হরমুজ প্রণালিতে নিখোঁজ ২০ কোটি ডলারের মার্কিন ড্রোন

Share:

আন্তর্জাতিক ডেস্ক: হরমুজ প্রণালির আকাশে নজরদারি অভিযানের পর রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গিয়েছে মার্কিন নৌবাহিনীর একটি অত্যাধুনিক নজরদারি ড্রোন এমকিউ-৪সি ট্রাইটন। আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি করা হয়েছে, জরুরি সংকেত পাঠানোর কিছুক্ষণের মধ্যেই ড্রোনটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, যার ফলে ঘটনাটি ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে উপসাগরীয় অঞ্চলে।

জানা গেছে, ড্রোনটি পারস্য উপসাগর ও হরমুজ প্রণালি এলাকায় প্রায় তিন ঘণ্টা নজরদারি চালিয়ে ইতালির সিগোনেলা নৌ বিমান ঘাঁটির উদ্দেশে ফিরছিল। ফেরার পথে সেটি আচমকা গতিপথ সামান্য পরিবর্তন করে ইরানের দিকের আকাশসীমার কাছে পৌঁছয়। ঠিক সেই সময় বিমানটি আন্তর্জাতিক জরুরি কোড ‘৭৭০০’ সম্প্রচার করে, যা সাধারণত বড় ধরনের বিপদের ইঙ্গিত বহন করে। এরপর দ্রুত উচ্চতা হারাতে শুরু করে ড্রোনটি এবং অল্প সময়ের মধ্যেই রাডার থেকে সম্পূর্ণ অদৃশ্য হয়ে যায়। 

আরও পড়ুন: তেহরানে বিস্ফোরণে গুরুতর আহত, প্রয়াত ইরানের প্রাক্তন বিদেশমন্ত্রী

ড্রোনটি প্রযুক্তিগত ত্রুটির কারণে বিধ্বস্ত হয়েছে, নাকি শত্রুপক্ষের আক্রমণে ধ্বংস হয়েছে। তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। মার্কিন প্রতিরক্ষা দপ্তরও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তবে ঘটনাটি এমন সময় ঘটল, যখন আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার মাত্র দুই দিন হয়েছে এবং ইরান হরমুজ প্রণালী দিয়ে আন্তর্জাতিক জাহাজ চলাচল পুনরায় চালুর অনুমতি দিয়েছে। উল্লেখযোগ্যভাবে, এমকিউ-৪সি ট্রাইটন মার্কিন সামরিক বাহিনীর অন্যতম উন্নত ও ব্যয়বহুল নজরদারি ড্রোন, যার আনুমানিক মূল্য ২০০ মিলিয়ন ডলারের বেশি। দীর্ঘসময় আকাশে থেকে বিশাল সমুদ্রাঞ্চলে নজরদারি চালানোর ক্ষমতার জন্য এটি বিশেষভাবে পরিচিত। উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক কৌশলে এই ড্রোন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ড্রোনটির হঠাৎ নিখোঁজ হয়ে যাওয়া মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে।

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

করবা চৌথে বিরল ত্রিগ্রহী যোগ! ভাগ্যের দরজা খুলছে ৪ রাশির জাতকদের

200Mp ক্যামেরার সেরা ফোল্ডেবল! বাজারে এল Vivo X Fold 6

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের