছেন শাহরুখ খান পুত্র। এদিন আরিয়ান ছাড়াও গ্রেফতার করা হয়েছে তাঁর ঘনিষ্ঠ বন্ধু আরবাজ মার্চেন্ট এবং দিল্লির ফ্যাশন ডিজাইনার মুনমুন ধামেচাকে।

এই তিনজন ছাড়াও আটক ব্যক্তিদের তালিকায় নাম রয়েছে নুপূর সারিকা, ইশমিত সিং, মোহক জয়সওয়াল, বিক্রান্ত চোকার, গোমিত চোপড়ার। প্রত্যেকেই বিত্তশালী পরিবারের সন্তান। মোহক,নুপূর ও গোমিত তিনজন দিল্লির বাসিন্দা, বাকিরা থাকেন মুম্বইয়ে।

আরিয়ানের পাশাপাশি গ্রেফতার করা হয়েছে আরও ৮ জনকে। ইতিমধ্যেই নামী উকিল সতীশ মানশিণ্ডের সঙ্গে যোগাযোগ করেছেন শাহরুখ। এ বিষয়ে যদিও এখনও মুখ খোলেননি খান পরিবারের কোনও সদস্যই। খতিয়ে দেখা হচ্ছে শাহরুখ-পুত্রের হোয়াটসঅ্যাপ চ্যাট। তিনি কাদের সঙ্গে কথা বলতেন, কোন গ্রুপের সঙ্গে তাঁর যোগাযোগ রয়েছে, সেই বিষয়েও তদন্ত চালাচ্ছে এনসিবি।

অন্যদিকে, আরিয়ানের পাশাপাশি মাদক-কাণ্ডে আটক আরও এক স্টার কিড। আরবাজ শেঠ মার্চেন্টকে আটক করেছে এনসিবি। তল্লাশি চালিয়ে আরবাজ শেঠ মার্চেন্টের কাছ থেকে মাদক পেয়েছে পুলিশ। এর আগে বহুবার স্টার কিডদের সঙ্গে দেখা গেছে এই অভিনেতাকে। আরিয়ানের সঙ্গেও অভিনেতার সুসম্পর্ক থাকতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা।

চন্দ্রকোনায় কাটমানির বিনিময়ে লক্ষ্মীর ভাণ্ডার, গ্রেফতার তৃণমূল নেতা

দেব-শুভশ্রীর পুজোর ছবিতে এন্ট্রি নিচ্ছেন কোয়েলও, কিন্তু ‘দেশু ৭’-এর প্রযোজক কে?

কৃষিজমিতে মিষ্টি আঙুর চাষ করে নজির গড়লেন দেগঙ্গার কৃষক

একধাক্কায় কমল সোনা ও রুপোর দাম, দেখে নিন এক নজরে

মৃত্যুর আগের দিন প্রেমিকের বাড়িতে গিয়েছিলেন সায়নী, প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

আলুর একই পদে বিরক্ত? চটপট বানিয়ে ফেলুন সুস্বাদু ললিপপ স্টাইল স্ন্যাকস

নিরামিষ খাবারে আর অনীহা নয়, একবার বানিয়ে দেখুন এই ৫টি পদ

ছুটির দিনে বাড়িতে সহজেই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর ম্যাঙ্গো সন্দেশ

দেশের নতুন সেনা সর্বাধিনায়ক হলেন জেনারেল সুব্রমণি, জেনে নিন তাঁর পরিচয়

দিল্লিতে তাসের ঘরের মতো ভেঙে পড়ল পাঁচতলা বাড়ি, ধ্বংসস্তুপ থেকে উদ্ধার চারজনকে

মিন্টো পার্কের হাসপাতালে নিয়ে যাওয়া হল আহত অভিষেককে

চণ্ডীতলা থানায় ডেপুটেশন জমা দিতে গিয়ে আক্রান্ত কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মাথায় পড়ল ঢিল

রবিবারের মেনুতে মটনের জাদুতে জমিয়ে দিন ডাইনিং টেবিল

তোলাবাজি থেকে হুমকির অভিযোগ, পুলিশের জালে দক্ষিণ দমদম পুরসভার কাউন্সিলর