একধাক্কায় কমল সোনা ও রুপোর দাম, দেখে নিন এক নজরে

Share:

নিজস্ব প্রতিনিধি: গত চার দিনের টানা দরপতনে কার্যত ধাক্কা খেল রুপোর বাজার। মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে (MCX) রুপোর দাম এক সপ্তাহের মধ্যেই প্রতি কেজিতে ৪ হাজার ৮০০ টাকার বেশি কমেছে। ফলে জানুয়ারিতে তৈরি হওয়া সর্বকালের সর্বোচ্চ দামের তুলনায় এখন রুপো প্রায় ১.৯০ লক্ষ টাকা কম দামে বিক্রি হচ্ছে। একই সঙ্গে সোনার দামেও সামান্য পতন লক্ষ্য করা গিয়েছে। 

গত সপ্তাহের শেষ চারটি ট্রেডিং সেশনে রুপোর দামে বড়সড় ওঠানামা দেখা যায়। বিশেষ করে ৩ জুলাই এমসিএক্স-এ প্রতি কেজি রুপোর দাম ২ হাজার ৫৩৭ টাকা কমে ২ লক্ষ ৬৭ হাজার  টাকায় নেমে আসে। সপ্তাহের শেষে ফিউচার ট্রেডিংয়ে রুপোর দাম প্রতি কেজি ২লক্ষ ৭১ হাজার ৮৪৬ টাকায় বন্ধ হলেও, সামগ্রিক ভাবে সপ্তাহে দর কমেছে প্রায় ৪ হাজার ৮৪৬ টাকা। শুধু এমসিএক্স নয়, দেশীয় বাজারেও রুপোর দামে পতন হয়েছে। ইন্ডিয়ান বুলিয়ন জুয়েলার্স অ্যাসোসিয়েশন (IBJA)-র তথ্য অনুযায়ী, গত সপ্তাহে ১ কেজি রুপোর দাম ২ লক্ষ ৬৬ হাজার টাকা থেকে কমে দাঁড়িয়েছে ২ লক্ষ ৬৩ হাজার ৩৫০ টাকায়। 

আরও পড়ুন: ভারতের বৈদ্যুতিক গাড়ির বাজারে শোরগোল ফেলতে আসছে ভিয়েতনামের এই SUV

বিশেষজ্ঞদের মতে, চলতি বছরের জানুয়ারিতে রুপো প্রথমবার এমসিএক্স-এ প্রতি কেজি ৪ লক্ষ টাকার গণ্ডি পার করে ৪ লক্ষ ৫৭ হাজার ৩২৮ টাকার ঐতিহাসিক সর্বোচ্চ স্তরে পৌঁছেছিল। কিন্তু সেই রেকর্ড ছোঁয়ার পর থেকেই টানা দরপতনের মুখে পড়েছে এই মূল্যবান ধাতু। বর্তমান বাজারদর অনুযায়ী, সর্বোচ্চ স্তর থেকে রুপোর দাম কমেছে প্রায় ১ লক্ষ ৯০ হাজার ৩২৮ টাকা প্রতি কেজিতে। অন্য দিকে, সোনার দামেও সামান্য নরম ভাব দেখা গিয়েছে। ২২ মে এমসিএক্স-এ ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ছিল ১ লক্ষ ৬১ হাজার ৩২০ টাকা। শুক্রবার সেই দাম কমে দাঁড়িয়েছে ১ লক্ষ ৬১ হাজার ৪৯ টাকায়। এছাড়া, ৫ জুন মেয়াদ শেষ হতে চলা গোল্ড ফিউচার বর্তমানে প্রতি ১০ গ্রামে ১ লক্ষ ৬১ হাজার ৪৯ টাকায় ট্রেড করছে, যা এর সর্বোচ্চ স্তরের তুলনায় কম। আইবিজেএ-র তথ্য অনুযায়ী, দেশীয় বাজারে ১০ গ্রাম সোনার দাম ১লক্ষ ৫৮ হাজার ১১৭ টাকা থেকে কমে ১লক্ষ ৫৬ হাজার ৪৬৩ টাকায় নেমে এসেছে। অর্থাৎ, দেশীয় বাজারে সোনার দাম কমেছে প্রায় ১হাজার ৬৫৪ টাকা।

দেব-শুভশ্রীর পুজোর ছবিতে এন্ট্রি নিচ্ছেন কোয়েলও, কিন্তু ‘দেশু ৭’-এর প্রযোজক কে?

কৃষিজমিতে মিষ্টি আঙুর চাষ করে নজির গড়লেন দেগঙ্গার কৃষক

মৃত্যুর আগের দিন প্রেমিকের বাড়িতে গিয়েছিলেন সায়নী, প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

আলুর একই পদে বিরক্ত? চটপট বানিয়ে ফেলুন সুস্বাদু ললিপপ স্টাইল স্ন্যাকস

নিরামিষ খাবারে আর অনীহা নয়, একবার বানিয়ে দেখুন এই ৫টি পদ

ছুটির দিনে বাড়িতে সহজেই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর ম্যাঙ্গো সন্দেশ

চণ্ডীতলা থানায় ডেপুটেশন জমা দিতে গিয়ে আক্রান্ত কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মাথায় পড়ল ঢিল

রবিবারের মেনুতে মটনের জাদুতে জমিয়ে দিন ডাইনিং টেবিল

দেশের নতুন সেনা সর্বাধিনায়ক হলেন জেনারেল সুব্রমণি, জেনে নিন তাঁর পরিচয়

দিল্লিতে তাসের ঘরের মতো ভেঙে পড়ল পাঁচতলা বাড়ি, ধ্বংসস্তুপ থেকে উদ্ধার চারজনকে

মিন্টো পার্কের হাসপাতালে নিয়ে যাওয়া হল আহত অভিষেককে

একধাক্কায় কমল সোনা ও রুপোর দাম, দেখে নিন এক নজরে

তোলাবাজি থেকে হুমকির অভিযোগ, পুলিশের জালে দক্ষিণ দমদম পুরসভার কাউন্সিলর

কাটোয়ায় ১০০দিনের টাকা আত্মসাতের অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা