দেব-শুভশ্রীর পুজোর ছবিতে এন্ট্রি কোয়েলের, হয়ে গেল ‘দেশু ৭’-এর শুভ মহরৎ

পুজোয় ধামাল মাচাতে পুজোয় আসছে দেব-শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের পরবর্তী চলচ্চিত্র। ছবির ঘোষণার পর থেকেই দেশু ভক্তদের উত্তেজনার শেষ নেই।

Share:

নিজস্ব প্রতিনিধি: পুজোয় ধামাল মাচাতে পুজোয় আসছে দেব-শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের পরবর্তী চলচ্চিত্র। ছবির ঘোষণার পর থেকেই দেশু ভক্তদের উত্তেজনার শেষ নেই। অবশেষে সমস্ত বিতর্ক কাটিয়ে মাস কয়েক আগেই নিজেদের নতুন ছবির ঘোষণা করেছেন দেব-শুভশ্রী। তাঁদের জুটির এটি ৭ নম্বর চলচ্চিত্র হতে চলেছে। তাই তার নাম দেওয়া হয়েছে ‘দেশু 7’। যদিও এটি ছবির নাম নয়। নাম এখনও ঘোষণা হয়নি। তাতে কি, আবারও পর্দায় দেব-শুভশ্রীর রোমান্স দেখতে পারবে ভক্তরা, এতেই উত্তেজিত ভক্তরা। যাই হোক, ছবিতে নতুন এন্ট্রি হয়েছে ‘ব্যান’ থাকা অনির্বাণ ভট্টাচার্যেরও। কিন্তু এখন প্রশ্নের এই ছবির প্রযোজক কে হবেন? নন্দী মুভিজ, সুরিন্দর ফিল্মস নাকি দেব নিজেই? যদিও প্রথমে দেব নিজেই ছবির প্রযোজনা করবেন বলে জানা গিয়েছিল। তবে টলিউডে গুঞ্জন, ছবিটি নাকি নিসপাল সিংহ রানে তথা সুরিন্দর ফিল্মস প্রযোজনা করতে পারেন। যদি এই গুঞ্জন সত্যি হয়, তাহলে দেব-শুভশ্রীর ছবিতে কোয়েল মল্লিকের থাকার সম্ভাবনা রয়েছে। তবে কি অতীতের তিক্ততা ভুলে নিসপাল-দেবের সন্ধি হল?

একটা সময়ে স্ক্রিনিং কমিটির বৈঠকে তাঁদের দুজনের মধ্যে মতবিরোধ তৈরি হয়েছিল। যদিও দুজনেই এই গুজব উড়িয়ে দিয়েছিলেন। দীর্ঘ ৯ বছর পরে ‘ধুমকেতু’ নিয়ে গতবছর পর্দায় ফিরছিলেন দেব-শুভশ্রী জুটি। যেটি ভক্তদের কাছে দারুণ চমকের ছিল। একসময় টলিউডের জনপ্রিয় জুটি ছিলেন তাঁরা। শোনা যায়, মাঝে তাঁদের মধ্যে কিছু মতবিরোধের কারণে তাঁরা একে অপরের সঙ্গে ছবি করা বন্ধ করেন। অবশেষে ‘ধুমকেতু’ নিয়ে টলিউডে কামব্যাক করেছেন তাঁরা। যদিও ছবিটি ২০১৫ সালের। কিছু কারণে ছবির মুক্তি স্থগিত হয়ে গিয়েছিল।

চলতি বছর পুজোতে তাঁদের নতুন ছবি মুক্তি পাবে। দেব ছবি ঘোষণার সময়েই জানিয়ে দিয়েছিলেন যে, ছবির পরিচালক তিনি নিজেই। চিত্রনাট্য লেখার কাজ শুরু করেছেন। কিন্তু প্রযোজকের নাম সেই সময়ে স্পষ্ট করেননি। ফলে তখনই শোনা গিয়েছিল, নন্দী মুভিজ এবং সুরিন্দর ফিল্মসের নাম। পরে দেব জানান তিনিই প্রযোজনা করবেন। কিন্তু এখনও নিশ্চিত নয়, ছবির প্রযোজক কে? যদিও নন্দী ফিল্মসের মালিক প্রদীপ নন্দী এই গুজব উড়িয়ে দিয়েছেন। তিনি বলেছেন, এই ছবি প্রযোজনার সঙ্গে তিনি কোনভাবেই যুক্ত নন। এও মুহূর্তে নিসপাল সিংও দেশের বাইরে। কিন্তু দেবের সংস্থা জানিয়েছে, ছবি প্রযোজনা করবেন দেব নিজেই। অযথা গুজব ছড়াতেও নিষেধ করেছে। এদিকে রবিবাসরীয় কলাকুশলীদের উপস্থিতিতে হয়ে গেল ‘দেশু ৭’-এর শুভ মহরৎ। দেব, শুভশ্রী দুজনেই তাঁদের সোশাল মিডিয়া অ্যাকাউন্টে সেই বিশেষ মুহূর্তের ছবি শেয়ার করেছেন। 

শেখ হাসিনার পরিত্যক্ত বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার

Durand Cup Derby: সাহালের গোলে ইস্টবেঙ্গলকে হারিয়ে জয়ী মোহনবাগান

আন্দোলনের নামে ধর্মতলায় অশান্তি পাকানোর অভিযোগে আটক ৫

গুঞ্জন সত্যি করে তৃতীয়বার বাবা হলেন কাঞ্চন, পুত্র নাকি কন্যা কে এল শ্রীময়ীর কোলে?

ঈশান ও তিলকের ঝোড়ো ব্যাটিংয়ে জিম্বাবোয়ের বিরুদ্ধে ২১৯ রান তুলল টিম ইন্ডিয়া

মুখ্যমন্ত্রীর কড়া অ্যাকশন, আইপিএস-সহ একাধিক পুলিশ আধিকারিক সাসপেন্ড

বিয়ের অনুষ্ঠান ছেড়ে সরাসরি যন্তরমন্তরে হাজির লেহঙ্গা-চোলি পরিহিত কনে, ভাইরাল ভিডিও

প্রধানমন্ত্রীর ছবিতে সিগারেট জ্বালানোর অভিযোগ, গ্রেফতার বারাসাতের যুবক

ধর্মেন্দ্র প্রধান-ই প্রথম নন, আন্দোলনের মুখে ইস্তফা দিয়েছিলেন এম জে আকবর-ও

পড়ুয়াদের দাবি মেনে ইস্তফা দিলেন ধর্মেন্দ্র প্রধান

‘এমন ব্যবস্থা করব, ৩ পুরুষ মনে রাখবে’, ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে কড়া বার্তা শুভেন্দুর

অন্নপূর্ণা যোজনায় কাদের নাম থাকবে আর কারা বাদ? বিধায়কদের বড় নির্দেশ শুভেন্দুর

‘তোমরা প্রমাণ করে দিয়েছো…’, ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিতেই ‘আরশোলা’দের কুর্নিশ প্রকাশ রাজের

‘তোমাদের পাশে আছি’ সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েও ছাত্রদের পাশে থাকার বার্তা শাবানা আজমির