কৃষিজমিতে মিষ্টি আঙুর চাষ করে নজির গড়লেন দেগঙ্গার কৃষক

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দেগঙ্গার কৃষিজমিতে এবার যেন এক অন্য ছবি। যেখানে সাধারণত মাচার ওপর দেখা যায় পটল, উচ্ছে, কাঁকরোল, কুঁদরি কিংবা ঝিঙের চাষ, সেখানে ঝুলছে থোকা থোকা মিষ্টি আঙুর। উত্তর ২৪ পরগনার দেগঙ্গার বুড়িরহাট গ্রামের যুবক কৃষক জাকির হোসেন তার অভিনব উদ্যোগে এলাকায় সৃষ্টি করেছেন চমক। সমভূমির মাটিতে আঙুর চাষ করে তিনি নজির গড়েছেন বলেই মনে করছেন স্থানীয় কৃষক ও বাসিন্দারা।

জাকির হোসেনের কৃষিজমিতে গিয়ে দেখা যায়, সারি সারি মাচাজুড়ে লতিয়ে উঠেছে আঙুর গাছ। সবুজ পাতার ফাঁকে ঝুলছে থোকায় থোকায় রসালো আঙুর। প্রায় ১০ কাঠা জমিতে কয়েকশো আঙুর গাছ লাগিয়ে সফলভাবে ফলন ফলিয়েছেন তিনি। কৃষিজমিতে এমন ভরপুর আঙুরের ফলন দেখতে ভিড় জমাচ্ছেন আশপাশের মানুষজন। স্থানীয়দের অনেকেই জানিয়েছেন, এই এলাকায় আগে কখনও এভাবে আঙুরের  চাষ চোখে পড়েনি। জাকিরের এই সাফল্য আশপাশের কৃষকদের মধ্যেও নতুন ভাবনার সৃষ্টি করছে। অনেকেই তার খামারে এসে চাষের পদ্ধতি সম্পর্কে খোঁজ খবর নিচ্ছেন। গাছের শাখা-প্রশাখাজুড়ে ভালো ফলন দেখে অন্য কৃষকরাও এখন আঙুর চাষে আগ্রহ প্রকাশ করছেন। শুধু ফল উৎপাদনেই থেমে থাকেননি জাকির। আঙুর গাছের কলম চারা তৈরি করে তিনি নতুন আয়ের পথও খুলে ফেলেছেন। ইতিমধ্যেই কয়েক হাজার আঙুরের চারা তৈরি করে বিক্রি করছেন তিনি। এতে ভালো লাভও হচ্ছে বলে জানিয়েছেন।

আরও পড়ুনঃ চণ্ডীতলা থানায় ডেপুটেশন জমা দিতে গিয়ে মার খেয়ে কাঁদলেন কল্যাণ

জাকির হোসেন বলেন, আধুনিক কৃষি প্রযুক্তি, নিয়মিত পরিচর্যা এবং সঠিক পরিকল্পনার ফলেই এই সাফল্য সম্ভব হয়েছে। ভবিষ্যতে আরও বড় পরিসরে আঙুর চাষের পরিকল্পনা রয়েছে তার। দেগঙ্গার মাটিতে তার এই অভিনব উদ্যোগ শুধু এলাকায় আলোড়ন ফেলেনি, কৃষিক্ষেত্রে নতুন সম্ভাবনার দিশা দেখাচ্ছে।

লর্ডসের মাঠেই কেরিয়ারের শেষ ওডিআই খেলবেন রোহিত? যা জানাল বিসিসিআই….

জেলায় জেলায় জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে বিশ্বকাপের ফাইনাল দেখাবে শুভেন্দুর সরকার

বাংলা ছবি দেখেন না, তবে টলিউডে কাজ করতে আগ্রহী বললেন কাজল

গরম ভাতের সঙ্গে জমে যাবে দুপুরের খাওয়া, ট্রাই করুন ঝিঙে-পটল-চিংড়ির এই রেসিপি

মেক্সিকোতে ভূমিকম্প, মাত্রা ৭.৪! সুনামি সতর্কতা জারি

শেখ হাসিনাকে ঢাকার হাতে তুলে দিচ্ছে দিল্লি? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

ট্রফি, পদকের পাশাপাশি প্রথমবার বিশ্বকাপজয়ীরা পাবেন বিশেষ আংটি

প্রয়াত কিংবদন্তি ক্রিকেটার স্যার গ্যারি সোবার্স

‘জোর করে জমি অধিগ্রহণ নয়,’ মেজিয়া থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

SIR-এ ডিলিটেড ভোটারদের জনকল্যাণমূলক প্রকল্প থেকে বঞ্চিত করা যায়? খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট

‘দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা,’ মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা প্রসঙ্গে আশ্বাস মুখ্যমন্ত্রীর

স্কুলে আর মোবাইল নিয়ে প্রবেশ নয়! কড়া নির্দেশ সংসদের

বিয়ের পর বাড়ছে অশান্তি? বেডরুম থেকে আজই সরিয়ে ফেলুন এই ৭ জিনিস

মিড ডে মিলে ৫৬ ভোগ! রথের পরে বিরাট আয়োজন স্কুলে